সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ | ১০ কার্তিক, ১৪৩৩ | ১৪ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | ভোর ৫:২৭:৫৯
শিরোনাম
● অবক্ষয়ের চোরাবালি ও আমাদের সমাজ ● বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন ● ২০২৭ সালের রমজান ও দুই ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ ● গিয়ারে ত্রুটি: হোন্ডার ৯৪ বাইক প্রত্যাহারের ঘোষণা সৌদির ● অন্যের নামে জমি রেকর্ড হলে নিজের নামে করবেন যেভাবে ● ফের চালু হচ্ছে সেন্টমার্টিন, পর্যটকদের দিতে হবে এবার পরিবেশ ফি ● বিভিন্ন মাদরাসায় সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে যা বললেন আজহারী ● হুথি হামলায় বন্ধ হওয়ার পর ফের ফ্লাইট চালু করতে প্রস্তুত রিয়াদ বিমানবন্দর ● ক্যাথলিক গির্জায় যৌন নিপীড়ন: ১৩০০ ভুক্তভোগীকে ৮০ কোটি ডলারের বেশি ক্ষতিপূরণ ● ৫৩ বছরেও যেভাবে নিজেকে ফিট রাখেন মালাইকা ● অবক্ষয়ের চোরাবালি ও আমাদের সমাজ ● বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন ● ২০২৭ সালের রমজান ও দুই ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ ● গিয়ারে ত্রুটি: হোন্ডার ৯৪ বাইক প্রত্যাহারের ঘোষণা সৌদির ● অন্যের নামে জমি রেকর্ড হলে নিজের নামে করবেন যেভাবে ● ফের চালু হচ্ছে সেন্টমার্টিন, পর্যটকদের দিতে হবে এবার পরিবেশ ফি ● বিভিন্ন মাদরাসায় সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে যা বললেন আজহারী ● হুথি হামলায় বন্ধ হওয়ার পর ফের ফ্লাইট চালু করতে প্রস্তুত রিয়াদ বিমানবন্দর ● ক্যাথলিক গির্জায় যৌন নিপীড়ন: ১৩০০ ভুক্তভোগীকে ৮০ কোটি ডলারের বেশি ক্ষতিপূরণ ● ৫৩ বছরেও যেভাবে নিজেকে ফিট রাখেন মালাইকা

১ হাজার গোলের আরও কাছে রোনালদো, জিতল আল নাসর

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৭:৩৭
শেয়ার: mail
১ হাজার গোলের আরও কাছে রোনালদো, জিতল আল নাসর

৪১ বছর বয়সেও একের পর এক গোল করে ক্যারিয়ারের ১ হাজারতম গোলের ঐতিহাসিক মাইলফলকের আরও কাছে পৌঁছে গেছেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। সৌদি প্রো লিগে আল ফয়সালির বিপক্ষে ৩-১ গোলের জয়ে লক্ষ্যভেদ করে নিজের পেশাদার ক্যারিয়ারে অফিশিয়াল গোলসংখ্যা ৯৮২-তে নিয়ে গেছেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা।

শুক্রবার (২৩ অক্টোবর) রাতে আল-মাজমাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে ম্যাচের ৪৯তম মিনিটে স্বদেশি জোয়াও ফেলিক্সের ফ্রি-কিক থেকে দুর্দান্ত হেডে দলের দ্বিতীয় গোলটি করেন রোনালদো। এর আগে চতুর্থ মিনিটে আবদুল্লাহ আল হামদানের গোলে এগিয়ে যায় আল নাসর। পরে ৭৯তম মিনিটে অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েলের গোলে জয় নিশ্চিত হয় দলটির। আল ফয়সালির হয়ে একমাত্র গোলটি করেন বংগোন্ডা।

ম্যাচজুড়ে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে রোনালদোকে ম্যাচসেরা নির্বাচিত করা হয়। তবে পর্তুগিজ তারকা নিজে পুরস্কারটি গ্রহণ না করে সতীর্থ আল হামদানের হাতে তুলে দেন। আল হামদান নিজে একটি গোল করার পাশাপাশি অন্য একটি গোলে সহায়তা করেন। ম্যাচ শেষে তাঁকে ডেকে পোডিয়ামের সামনে পুরস্কার তুলে দেন রোনালদো। পরে দুজন একসঙ্গে ছবিও তোলেন। তাঁর এই আচরণ ক্রীড়াপ্রেমীদের প্রশংসা কুড়িয়েছে।

এই গোলের পর রোনালদোর অফিশিয়াল গোলসংখ্যা দাঁড়িয়েছে ৯৮২-তে। ক্লাব ফুটবলে ১ হাজার ১০৯ ম্যাচে তাঁর গোল ৮৩৬টি। পর্তুগাল জাতীয় দলের হয়ে ২৩৪ ম্যাচে করেছেন ১৪৬ গোল।

ক্লাব পর্যায়ে রিয়াল মাদ্রিদের জার্সিতে সর্বোচ্চ ৪৫০টি গোল করেছেন রোনালদো। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে তাঁর গোল ১৪৫টি, আল নাসরের হয়ে ১৩৪টি, জুভেন্টাসের হয়ে ১০১টি এবং স্পোর্টিং লিসবনের হয়ে ৫টি।

চলতি মৌসুমে আল নাসরের হয়ে রোনালদোর গোলসংখ্যা ৬। এর মধ্যে সৌদি প্রো লিগে ৫টি এবং এশিয়ান চ্যাম্পিয়নস লিগে ১টি। ক্যারিয়ারে ১ হাজার অফিশিয়াল গোলের মাইলফলক স্পর্শ করতে এখন তাঁর প্রয়োজন আর মাত্র ১৮ গোল।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

১ হাজার গোলের আরও কাছে রোনালদো, জিতল আল নাসর

বিস্তারিত কমেন্টে