মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬ | ৯ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১৩ জমাদিউস সানী, ১৪৪৮ | রাত ২:২৫:৩৯
শিরোনাম
● নিষিদ্ধ ঘোষিত আ. লীগের সাবেক এমপি প্রার্থী বুদু আটক ● পোশাক শ্রমিকদের মজুরি নিয়ে মালিকপক্ষের প্রস্তাব, দাবি থেকে অনেক কম: শ্রমিক প্রতিনিধি ● ঈশ্বরদীতে বিএনপির মিছিলে হামলা-গুলির অভিযোগ, আহত ৫ ● বন্যা পুনর্গঠনে নেপালকে ১৫ হাজার কোটি রুপির সহায়তা ভারতের, সই ৮ চুক্তি ● কালিয়ায় নবাগত সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সাজ্জাদ হোসেন ● নিষেধাজ্ঞা উপেক্ষা করে এনভিডিয়ার উন্নত চিপ সংগ্রহে দুই বছর ধরে চীনের গোয়েন্দা তৎপরতা ● চিতলমারীর অন্তরালে’র এক যুগ পূর্তি, প্রকাশিত হলো বিশেষ সাহিত্য সাময়িকী ● বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ● মাধবপুরে স্ত্রীর আঘাতে আহত স্বামীর ৬ দিন পর মৃত্যু,  স্ত্রী কারাগারে ● কুবির প্রত্নতত্ত্ব বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রত্ননিদর্শনী ● নিষিদ্ধ ঘোষিত আ. লীগের সাবেক এমপি প্রার্থী বুদু আটক ● পোশাক শ্রমিকদের মজুরি নিয়ে মালিকপক্ষের প্রস্তাব, দাবি থেকে অনেক কম: শ্রমিক প্রতিনিধি ● ঈশ্বরদীতে বিএনপির মিছিলে হামলা-গুলির অভিযোগ, আহত ৫ ● বন্যা পুনর্গঠনে নেপালকে ১৫ হাজার কোটি রুপির সহায়তা ভারতের, সই ৮ চুক্তি ● কালিয়ায় নবাগত সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন সাজ্জাদ হোসেন ● নিষেধাজ্ঞা উপেক্ষা করে এনভিডিয়ার উন্নত চিপ সংগ্রহে দুই বছর ধরে চীনের গোয়েন্দা তৎপরতা ● চিতলমারীর অন্তরালে’র এক যুগ পূর্তি, প্রকাশিত হলো বিশেষ সাহিত্য সাময়িকী ● বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ● মাধবপুরে স্ত্রীর আঘাতে আহত স্বামীর ৬ দিন পর মৃত্যু,  স্ত্রী কারাগারে ● কুবির প্রত্নতত্ত্ব বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রত্ননিদর্শনী

ইতালিতে এক দিনে ১২ বার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৭:১৫
শেয়ার: mail
ইতালিতে এক দিনে ১২ বার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

 

ভূমধ্যসাগরীয় উপকূলবর্তী ইতালির সিসিলি অঞ্চলে এক দিনে অন্তত ১২ বার ভূমিকম্প অনুভূত হয়েছে। এসব কম্পনের পর উপকূলীয় এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে। স্থানীয় সময় শুক্রবার দুপুরে ধারাবাহিক এসব কম্পন অনুভূত হয়।

সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পালের্মো ও মেসিনা শহরের বিভিন্ন স্কুল থেকে শিক্ষার্থীদের সরিয়ে নেওয়া হয়। খবর দ্য ইন্ডিপেনডেন্টের।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, উপকূলীয় এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার এবং চলাচলে সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়ে ‘অরেঞ্জ অ্যালার্ট’ ও সুনামি সতর্কতা জারি করা হয়। এ সময় শিক্ষার্থীদের পাশাপাশি সরকারি দপ্তরের কর্মীরাও ভবন ছেড়ে নিরাপদ স্থানে চলে যান।

ভূমিকম্পের পর সিসিলির পশ্চিম উপকূলের ত্রাপানি শহরের একটি আদালত ভবন খালি করা হয়। একইভাবে সিসিলি ও ইতালির মূল ভূখণ্ডের মধ্যবর্তী দ্বীপ লিপারিতে শিক্ষার্থী ও পৌরসভার কর্মীদেরও ভবন থেকে সরিয়ে নেওয়া হয়।

ভূমিকম্পগুলোর অধিকাংশের উৎপত্তিস্থল ছিল সিসিলির রাজধানী পালের্মো এবং দ্বীপটির উত্তর উপকূলীয় এই শহর থেকে ৬০ মাইলেরও কম দূরত্বে। পালের্মো ছাড়াও পাত্তি, লিকাটা, কাপো দ’ওরলান্দো ও কাম্পোফেলিচে দি রোচেল্লার বাসিন্দারা ভূকম্পন অনুভব করার কথা জানিয়েছেন।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় সকাল ১০টা ১৯ মিনিটে সিসিলির উত্তরাঞ্চলে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ৫ দশমিক ৭ মাত্রার একটি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে।

প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় কোনো হতাহত বা সম্পদের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

পালের্মোর মেয়র রবার্তো লাগাল্লা জানিয়েছেন, পরিস্থিতির পরিবর্তন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এক বিবৃতিতে তিনি বলেন, এখন পর্যন্ত কোনো হতাহত বা সম্পদের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।

সূত্র: দ্য ইন্ডিপেনডেন্ট

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

ইতালিতে এক দিনে ১২ বার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

বিস্তারিত কমেন্টে