যশোরের মনিরামপুর উপজেলার ৩ নম্বর ভোজগাতী ইউনিয়নে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি আট দলীয় নাইট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর ২০২৬) রাতে দেলুয়াবাড়ী মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের আয়োজন করে ৩ নম্বর ভোজগাতী ইউনিয়ন ছাত্রদল।
টুর্নামেন্টের ফাইনালে কালারহাট ফুটবল একাদশকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে কাজীপাড়া ফুটবল একাদশ। অন্যদিকে, রানার্সআপ হয় কালারহাট ফুটবল একাদশ।
টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমেনা হাবিব ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. আলী হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩ নম্বর ভোজগাতী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. আব্দুস সাত্তার দফাদার এবং মনিরামপুর উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মো. ওলিয়ার রহমান।
এ ছাড়া অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টের সার্বিক আয়োজন ও পরিচালনায় ছিলেন ৩ নম্বর ভোজগাতী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. ইসমাইল হোসেন ফিরোজ।
আয়োজকেরা জানান, যুবসমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা, মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখা এবং এলাকায় ক্রীড়াচর্চার পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। আটটি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত এ প্রতিযোগিতাকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।