শনিবার, ২১ নভেম্বর, ২০২৬ | ৬ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১০ জমাদিউস সানী, ১৪৪৮ | রাত ২:৩৫:১২
শিরোনাম
● ঝিকরগাছায় টানা বৃষ্টিতে পানির নিচে রোপা আমন ও সবজিক্ষেত, ক্ষতিগ্রস্ত ফুলচাষিরাও ● মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে রোটারীর মশারি বিতরণ ● জাতিসংঘের ই-গভর্নমেন্ট সূচকে ৩ ধাপ এগিয়ে ৯৭তম বাংলাদেশ ● কালিয়ায় সোহেল-শাহিনের কবর জিয়ারত করলেন রিজভী ও দুই প্রতিমন্ত্রী ● নাজাতপ্রাপ্ত দল কারা, হাদিসে যা বলা হয়েছে ● বাংলাদেশ সিরিজে দক্ষিণ আফ্রিকার ওয়ানডে অধিনায়ক কেশব মহারাজ ● ‘রইদ’ সিনেমায় অভিনয়ের জন্য আন্তর্জাতিক মঞ্চে সেরা অভিনেত্রী নাজিফা তুষি ● ৫০তম দানোত্তম কঠিন চীবর দানোৎসব ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে রাজবন বিহার পরিদর্শন করলেন সদর জোন কমান্ডার ● নোয়াখালীতে নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ ● ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী ● ঝিকরগাছায় টানা বৃষ্টিতে পানির নিচে রোপা আমন ও সবজিক্ষেত, ক্ষতিগ্রস্ত ফুলচাষিরাও ● মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে রোটারীর মশারি বিতরণ ● জাতিসংঘের ই-গভর্নমেন্ট সূচকে ৩ ধাপ এগিয়ে ৯৭তম বাংলাদেশ ● কালিয়ায় সোহেল-শাহিনের কবর জিয়ারত করলেন রিজভী ও দুই প্রতিমন্ত্রী ● নাজাতপ্রাপ্ত দল কারা, হাদিসে যা বলা হয়েছে ● বাংলাদেশ সিরিজে দক্ষিণ আফ্রিকার ওয়ানডে অধিনায়ক কেশব মহারাজ ● ‘রইদ’ সিনেমায় অভিনয়ের জন্য আন্তর্জাতিক মঞ্চে সেরা অভিনেত্রী নাজিফা তুষি ● ৫০তম দানোত্তম কঠিন চীবর দানোৎসব ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে রাজবন বিহার পরিদর্শন করলেন সদর জোন কমান্ডার ● নোয়াখালীতে নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ ● ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী

নাটোরের বাগাতিপাড়ায় কেন্দ্রীয় জামে মসজিদের দানবাক্সের তালা ভেঙে চুরি

মিজানুর রহমান, নাটোর প্রতিনিধি
মিজানুর রহমান, নাটোর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ১০:৩১
শেয়ার: mail
নাটোরের বাগাতিপাড়ায় কেন্দ্রীয় জামে মসজিদের দানবাক্সের তালা ভেঙে চুরি

নাটোরের বাগাতিপাড়া উপজেলা পরিষদ চত্বরের কেন্দ্রীয় জামে মসজিদের দানবাক্সের তালা ভেঙে টাকা চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। উপজেলা পরিষদের মতো সংরক্ষিত এলাকায়, প্রধান সড়কের পাশে অবস্থিত মসজিদে চুরির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা।

মসজিদের মোয়াজ্জেম ইসরাইল হোসেন জানান, বৃহস্পতিবার বিকেলে আসরের নামাজের পর দানবাক্সের কাছে গিয়ে তিনি তালা ভাঙা দেখতে পান। দানবাক্সের বাইরের দুটি ও ভেতরের একটি তালা ভেঙে বাক্সে থাকা সব টাকা-পয়সা নিয়ে গেছে দুর্বৃত্তরা। তবে চুরি হওয়া টাকার সঠিক পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

তিনি আরও জানান, সর্বশেষ গত ২৬ জুন দানবাক্সটি খোলা হয়েছিল। তখন সেখান থেকে প্রায় পাঁচ হাজার টাকা পাওয়া যায়। এরপর থেকে দানবাক্সটি আর খোলা হয়নি। চুরির বিষয়টি তিনি মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদককে জানিয়েছেন।

মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও উপজেলা রিসোর্স সেন্টারের (ইউআরসি) ইন্সট্রাক্টর সরোয়ার মোরশেদ জানান, বৃহস্পতিবার ছুটির দিন হওয়ায় তিনি উপজেলা পরিষদে উপস্থিত ছিলেন না। তবে চুরির খবর পাওয়ার পর বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়েছেন। এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামসুল ইসলাম জানান, বিষয়টি থানায় জানানো হয়েছে। উপজেলা পরিষদের সিসিটিভি ফুটেজ রয়েছে। পুলিশ এলে ফুটেজ দেখে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে, বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্বে থাকা সাব-ইনস্পেক্টর দোলা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

নাটোরের বাগাতিপাড়ায় কেন্দ্রীয় জামে মসজিদের দানবাক্সের তালা ভেঙে চুরি

বিস্তারিত কমেন্টে