বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬ | ৬ কার্তিক, ১৪৩৩ | ১০ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | রাত ৮:০৪:৪৪
শিরোনাম
● যে ৫ খাবারে কমলার থেকে বেশি ভিটামিন সি পাবেন ● ডিআইজির বাড়িতে ডিজে পার্টি, আটক ৮৪ জনের বিরুদ্ধে যে ব্যবস্থা নিল প্রশাসন ● ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ত্রিপক্ষীয় বৈঠকে বসতে রাজি পুতিন ● অডিট বিভাগে নিয়োগ দেবে যমুনা গ্রুপ, অনলাইনে চলছে আবেদন ● এসবিএসি ব্যাংকে জব সার্কুলার, দ্রুত আবেদন করুন ● নেটফ্লিক্সে আসছে ‘মহানগর’ ও ‘বোয়েমিয়ান ঘোড়া’ ● ভারতের জাহাজে সৌদির বিমান হামলা, ১৪ ভারতীয়কে উদ্ধারের দাবি হুথিদের ● পাকিস্তানে ১৪ বছরের এতিমকে গাড়িচাপায় হত্যার অভিযুক্ত পুলিশের গুলিতে নিহত ● সৌদি আরবের দাম্মাম বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশি আহত ● বৃষ্টি কবে হতে পারে, জানাল আবহাওয়া অধিদপ্তর ● যে ৫ খাবারে কমলার থেকে বেশি ভিটামিন সি পাবেন ● ডিআইজির বাড়িতে ডিজে পার্টি, আটক ৮৪ জনের বিরুদ্ধে যে ব্যবস্থা নিল প্রশাসন ● ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ত্রিপক্ষীয় বৈঠকে বসতে রাজি পুতিন ● অডিট বিভাগে নিয়োগ দেবে যমুনা গ্রুপ, অনলাইনে চলছে আবেদন ● এসবিএসি ব্যাংকে জব সার্কুলার, দ্রুত আবেদন করুন ● নেটফ্লিক্সে আসছে ‘মহানগর’ ও ‘বোয়েমিয়ান ঘোড়া’ ● ভারতের জাহাজে সৌদির বিমান হামলা, ১৪ ভারতীয়কে উদ্ধারের দাবি হুথিদের ● পাকিস্তানে ১৪ বছরের এতিমকে গাড়িচাপায় হত্যার অভিযুক্ত পুলিশের গুলিতে নিহত ● সৌদি আরবের দাম্মাম বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশি আহত ● বৃষ্টি কবে হতে পারে, জানাল আবহাওয়া অধিদপ্তর

সৌদি আরবের দাম্মাম বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশি আহত

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ৬:০২
শেয়ার: mail
সৌদি আরবের দাম্মাম বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশি আহত

সৌদি আরবের দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে হামলায় দুজন নিহত ও আটজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজন বাংলাদেশি বলে জানা গেছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছে ডেইলি সাবাহ।

সৌদি আরবের জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন (জিএসিএ) এক বিবৃতিতে জানায়, নিহত দুজনের একজন সৌদি নাগরিক এবং অন্যজন ভারতীয় নাগরিক। নিহতের সংখ্যা হালনাগাদ করে নতুন করে এ তথ্য জানানো হয়। এর আগে একজন নিহতের খবর জানিয়েছিল জিএসিএ।

জিএসিএ আরও জানায়, আহত আটজনের মধ্যে একজন সৌদি নাগরিক, দুজন ভারতীয়, দুজন ইয়েমেনি, দুজন বাংলাদেশি এবং একজন নেপালি নাগরিক রয়েছেন। কয়েকটি হাসপাতালে তাঁদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

কর্তৃপক্ষ আরও জানায়, বিমানবন্দরের কার্যক্রম আবার শুরু হয়েছে এবং বিমান চলাচল স্বাভাবিক অবস্থায় ফিরেছে। সংশ্লিষ্ট নিরাপত্তা কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে ক্ষয়ক্ষতি নিরূপণ এবং যাত্রী ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কাজ চলছে। একই সঙ্গে দেশটির বেসামরিক বিমান চলাচল ব্যবস্থার নিরাপত্তা বজায় রাখার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানায় জিএসিএ।

ইয়েমেনের হুতি গোষ্ঠী ও সৌদি নেতৃত্বাধীন জোটের মধ্যে সংঘাত বৃদ্ধির মধ্যে এ হামলার ঘটনা ঘটল। সৌদি আরবের বিমানবন্দর ও জ্বালানি স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলার কারণে রিয়াদ তাদের প্রধান বিমানবন্দর বন্ধ রাখতে এবং বড় একটি বিনিয়োগ সম্মেলন পিছিয়ে দিতে বাধ্য হয়।

এ মাসে সৌদি আরবের বিমানবন্দরগুলোতে হামলায় মোট ২২ জন নিহত হয়েছেন বলে সরকারি পরিসংখ্যানের ভিত্তিতে হিসাব করেছে এএফপি। এর আগে গত ১১ অক্টোবরেও কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা হয়েছিল।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

সৌদি আরবের দাম্মাম বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশি আহত

বিস্তারিত কমেন্টে