বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬ | ৬ কার্তিক, ১৪৩৩ | ১০ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ৩:২৩:২৬
শিরোনাম
● চাটমোহরে শারদীয় পুনর্মিলনীতে শাড়ি বিতরণ করলেন এমপি রুমা ● নাটোরের লালপুরে মাজার ও মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরি ● ছাত্র আন্দোলন প্রতিহত করতে অর্থ জোগানোর অভিযোগ আওয়ামী লীগ নেতা ফাহাদ এখন বিএনপির চেয়ারম্যান প্রার্থী! ● আমাকে ফাঁসানো হয়েছে: মৃত্যুদণ্ড পাওয়া সুইটির শেষ কথায় স্তব্ধ পরিবার ● বিশ্ববাজারে তেল পরিবহনের ভাড়া বেড়েছে ১৭ ডলার ● ৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস ● সংবাদ সরাও, নইলে ফল ভুগতে হবে: পলিটিকোকে ট্রাম্প প্রশাসনের হুমকি ● জামায়াতের সঙ্গে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সম্পর্ক প্রমাণিত: রিজভী ● এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ২৯ অক্টোবর, দেখবেন যেভাবে ● চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কয়েদির মৃত্যু ● চাটমোহরে শারদীয় পুনর্মিলনীতে শাড়ি বিতরণ করলেন এমপি রুমা ● নাটোরের লালপুরে মাজার ও মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরি ● ছাত্র আন্দোলন প্রতিহত করতে অর্থ জোগানোর অভিযোগ আওয়ামী লীগ নেতা ফাহাদ এখন বিএনপির চেয়ারম্যান প্রার্থী! ● আমাকে ফাঁসানো হয়েছে: মৃত্যুদণ্ড পাওয়া সুইটির শেষ কথায় স্তব্ধ পরিবার ● বিশ্ববাজারে তেল পরিবহনের ভাড়া বেড়েছে ১৭ ডলার ● ৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস ● সংবাদ সরাও, নইলে ফল ভুগতে হবে: পলিটিকোকে ট্রাম্প প্রশাসনের হুমকি ● জামায়াতের সঙ্গে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সম্পর্ক প্রমাণিত: রিজভী ● এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ২৯ অক্টোবর, দেখবেন যেভাবে ● চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কয়েদির মৃত্যু

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কয়েদির মৃত্যু

তৌহিদ তুহীন, চুয়াডাঙ্গা প্রতিনিধি
তৌহিদ তুহীন, চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ১:২৬
শেয়ার: mail
চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কয়েদির মৃত্যু

চুয়াডাঙ্গা জেলা কারাগারে সাজাপ্রাপ্ত এক কয়েদি চিকিৎসাধীন অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে মারা গেছেন। বুধবার (২১ অক্টোবর) রাত ১১টা ৫৫ মিনিটে তিনি মারা যান। এর আগে রাত ১১টা ৫ মিনিটে বুকে ব্যথা অনুভব করায় কারাগার থেকে তাঁকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

মৃত আনোয়ার হোসেন (৬০) চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকর চন্দ্র স্কুলপাড়ার মৃত আমিরুল ইসলামের ছেলে। তিনি কয়েদি নম্বর ৪০৭০/এ হিসেবে কারাগারে ছিলেন। গত ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে তিনি কারাগারে আসেন।

কারাগার ও হাসপাতাল সূত্রে জানা যায়, উচ্চ রক্তচাপ (এইচটিএন) ও ইস্কেমিক হার্ট ডিজিজে (আইএইচডি) আক্রান্ত আনোয়ার হোসেন গত ১৭ অক্টোবর থেকে কারা হাসপাতালে ভর্তি ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে ২১ অক্টোবর রাত ১১টা ৫ মিনিটে তাঁকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টা ৫৫ মিনিটে তাঁর মৃত্যু হয়।

মৃত্যুসনদে তাঁর মৃত্যুর কারণ হিসেবে অ্যাকিউট করোনারি সিনড্রোম (এসিএস), ডায়াবেটিস মেলিটাস (ডিএম), ব্রঙ্কিয়াল অ্যাজমা (বি. অ্যাজমা) ও উচ্চ রক্তচাপের (এইচটিএন) উল্লেখ রয়েছে।

কারাগার সূত্রে আরও জানা যায়, পেনাল কোডের ৩২৪ ধারার একটি মামলায় আদালত আনোয়ার হোসেনকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেন। এরপর চলতি বছরের (২০২৬ সালের) ৩০ সেপ্টেম্বর তিনি চুয়াডাঙ্গা জেলা কারাগারে আসেন।

বিধি অনুযায়ী, সুরতহাল ও ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের কথা রয়েছে।

এ বিষয়ে জানতে চুয়াডাঙ্গা জেলা কারাগারের জেল সুপার গোলাম দস্তগীরের সরকারি নম্বরে কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। হোয়াটসঅ্যাপে খুদে বার্তা পাঠিয়েও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, বিষয়টি আইনগত প্রক্রিয়াধীন রয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কয়েদির মৃত্যু

বিস্তারিত কমেন্টে