বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ | ৫ কার্তিক, ১৪৩৩ | ৯ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ২:৫১:৫৫
শিরোনাম
● খালেদা জিয়ার মতো সাজতে চাইনি, যোগ্যতার ভিত্তিতে মূল্যায়ন চাই: মেঘনা আলম ● লাকসামে কর্ণফুলী ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকামুখী যোগাযোগ বন্ধ ● নাসিরনগরে ব্যাংক থেকে টাকা তুলে ফেরার পথে যুবককে ছুরিকাঘাত ● সাত দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধন সেবা ● ফুটপাতে খাবারের দোকান দিতেও লাগবে লাইসেন্স, কার্যকর ১ নভেম্বর ● রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়ামের দ্বিতীয় চালান ● সুদানে ড্রোন হামলায় নিহত ১৫৩ ● বিভেদ সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে দৃঢ় ও আপসহীন থাকতে হবে: রাষ্ট্রপতি ● ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগরওয়ালার ১০ দিনের রিমান্ড আবেদন ● রাঙামাটিতে যানবাহন মেরামত প্রশিক্ষণ শেষ, সনদ পেলেন ১৭ জন ● খালেদা জিয়ার মতো সাজতে চাইনি, যোগ্যতার ভিত্তিতে মূল্যায়ন চাই: মেঘনা আলম ● লাকসামে কর্ণফুলী ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকামুখী যোগাযোগ বন্ধ ● নাসিরনগরে ব্যাংক থেকে টাকা তুলে ফেরার পথে যুবককে ছুরিকাঘাত ● সাত দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধন সেবা ● ফুটপাতে খাবারের দোকান দিতেও লাগবে লাইসেন্স, কার্যকর ১ নভেম্বর ● রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়ামের দ্বিতীয় চালান ● সুদানে ড্রোন হামলায় নিহত ১৫৩ ● বিভেদ সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে দৃঢ় ও আপসহীন থাকতে হবে: রাষ্ট্রপতি ● ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগরওয়ালার ১০ দিনের রিমান্ড আবেদন ● রাঙামাটিতে যানবাহন মেরামত প্রশিক্ষণ শেষ, সনদ পেলেন ১৭ জন

ইবি শিক্ষার্থী তরিকুলের মৃত্যু, ক্যাম্পাসে শোকের ছায়া

মোহাম্মদ সবুজ, ইবি প্রতিনিধি
মোহাম্মদ সবুজ, ইবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ১২:২৬
শেয়ার: mail
ইবি শিক্ষার্থী তরিকুলের মৃত্যু, ক্যাম্পাসে শোকের ছায়া

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তরিকুল ইসলাম মারা গেছেন। তাঁর মৃত্যুতে ক্যাম্পাসে শিক্ষক, শিক্ষার্থী ও সহপাঠীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক তন্ময় সাহা জয়।

জানা গেছে, তরিকুল ইসলাম শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন। বিভিন্ন সময় তাঁর প্যানিক অ্যাটাকও হতো। মঙ্গলবার হঠাৎ তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তরিকুলের বাড়ি চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলায়। পড়ালেখার পাশাপাশি তিনি ইন্টার্নশিপ করছিলেন।

এ বিষয়ে বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক তন্ময় সাহা জয় বলেন, ‘গত রাতে বাইক চালিয়ে দেরিতে বাসায় ফেরার পর তরিকুলের শ্বাসকষ্ট বেড়ে গেলে হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ছাড়া তরিকুলের বাবা স্ট্রোক করে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। সে বিভিন্ন ব্যবসায়িক ও পারিবারিক সমস্যার মধ্যে ছিল।’

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ২১ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

ইবি শিক্ষার্থী তরিকুলের মৃত্যু, ক্যাম্পাসে শোকের ছায়া

বিস্তারিত কমেন্টে