বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ | ৫ কার্তিক, ১৪৩৩ | ৯ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ২:৩৮:৪৬
শিরোনাম
● লাকসামে কর্ণফুলী ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকামুখী যোগাযোগ বন্ধ ● নাসিরনগরে ব্যাংক থেকে টাকা তুলে ফেরার পথে যুবককে ছুরিকাঘাত ● সাত দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধন সেবা ● ফুটপাতে খাবারের দোকান দিতেও লাগবে লাইসেন্স, কার্যকর ১ নভেম্বর ● রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়ামের দ্বিতীয় চালান ● সুদানে ড্রোন হামলায় নিহত ১৫৩ ● বিভেদ সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে দৃঢ় ও আপসহীন থাকতে হবে: রাষ্ট্রপতি ● ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগরওয়ালার ১০ দিনের রিমান্ড আবেদন ● রাঙামাটিতে যানবাহন মেরামত প্রশিক্ষণ শেষ, সনদ পেলেন ১৭ জন ● চাটমোহরে পূজামণ্ডপ পরিদর্শনে এমপি রুমা ● লাকসামে কর্ণফুলী ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকামুখী যোগাযোগ বন্ধ ● নাসিরনগরে ব্যাংক থেকে টাকা তুলে ফেরার পথে যুবককে ছুরিকাঘাত ● সাত দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধন সেবা ● ফুটপাতে খাবারের দোকান দিতেও লাগবে লাইসেন্স, কার্যকর ১ নভেম্বর ● রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়ামের দ্বিতীয় চালান ● সুদানে ড্রোন হামলায় নিহত ১৫৩ ● বিভেদ সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে দৃঢ় ও আপসহীন থাকতে হবে: রাষ্ট্রপতি ● ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগরওয়ালার ১০ দিনের রিমান্ড আবেদন ● রাঙামাটিতে যানবাহন মেরামত প্রশিক্ষণ শেষ, সনদ পেলেন ১৭ জন ● চাটমোহরে পূজামণ্ডপ পরিদর্শনে এমপি রুমা

বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত বাগমারার আনোয়ারের দাফন সম্পন্ন

রাজশাহী প্রতিনিধি
রাজশাহী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ১২:২০
শেয়ার: mail
বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত বাগমারার আনোয়ারের দাফন সম্পন্ন

নাটোরের বড়াইগ্রামে বাস ও বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত আনোয়ার হোসেনের (৩৫) দাফন সম্পন্ন হয়েছে। স্কয়ার কোম্পানির ইটিপি প্ল্যান্টে চাকরিতে যোগ দিয়ে তিনি বাসায় ফিরছিলেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল ৫টায় রাজশাহীর বাগমারা উপজেলার শ্রীপুর ইউনিয়নের চাঁইপাড়া গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়।

এর আগে একই দিন ভোরে নাটোরের বড়াইগ্রাম মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেন বাগমারা উপজেলার ৬ নম্বর শ্রীপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চাঁইপাড়া গ্রামের বাবুর আলীর ছেলে। মৃত্যুকালে তিনি বাবা-মা, স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

স্থানীয় ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ভোররাতে নাটোরের বড়াইগ্রাম এলাকায় একটি যাত্রীবাহী বাস ও বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আনোয়ার হোসেনসহ ১০ জন প্রাণ হারান। দুর্ঘটনার পর বড়াইগ্রাম হাইওয়ে থানা পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে আইনি প্রক্রিয়া শেষে দুপুরের দিকে পুলিশ স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করে।

বিকেলে আনোয়ারের মরদেহ গ্রামের বাড়ি চাঁইপাড়ায় পৌঁছালে পুরো এলাকায় হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। স্বজন ও প্রতিবেশীদের কান্নায় ভারী হয়ে ওঠে চারপাশ।

স্থানীয় এলাকাবাসী জানান, আনোয়ার অত্যন্ত নম্র, ভদ্র ও সদালাপী যুবক ছিলেন। তিনি নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেন এবং সবার সঙ্গেই তাঁর সুসম্পর্ক ছিল। তাঁর এ অকাল ও আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ২১ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত বাগমারার আনোয়ারের দাফন সম্পন্ন

বিস্তারিত কমেন্টে