মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬ | ৪ কার্তিক, ১৪৩৩ | ৮ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ৭:২৯:৪৮
শিরোনাম
● চাটমোহরের শীর্ষ তিন কর্মকর্তা বদলি, নতুন পদায়ন ● পটিয়ায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে প্রাণ গেল যুবকের ● পাঁচ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ ● ইয়েমেনে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় ৫৩ সেনা নিহত ● এক মাসের জন্য নিষিদ্ধ রোনালদো, গুণতে হবে আর্থিক জরিমানাও ● ফ্রান্স থেকে পর্তুগাল, ইউরোপজুড়ে বিক্ষোভের নেপথ্যে কী? ● চার দিনে ৪০০ কোটি ছাড়াল রজনীকান্তের জেলার ২ ● উইগম্যানের সঙ্গে নতুন চুক্তি করল ইংল্যান্ড ● জিম্বাবুয়ের কাছে হার, আইসিসি থেকে দুঃসংবাদ পেল বাংলাদেশ ● পূজার ছুটিতে মেট্রো রেলের সূচিতে পরিবর্তন ● চাটমোহরের শীর্ষ তিন কর্মকর্তা বদলি, নতুন পদায়ন ● পটিয়ায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে প্রাণ গেল যুবকের ● পাঁচ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ ● ইয়েমেনে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় ৫৩ সেনা নিহত ● এক মাসের জন্য নিষিদ্ধ রোনালদো, গুণতে হবে আর্থিক জরিমানাও ● ফ্রান্স থেকে পর্তুগাল, ইউরোপজুড়ে বিক্ষোভের নেপথ্যে কী? ● চার দিনে ৪০০ কোটি ছাড়াল রজনীকান্তের জেলার ২ ● উইগম্যানের সঙ্গে নতুন চুক্তি করল ইংল্যান্ড ● জিম্বাবুয়ের কাছে হার, আইসিসি থেকে দুঃসংবাদ পেল বাংলাদেশ ● পূজার ছুটিতে মেট্রো রেলের সূচিতে পরিবর্তন

চাটমোহরের শীর্ষ তিন কর্মকর্তা বদলি, নতুন পদায়ন

তোফাজ্জল হোসেন বাবু, পাবনা প্রতিনিধি
তোফাজ্জল হোসেন বাবু, পাবনা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৫:১৩
শেয়ার: mail
চাটমোহরের শীর্ষ তিন কর্মকর্তা বদলি, নতুন পদায়ন

 

 

পাবনার চাটমোহর উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের শীর্ষ তিন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। একই সঙ্গে তাঁদের স্থলাভিষিক্ত হিসেবে নতুন কর্মকর্তাদের পদায়ন করা হয়েছে।

বদলির আদেশ অনুযায়ী, চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেবাশীষ সাহাকে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে।

মুসা নাসের চৌধুরীকে রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বদলি করা হয়েছে। সেখানে তাঁকে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়নের জন্য বলা হয়েছে। এর আগে তাঁকে দুই দফায় বগুড়ার কাহালু ও রাজশাহীর বাগমারা উপজেলায় বদলির আদেশ দেওয়া হয়েছিল।

অন্যদিকে, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদকে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় একই পদে বদলি করা হয়েছে। এর আগে তাঁকে বগুড়ার গাবতলী উপজেলায় বদলির আদেশ দেওয়া হয়েছিল।

এ ছাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেবাশীষ সাহাকে পঞ্চগড় জেলার বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি করা হয়েছে।

এদিকে, চাটমোহরের নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে মো. খালিদ হাসান, সহকারী কমিশনার (ভূমি) হিসেবে মো. মজিবুর রহমান এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডা. মো. লুৎফুল কবীরকে পদায়ন করা হয়েছে।

একসঙ্গে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের গুরুত্বপূর্ণ তিন কর্মকর্তার বদলি এবং নতুন কর্মকর্তাদের পদায়নের বিষয়টি স্থানীয় প্রশাসনিক মহলে আলোচনার জন্ম দিয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

চাটমোহরের শীর্ষ তিন কর্মকর্তা বদলি, নতুন পদায়ন

বিস্তারিত কমেন্টে