মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬ | ৪ কার্তিক, ১৪৩৩ | ৮ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ৭:৩৮:০৬
শিরোনাম
● চাটমোহরের শীর্ষ তিন কর্মকর্তা বদলি, নতুন পদায়ন ● পটিয়ায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে প্রাণ গেল যুবকের ● পাঁচ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ ● ইয়েমেনে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় ৫৩ সেনা নিহত ● এক মাসের জন্য নিষিদ্ধ রোনালদো, গুণতে হবে আর্থিক জরিমানাও ● ফ্রান্স থেকে পর্তুগাল, ইউরোপজুড়ে বিক্ষোভের নেপথ্যে কী? ● চার দিনে ৪০০ কোটি ছাড়াল রজনীকান্তের জেলার ২ ● উইগম্যানের সঙ্গে নতুন চুক্তি করল ইংল্যান্ড ● জিম্বাবুয়ের কাছে হার, আইসিসি থেকে দুঃসংবাদ পেল বাংলাদেশ ● পূজার ছুটিতে মেট্রো রেলের সূচিতে পরিবর্তন ● চাটমোহরের শীর্ষ তিন কর্মকর্তা বদলি, নতুন পদায়ন ● পটিয়ায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে প্রাণ গেল যুবকের ● পাঁচ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ ● ইয়েমেনে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় ৫৩ সেনা নিহত ● এক মাসের জন্য নিষিদ্ধ রোনালদো, গুণতে হবে আর্থিক জরিমানাও ● ফ্রান্স থেকে পর্তুগাল, ইউরোপজুড়ে বিক্ষোভের নেপথ্যে কী? ● চার দিনে ৪০০ কোটি ছাড়াল রজনীকান্তের জেলার ২ ● উইগম্যানের সঙ্গে নতুন চুক্তি করল ইংল্যান্ড ● জিম্বাবুয়ের কাছে হার, আইসিসি থেকে দুঃসংবাদ পেল বাংলাদেশ ● পূজার ছুটিতে মেট্রো রেলের সূচিতে পরিবর্তন

এক মাসের জন্য নিষিদ্ধ রোনালদো, গুণতে হবে আর্থিক জরিমানাও

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৪:৫৫
শেয়ার: mail
এক মাসের জন্য নিষিদ্ধ রোনালদো, গুণতে হবে আর্থিক জরিমানাও

পর্তুগালের জাতীয় দলের ক্যাম্প ছেড়ে চলে যাওয়ার ঘটনায় তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোকে ৩০ দিনের জন্য নিষিদ্ধ করেছে পর্তুগিজ ফুটবল ফেডারেশন (এফপিএফ)। একই সঙ্গে তাঁকে ২৫৫ ইউরো জরিমানাও করা হয়েছে।

কোচ জর্জে জেজুসের সঙ্গে মতবিরোধের জেরে নেশন্স লিগ চলাকালে জাতীয় দলের ক্যাম্প ছেড়ে চলে যান রোনালদো। এ ঘটনার পর তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করে ফেডারেশন। সেই ধারাবাহিকতায় সোমবার শাস্তির ঘোষণা দেওয়া হয়।

ফেডারেশনের ডিসিপ্লিনারি কাউন্সিল জানিয়েছে, ৪১ বছর বয়সী রোনালদোর বিরুদ্ধে আনা অভিযোগ বহাল রাখা হয়েছে। তাঁকে ৩০ দিনের নিষেধাজ্ঞার পাশাপাশি ২৫৫ ইউরো জরিমানা করা হয়েছে। ডিসিপ্লিনারি কমিটির ভাষ্য অনুযায়ী, রোনালদো ইচ্ছাকৃতভাবে এই অপরাধ করেছেন। অভিযোগ পাওয়ার পর গত ৯ অক্টোবর তাঁর বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে শাস্তিমূলক কার্যক্রম শুরু করে এফপিএফ।

তবে এই নিষেধাজ্ঞার আওতায় কোন কোন ম্যাচ বা কার্যক্রম পড়বে, তা ফেডারেশনের বিবৃতিতে স্পষ্ট করা হয়নি। এর আগে আরোপ করা সাময়িক নিষেধাজ্ঞার সঙ্গে ৩০ দিনের শাস্তি সমন্বয় করা হবে কি না, সে বিষয়েও কিছু জানানো হয়নি।

ঘটনার কয়েক দিন পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ বিবৃতিতে সতীর্থদের কাছে ক্ষমা চান রোনালদো। তবে কোচের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগও তোলেন তিনি।

নরওয়ের বিপক্ষে ম্যাচের পর সমর্থকদের অভিবাদন না জানানো এবং সতীর্থদের ছেড়ে চলে যাওয়ার ঘটনায় অনুতপ্ত বলে জানান এই তারকা ফুটবলার। তিনি বলেন, যেকোনো শাস্তিই মেনে নিতে প্রস্তুত এবং এখনো পর্তুগালের হয়ে খেলতে চান।

এদিকে পর্তুগিজ ফুটবল ফেডারেশনের সভাপতি পেদ্রো প্রোয়েনসা জানিয়েছেন, বিষয়টির নিষ্পত্তি হলে ফেডারেশনের সবাই রোনালদোকে আবার জাতীয় দলে দেখতে চান।

সূত্র: রয়টার্স

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

এক মাসের জন্য নিষিদ্ধ রোনালদো, গুণতে হবে আর্থিক জরিমানাও

বিস্তারিত কমেন্টে