সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ | ৩ কার্তিক, ১৪৩৩ | ৭ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | রাত ৯:৩৮:৫২
শিরোনাম
● চার দিনে ৪০০ কোটি ছাড়াল রজনীকান্তের জেলার ২ ● উইগম্যানের সঙ্গে নতুন চুক্তি করল ইংল্যান্ড ● জিম্বাবুয়ের কাছে হার, আইসিসি থেকে দুঃসংবাদ পেল বাংলাদেশ ● পূজার ছুটিতে মেট্রো রেলের সূচিতে পরিবর্তন ● মসজিদুল হারামের ক্লিনার ছিলেন নজরুল, মায়ের সঙ্গে সর্বশেষ কথা ১১ অক্টোবর ● স্বীকৃতি চেয়ে সাংবাদিকের বাড়িতে সন্তানসহ নারীর অবস্থান ● বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শনে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি ● নাটোরের লালপুরে পদ্মা নদীতে গোসলে নেমে ১২ বছরের শিশুর মৃত্যু ● বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে নাটোরের জেলা প্রশাসক ● পাবনায় ট্রাকচাপায় মোটরসাইকেলচালক নিহত ● চার দিনে ৪০০ কোটি ছাড়াল রজনীকান্তের জেলার ২ ● উইগম্যানের সঙ্গে নতুন চুক্তি করল ইংল্যান্ড ● জিম্বাবুয়ের কাছে হার, আইসিসি থেকে দুঃসংবাদ পেল বাংলাদেশ ● পূজার ছুটিতে মেট্রো রেলের সূচিতে পরিবর্তন ● মসজিদুল হারামের ক্লিনার ছিলেন নজরুল, মায়ের সঙ্গে সর্বশেষ কথা ১১ অক্টোবর ● স্বীকৃতি চেয়ে সাংবাদিকের বাড়িতে সন্তানসহ নারীর অবস্থান ● বান্দরবানে পূজামণ্ডপ পরিদর্শনে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি ● নাটোরের লালপুরে পদ্মা নদীতে গোসলে নেমে ১২ বছরের শিশুর মৃত্যু ● বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে নাটোরের জেলা প্রশাসক ● পাবনায় ট্রাকচাপায় মোটরসাইকেলচালক নিহত

উইগম্যানের সঙ্গে নতুন চুক্তি করল ইংল্যান্ড

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৭:০৭
শেয়ার: mail
উইগম্যানের সঙ্গে নতুন চুক্তি করল ইংল্যান্ড

ইংল্যান্ড নারী ফুটবল দলের কোচ হিসেবে মেয়াদ বাড়িয়েছেন সারিনা উইগম্যান। নতুন চুক্তি অনুযায়ী, ২০২৯ সালের নারী ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ (ইউরো) শেষ হওয়া পর্যন্ত ইংল্যান্ডের দায়িত্বে থাকবেন নেদারল্যান্ডসের এই কোচ।

আগের চুক্তি অনুযায়ী, আগামী বছর ব্রাজিলে অনুষ্ঠেয় নারী বিশ্বকাপের পরই ইংল্যান্ডের সঙ্গে উইগম্যানের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। নতুন চুক্তিতে আরও দুই বছর দায়িত্ব পালনের সুযোগ পাচ্ছেন ৫৬ বছর বয়সী এই কোচ।

উইগম্যানের অধীনে দারুণ সাফল্য পেয়েছে ইংল্যান্ড। ২০২২ সালে জার্মানিকে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো নারী ইউরোর শিরোপা জেতে দলটি। এরপর ২০২৩ নারী বিশ্বকাপের ফাইনালে উঠলেও স্পেনের কাছে ১-০ গোলে হেরে যায় ইংল্যান্ড। ২০২৫ সালে স্পেনকে হারিয়ে আবার ইউরোপসেরার মুকুট পুনরুদ্ধার করে লায়নেসেসরা।

উইগম্যানের কোচিং ক্যারিয়ারের সাফল্যের তালিকাও সমৃদ্ধ। ইংল্যান্ডের দায়িত্ব নেওয়ার আগে ২০১৭ সালে নেদারল্যান্ডসকে নারী ইউরোর শিরোপা জিতিয়েছিলেন তিনি। ইংল্যান্ডের হয়ে ২০২২ ও ২০২৫ সালের ইউরো জয়ের পাশাপাশি টানা পাঁচটি বড় আন্তর্জাতিক টুর্নামেন্টের ফাইনালে দলকে তুলেছেন এই কোচ।

চুক্তি নবায়নের পর উইগম্যান বলেছেন, ইংল্যান্ড দলের সঙ্গে কাজ চালিয়ে যেতে পেরে তিনি আনন্দিত। ফুটবলে এর চেয়ে ভালো কাজ আর ভাবতে পারেন না বলেও জানিয়েছেন তিনি। তবে আপাতত তাঁর প্রধান লক্ষ্য আগামী বছরের বিশ্বকাপ। ব্রাজিলে জায়গা নিশ্চিত করে দলকে আরও একটি স্মরণীয় গ্রীষ্ম উপহার দিতে চান তিনি।

বিশ্বকাপে জায়গা নিশ্চিত করতে ইংল্যান্ডকে প্লে-অফের দ্বিতীয় রাউন্ডে ইউক্রেনের মুখোমুখি হতে হবে। দুই লেগের এই লড়াইয়ে জিতলে আগামী বছরের বিশ্বকাপে খেলার সুযোগ পাবে দলটি।

ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী মার্ক বুলিংহামও উইগম্যানের চুক্তি নবায়নে সন্তোষ প্রকাশ করেছেন। তাঁর মতে, বড় টুর্নামেন্টে উইগম্যানের রেকর্ড অসাধারণ। ইংল্যান্ডের নারী ফুটবলে তাঁর অবদানও গুরুত্বপূর্ণ।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

উইগম্যানের সঙ্গে নতুন চুক্তি করল ইংল্যান্ড

বিস্তারিত কমেন্টে