সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ | ৩ কার্তিক, ১৪৩৩ | ৭ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | বিকাল ৪:৫৫:২২
শিরোনাম
● গণমাধ্যম গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ: রাষ্ট্রপতি ● জাপানে চাকরির সুযোগ বাংলাদেশিদের ● সাবেক স্ত্রীসহ ৩ জনের বিরুদ্ধে মামলা হিরো আলমের ● সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, রায়ের কপি পেলে জানাবে সরকার ● মাদক ও বাল্যবিয়ের কুফল তুলে ধরে নাটোরে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত ● পঞ্চগড়ে সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ কর্মশালা ● প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফরে নিরাপত্তা জোরদার, সিএমপির ব্রিফিং প্যারেড ● নোয়াখালীতে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে সনাতন ধর্মাবলম্বীদের আর্থিক সহায়তা জেলা পরিষদের ● অস্ত্র বের করার কারণ জানালেন ইশরাক ● গাজায় খাদ্যসংকটে ভুগছে ১৪ লাখ ফিলিস্তিনি: ডাব্লিওএফপি ● গণমাধ্যম গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ: রাষ্ট্রপতি ● জাপানে চাকরির সুযোগ বাংলাদেশিদের ● সাবেক স্ত্রীসহ ৩ জনের বিরুদ্ধে মামলা হিরো আলমের ● সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, রায়ের কপি পেলে জানাবে সরকার ● মাদক ও বাল্যবিয়ের কুফল তুলে ধরে নাটোরে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত ● পঞ্চগড়ে সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ কর্মশালা ● প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফরে নিরাপত্তা জোরদার, সিএমপির ব্রিফিং প্যারেড ● নোয়াখালীতে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে সনাতন ধর্মাবলম্বীদের আর্থিক সহায়তা জেলা পরিষদের ● অস্ত্র বের করার কারণ জানালেন ইশরাক ● গাজায় খাদ্যসংকটে ভুগছে ১৪ লাখ ফিলিস্তিনি: ডাব্লিওএফপি

নেত্রকোনার সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

মিজানুর রহমান, নাটোর প্রতিনিধি
মিজানুর রহমান, নাটোর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ২:৩৮
শেয়ার: mail
নেত্রকোনার সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

নেত্রকোনার সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন সাংবাদিকেরা।

সোমবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় নাটোরের সর্বস্তরের সাংবাদিক সমাজের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। এতে নাটোর জেলা ও বিভিন্ন উপজেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

নাটোরের সিনিয়র সাংবাদিক নাসিম উদ্দিন নাসিমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন একাত্তর টিভির সিনিয়র সাংবাদিক বুলবুল আহমেদ, যমুনা টিভির সিনিয়র সাংবাদিক নাজমুল হাসান, এনটিভির সিনিয়র সাংবাদিক হালিম খান, এখন টিভির সাংবাদিক মাহবুব হোসেন, চ্যানেল টোয়েন্টিফোরের স্টাফ রিপোর্টার দেবাশীষ কুমার সরকারসহ আরও অনেকে।

বক্তারা বলেন, সাংবাদিক আলিফের হত্যাকারীদের গ্রেপ্তার করে দ্রুত বিচার করতে হবে। আলিফের ওপর হামলা ও হত্যাকাণ্ড স্বাধীন সাংবাদিকতার জন্য বড় হুমকি। দুর্নীতি, অনিয়ম, মাদক, সন্ত্রাস ও অপরাধের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করতে গিয়ে সাংবাদিকদের নিরাপত্তাহীনতায় ভুগতে হলে মুক্ত সাংবাদিকতা বাধাগ্রস্ত হবে। সত্য প্রকাশের কারণে কোনো সাংবাদিককে যেন জীবন দিতে না হয়, সে জন্য সরকার ও প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সাংবাদিক আলিফকে হত্যার হুমকি ও হামলার আশঙ্কার বিষয়টি আগেই প্রশাসনকে জানানো হয়েছিল। এরপরও তাঁর নিরাপত্তা নিশ্চিত করা যায়নি।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

নেত্রকোনার সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

বিস্তারিত কমেন্টে