সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ | ৩ কার্তিক, ১৪৩৩ | ৭ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ৩:৫১:২২
শিরোনাম
● নোয়াখালীতে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে সনাতন ধর্মাবলম্বীদের আর্থিক সহায়তা জেলা পরিষদের ● অস্ত্র বের করার কারণ জানালেন ইশরাক ● গাজায় খাদ্যসংকটে ভুগছে ১৪ লাখ ফিলিস্তিনি: ডাব্লিওএফপি ● যশোর ডাক্তারের প্রেসক্রিপশন যেন দুর্বোধ্য ধাঁধা! ● নেত্রকোনার সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ ● জীবননগরে ৫ দিন নিখোঁজের পর ভ্যানচালকের খণ্ডিত লাশ উদ্ধার ● বেরোবির কেন্দ্রীয় লাইব্রেরিতে নেই রিডিং রুম, বারান্দায় পড়েন শিক্ষার্থীরা ● বিরোধী দল ‘জুলাই বিরোধী’: প্রধানমন্ত্রী ● ইশরাক প্রসঙ্গে যা বললেন আইনমন্ত্রী ● বিশ্বজিৎ দাস হত্যা মামলার শুনানি ৮ ডিসেম্বর ● নোয়াখালীতে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে সনাতন ধর্মাবলম্বীদের আর্থিক সহায়তা জেলা পরিষদের ● অস্ত্র বের করার কারণ জানালেন ইশরাক ● গাজায় খাদ্যসংকটে ভুগছে ১৪ লাখ ফিলিস্তিনি: ডাব্লিওএফপি ● যশোর ডাক্তারের প্রেসক্রিপশন যেন দুর্বোধ্য ধাঁধা! ● নেত্রকোনার সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ ● জীবননগরে ৫ দিন নিখোঁজের পর ভ্যানচালকের খণ্ডিত লাশ উদ্ধার ● বেরোবির কেন্দ্রীয় লাইব্রেরিতে নেই রিডিং রুম, বারান্দায় পড়েন শিক্ষার্থীরা ● বিরোধী দল ‘জুলাই বিরোধী’: প্রধানমন্ত্রী ● ইশরাক প্রসঙ্গে যা বললেন আইনমন্ত্রী ● বিশ্বজিৎ দাস হত্যা মামলার শুনানি ৮ ডিসেম্বর

দুর্গাপূজার বার্তা সর্বজনীন, কোনো একক সম্প্রদায়ের নয়: রিজভী

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ১:১৯
শেয়ার: mail
দুর্গাপূজার বার্তা সর্বজনীন, কোনো একক সম্প্রদায়ের নয়: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বারবার ঘুরেফিরে আসে মায়ের আগমনে শারদীয় দুর্গাপূজা। সমাজের অসত্যকে বিনাশ করে সত্য ও ন্যায় প্রতিষ্ঠা করাই দুর্গাপূজার মূল মর্মবাণী। তিনি বলেন, দুর্গাপূজা যে বার্তা দেয়, সেটি সর্বজনীন, কোনো একক ধর্মসম্প্রদায়ের নয়। প্রত্যেক ধর্মসম্প্রদায়ের মানুষের জন্য, মানবজীবনের জন্য এই বার্তা।

সোমবার (১৯ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে দুর্গাপূজা পরিদর্শন শেষে উপস্থিত দর্শনার্থী ও সনাতন ধর্মের ভক্তবৃন্দের উদ্দেশে তিনি এ কথা বলেন।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, উৎসব সব সীমারেখা অতিক্রম করতে শেখায় ও ভ্রাতৃত্ববোধে উদ্বুদ্ধ করে। উৎসবের সর্বজনীন যে তাগিদ, সেখানে অন্যান্য ধর্মের মানুষও আনন্দবোধ করেন।

তিনি আরও বলেন, রাষ্ট্রের দায়িত্ব প্রত্যেক নাগরিকের অধিকারের সুরক্ষা দেওয়া। এই দুর্গাপূজা যেন নির্বিঘ্নে, শান্তিতে ও নিরাপত্তার সঙ্গে উদ্‌যাপিত হয়, সেটি নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব এবং রাষ্ট্র সেই দায়িত্বই পালন করছে।

রিজভী বলেন, এবার হিন্দু সম্প্রদায়ের ভাইদের কাছ থেকে দুই দিনের ছুটির আবেদন করা হলেও সরকার সেটিকে তিন দিন করেছে। হিন্দু ভাইয়েরা এবার মোট পাঁচ দিন ছুটি উপভোগ করতে পারছেন। এ ছাড়া বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দিরের জন্য ৫০০ কেজি চাল বরাদ্দ থাকলেও সরকার এবার ৬০০ কেজি চাল বরাদ্দ দিয়েছে।

সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নের প্রসঙ্গে তিনি বলেন, প্রত্যেক মন্দিরের পুরোহিত ও সেবায়েত সরকারের কাছ থেকে প্রতি মাসে সম্মানী পাবেন। সরকার নির্বাচনী এই প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ করছে।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বাংলাদেশের অসাম্প্রদায়িক চরিত্র প্রসঙ্গে বলেন, বাংলাদেশের হাজার বছরের ঐতিহ্য হলো, আমরা একের উৎসবে অন্যে অংশগ্রহণ করেছি। আমাদের এই সুমহান ঐতিহ্যকে নিয়ে কেউ কেউ চক্রান্ত করতে পারে, ষড়যন্ত্র করতে পারে, কিন্তু এ দেশের ধর্মপ্রাণ মানুষ কখনোই এই ষড়যন্ত্র বাস্তবায়ন করতে দেবে না।

এ সময় তিনি আরও বলেন, আমাদের লোকজ যে সাংস্কৃতিক ধারা, সেখানে শত শত বছর ধরে আমরা একসঙ্গে অংশগ্রহণ করেছি। পূজা ও ধর্মবিশ্বাস যার যার কাছে রয়েছে। কিন্তু রাষ্ট্রের যে দায়িত্ব, প্রত্যেক নাগরিক যেন তাঁর ধর্মীয় অধিকার প্রয়োগ করতে পারেন, সেটি তারেক রহমান নিশ্চিত করেছেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

দুর্গাপূজার বার্তা সর্বজনীন, কোনো একক সম্প্রদায়ের নয়: রিজভী

বিস্তারিত কমেন্টে