সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ | ৩ কার্তিক, ১৪৩৩ | ৭ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ২:৪২:৫৭
শিরোনাম
● যশোর ডাক্তারের প্রেসক্রিপশন যেন দুর্বোধ্য ধাঁধা! ● নেত্রকোনার সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ ● জীবননগরে ৫ দিন নিখোঁজের পর ভ্যানচালকের খণ্ডিত লাশ উদ্ধার ● বেরোবির কেন্দ্রীয় লাইব্রেরিতে নেই রিডিং রুম, বারান্দায় পড়েন শিক্ষার্থীরা ● বিরোধী দল ‘জুলাই বিরোধী’: প্রধানমন্ত্রী ● ইশরাক প্রসঙ্গে যা বললেন আইনমন্ত্রী ● বিশ্বজিৎ দাস হত্যা মামলার শুনানি ৮ ডিসেম্বর ● সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডকে তথ্য আদান-প্রদানে ঘাটতি বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ● পদত্যাগের ঘোষণা দেওয়ার উদ্দেশ্যে জাতীয় প্রেস ক্লাবে পৌঁছেছেন ইশরাক ● ১৭ বছরের ফ্যাসিবাদ স্বাস্থ্যখাতকে অনেক পিছিয়ে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী ● যশোর ডাক্তারের প্রেসক্রিপশন যেন দুর্বোধ্য ধাঁধা! ● নেত্রকোনার সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ ● জীবননগরে ৫ দিন নিখোঁজের পর ভ্যানচালকের খণ্ডিত লাশ উদ্ধার ● বেরোবির কেন্দ্রীয় লাইব্রেরিতে নেই রিডিং রুম, বারান্দায় পড়েন শিক্ষার্থীরা ● বিরোধী দল ‘জুলাই বিরোধী’: প্রধানমন্ত্রী ● ইশরাক প্রসঙ্গে যা বললেন আইনমন্ত্রী ● বিশ্বজিৎ দাস হত্যা মামলার শুনানি ৮ ডিসেম্বর ● সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডকে তথ্য আদান-প্রদানে ঘাটতি বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ● পদত্যাগের ঘোষণা দেওয়ার উদ্দেশ্যে জাতীয় প্রেস ক্লাবে পৌঁছেছেন ইশরাক ● ১৭ বছরের ফ্যাসিবাদ স্বাস্থ্যখাতকে অনেক পিছিয়ে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকেরাও অংশ নিতে পারবেন: আইনমন্ত্রী

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ১:১৭
শেয়ার: mail
স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকেরাও অংশ নিতে পারবেন: আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের অংশ নিতে কোনো আইনগত বাধা নেই।

সোমবার (১৯ অক্টোবর) সকালে ঝিনাইদহ প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রের নতুন ভবন উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

এ সময় আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেন, আগে যেভাবে এমপিওভুক্ত শিক্ষকেরা স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতেন, এখন পর্যন্ত সেভাবেই তাঁরা অংশ নিতে পারবেন। স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু ও সুন্দর করতে সরকার আশাবাদী। এ নিয়ে সরকারের ওপর আস্থা রাখার আহ্বান জানান তিনি।

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের বিষয়ে সরকারের অবস্থান জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, কেউ যদি সাধারণ মানুষের প্রত্যাশার পরিপন্থি কোনো কাজ করে থাকেন, তবে সে বিষয়ে প্রধানমন্ত্রী চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। কেউ আইনের ঊর্ধ্বে নন বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে সকালে ঝিনাইদহ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন আইনমন্ত্রী। সভায় জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, জেলা স্বাস্থ্য বিভাগ ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকেরাও অংশ নিতে পারবেন: আইনমন্ত্রী

বিস্তারিত কমেন্টে