সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ | ৩ কার্তিক, ১৪৩৩ | ৭ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ১২:৫১:৫৭
শিরোনাম
● প্রবাসী কর্মীদের সন্তানদের শিক্ষাবৃত্তির আবেদন শুরু ২৫ অক্টোবর ● প্রধানমন্ত্রীর জাপান সফরে ৩ ইস্যুতে জোর দেবে বাংলাদেশ ● টানা ৮ দিন বন্ধ রিয়াদের বিমানবন্দর, সৌদির নাজরানে বিস্ফোরণের শব্দ ● ‘ইরানের মিসাইলের বাবা নিক্ষেপের জন্য প্রস্তুত’ ● বাংলাদেশিদের জন্য বড় সুখবর দিল জাপান ● ওসমানী উদ্যানের আধুনিকায়ন ও জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ● সংবিধান সংশোধনে বিরোধী দলকে অংশ নেওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ● বাংলাদেশের পূজা দেখে সন্তুষ্ট ভারতীয় হাইকমিশনার ● গাজীপুরে পৃথক দুই স্থানে ঝুটের গোডাউনে আগুন ● চুয়াডাঙ্গায় আড়াই বছরেও শেষ হয়নি বড়পুটিমারি গ্রামের ব্রিজের নির্মাণ কাজ, দুর্ভোগ চরমে ● প্রবাসী কর্মীদের সন্তানদের শিক্ষাবৃত্তির আবেদন শুরু ২৫ অক্টোবর ● প্রধানমন্ত্রীর জাপান সফরে ৩ ইস্যুতে জোর দেবে বাংলাদেশ ● টানা ৮ দিন বন্ধ রিয়াদের বিমানবন্দর, সৌদির নাজরানে বিস্ফোরণের শব্দ ● ‘ইরানের মিসাইলের বাবা নিক্ষেপের জন্য প্রস্তুত’ ● বাংলাদেশিদের জন্য বড় সুখবর দিল জাপান ● ওসমানী উদ্যানের আধুনিকায়ন ও জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ● সংবিধান সংশোধনে বিরোধী দলকে অংশ নেওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ● বাংলাদেশের পূজা দেখে সন্তুষ্ট ভারতীয় হাইকমিশনার ● গাজীপুরে পৃথক দুই স্থানে ঝুটের গোডাউনে আগুন ● চুয়াডাঙ্গায় আড়াই বছরেও শেষ হয়নি বড়পুটিমারি গ্রামের ব্রিজের নির্মাণ কাজ, দুর্ভোগ চরমে

জামায়াত-শিবির-এনসিপি দুর্গাপূজা নিয়ে রাজনীতি করছে: ছাত্রদল সেক্রেটারি

আবু রায়হান সরকার, নোয়াখালী প্রতিনিধি
আবু রায়হান সরকার, নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ১১:২২
শেয়ার: mail
জামায়াত-শিবির-এনসিপি দুর্গাপূজা নিয়ে রাজনীতি করছে: ছাত্রদল সেক্রেটারি

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজাকে কেন্দ্র করে জামায়াত-শিবির-এনসিপি ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। তিনি বলেন, দুর্গাপূজা বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। এ উৎসবকে ঘিরে কোনো ধরনের রাজনৈতিক স্বার্থ হাসিলের চেষ্টা গ্রহণযোগ্য নয়। ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং সব ধর্মের মানুষের নির্বিঘ্নে ধর্মীয় উৎসব পালনের পরিবেশ নিশ্চিত করা সবার দায়িত্ব।

তিনি আরও বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিষ্টানসহ সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে। ধর্মীয় উৎসবকে রাজনৈতিক বিতর্কের হাতিয়ার না করে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও ঐক্যের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে।

ছাত্রদলের সাধারণ সম্পাদক অভিযোগ করেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে কিছু রাজনৈতিক দল নিজেদের স্বার্থে পরিস্থিতিকে ব্যবহার করার চেষ্টা করছে। তিনি বলেন, ছাত্রদল সব সময় গণতান্ত্রিক মূল্যবোধ, অসাম্প্রদায়িক চেতনা ও মানুষের ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাস করে। কোনো ধর্মীয় সম্প্রদায়ের অনুভূতিতে আঘাত না করে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা উচিত। দুর্গাপূজাকে ঘিরে রাজনৈতিক বক্তব্য ও পাল্টা বক্তব্যের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

রোববার (১৮ অক্টোবর) রাত ৮টায় নোয়াখালী জেলা শহর মাইজদী সোনাপুরসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ সময় জেলা বিএনপি, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

জামায়াত-শিবির-এনসিপি দুর্গাপূজা নিয়ে রাজনীতি করছে: ছাত্রদল সেক্রেটারি

বিস্তারিত কমেন্টে