সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ | ৩ কার্তিক, ১৪৩৩ | ৭ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ১২:৩১:৪৭
শিরোনাম
● প্রবাসী কর্মীদের সন্তানদের শিক্ষাবৃত্তির আবেদন শুরু ২৫ অক্টোবর ● প্রধানমন্ত্রীর জাপান সফরে ৩ ইস্যুতে জোর দেবে বাংলাদেশ ● টানা ৮ দিন বন্ধ রিয়াদের বিমানবন্দর, সৌদির নাজরানে বিস্ফোরণের শব্দ ● ‘ইরানের মিসাইলের বাবা নিক্ষেপের জন্য প্রস্তুত’ ● বাংলাদেশিদের জন্য বড় সুখবর দিল জাপান ● ওসমানী উদ্যানের আধুনিকায়ন ও জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ● সংবিধান সংশোধনে বিরোধী দলকে অংশ নেওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ● বাংলাদেশের পূজা দেখে সন্তুষ্ট ভারতীয় হাইকমিশনার ● গাজীপুরে পৃথক দুই স্থানে ঝুটের গোডাউনে আগুন ● চুয়াডাঙ্গায় আড়াই বছরেও শেষ হয়নি বড়পুটিমারি গ্রামের ব্রিজের নির্মাণ কাজ, দুর্ভোগ চরমে ● প্রবাসী কর্মীদের সন্তানদের শিক্ষাবৃত্তির আবেদন শুরু ২৫ অক্টোবর ● প্রধানমন্ত্রীর জাপান সফরে ৩ ইস্যুতে জোর দেবে বাংলাদেশ ● টানা ৮ দিন বন্ধ রিয়াদের বিমানবন্দর, সৌদির নাজরানে বিস্ফোরণের শব্দ ● ‘ইরানের মিসাইলের বাবা নিক্ষেপের জন্য প্রস্তুত’ ● বাংলাদেশিদের জন্য বড় সুখবর দিল জাপান ● ওসমানী উদ্যানের আধুনিকায়ন ও জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ● সংবিধান সংশোধনে বিরোধী দলকে অংশ নেওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ● বাংলাদেশের পূজা দেখে সন্তুষ্ট ভারতীয় হাইকমিশনার ● গাজীপুরে পৃথক দুই স্থানে ঝুটের গোডাউনে আগুন ● চুয়াডাঙ্গায় আড়াই বছরেও শেষ হয়নি বড়পুটিমারি গ্রামের ব্রিজের নির্মাণ কাজ, দুর্ভোগ চরমে

শিবচরে নির্বাচনী প্রচারণা শুরু করলেন জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী

এইচ এম সাইদুর রহমান, শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
এইচ এম সাইদুর রহমান, শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ১১:১১
শেয়ার: mail
শিবচরে নির্বাচনী প্রচারণা শুরু করলেন জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মাদারীপুরের শিবচরে প্রচারণা শুরু করেছেন পাচ্চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আশকার উদ্দিন আহমেদ শাহীন ঢালী।

রোববার (১৮ অক্টোবর) বিকেলে উপজেলার পাচ্চর ইউনিয়নের ছোট কুতুবপুর বাজার ও আশপাশের এলাকায় তিনি গণসংযোগ করেন। এ সময় স্থানীয় ব্যবসায়ী, সাধারণ ভোটারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাঁদের খোঁজখবর নেন।

গণসংযোগকালে শাহীন ঢালী বলেন, ‘আমি পাচ্চর ইউনিয়নের মানুষের পাশে থাকতে চাই। জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে নির্বাচিত হতে পারলে ইউনিয়নের সার্বিক উন্নয়ন, রাস্তাঘাটের উন্নয়ন, নাগরিক সেবা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কাজ করব।’

তিনি আরও বলেন, ‘আমি এমন একটি ইউনিয়ন গড়ে তুলতে চাই, যেখানে দলমত-নির্বিশেষে সবাই সমানভাবে সেবা পাবেন। জনগণের আস্থা অর্জনই আমার প্রধান লক্ষ্য। সবার মতামত ও সহযোগিতা নিয়ে পাচ্চর ইউনিয়নকে একটি সুন্দর, পরিচ্ছন্ন ও উন্নয়নমুখী ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই।’

গণসংযোগের সময় তিনি স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে এলাকার নানা সমস্যা ও উন্নয়ন প্রত্যাশা নিয়ে আলোচনা করেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

শিবচরে নির্বাচনী প্রচারণা শুরু করলেন জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী

বিস্তারিত কমেন্টে