রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ | ২ কার্তিক, ১৪৩৩ | ৬ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | রাত ৮:০৪:১৬
শিরোনাম
● সৌদিতে ৫ শিয়া তরুণের মৃত্যুদণ্ড নিয়ে মুখ খুলল ইউরোপীয় সৌদি মানবাধিকার সংস্থা ● জমকালো আয়োজনে শুরু হয়েছে দুবাই গ্লোবাল ভিলেজের ৩১তম আসর ● ইলন মাস্কের বিজ্ঞাপন নিষিদ্ধ করল টিকটক ● ‘শর্ত মানলে ৭ দিনেই খুলবে হরমুজ প্রণালি’ ● ফ্রান্সে নজিরবিহীন বিক্ষোভ-সহিংসতা, ট্রাম্প বললেন ‘চলুন যোগ দিই’ ● পূজার ছুটিতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু ● কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহত অনেক ● বিশ্বের শীর্ষ ১০ ব্যাংকের প্রথম চারটিই চীনের ● গাজার ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৭৫ ফিলিস্তিনির লাশ ● নতুন দামে ১ লাখের ঘরে মিলবে ১ ভরি স্বর্ণ ● সৌদিতে ৫ শিয়া তরুণের মৃত্যুদণ্ড নিয়ে মুখ খুলল ইউরোপীয় সৌদি মানবাধিকার সংস্থা ● জমকালো আয়োজনে শুরু হয়েছে দুবাই গ্লোবাল ভিলেজের ৩১তম আসর ● ইলন মাস্কের বিজ্ঞাপন নিষিদ্ধ করল টিকটক ● ‘শর্ত মানলে ৭ দিনেই খুলবে হরমুজ প্রণালি’ ● ফ্রান্সে নজিরবিহীন বিক্ষোভ-সহিংসতা, ট্রাম্প বললেন ‘চলুন যোগ দিই’ ● পূজার ছুটিতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু ● কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহত অনেক ● বিশ্বের শীর্ষ ১০ ব্যাংকের প্রথম চারটিই চীনের ● গাজার ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৭৫ ফিলিস্তিনির লাশ ● নতুন দামে ১ লাখের ঘরে মিলবে ১ ভরি স্বর্ণ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসচ্ছল সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন পলাশবাড়ীর বিজ অফিস

মাসুদ রানা, পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি
মাসুদ রানা, পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬, ৬:০৯
শেয়ার: mail
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসচ্ছল সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন পলাশবাড়ীর বিজ অফিস

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ) গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে অসচ্ছল সনাতন ধর্মাবলম্বী উপকারভোগীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে।

রোববার (১৮ অক্টোবর) বিকেলে পলাশবাড়ী বিজ অফিসের কার্যালয়ের সামনে ১৩০ জন অসচ্ছল সনাতন ধর্মাবলম্বী উপকারভোগীর মাঝে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

গাইবান্ধা জোনের জোনাল ম্যানেজার শেখ মনিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম বুলবুল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আরজুমান আরা গুলেনুর।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের অধিকার ও মর্যাদা সমান। অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব, এ উৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে আমাদের এগিয়ে আসতে হবে। সমাজে সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে।’ এ সময় তিনি বিজ অফিস কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ম্যানেজার (স্বাস্থ্য) মোজাহার আলী, শাখা ব্যবস্থাপক সোহেল রানা, সাব জোনাল ম্যানেজার রেজাউল হক প্রামানিক, পলাশবাড়ী বিজ কৃষি কর্মসূচির আ. লতিফ এবং ধাপেরহাট শাখার কৃষি প্রোগ্রাম সাপোর্ট অফিসার তপন কুমার সরকার। অনুষ্ঠানের সঞ্চালনা করেন ম্যানেজার (শিক্ষা ও সামাজিক সুরক্ষা) আনোয়ার জাহিদ।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ১৮ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসচ্ছল সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন পলাশবাড়ীর বিজ অফিস

বিস্তারিত কমেন্টে