শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ | ১ কার্তিক, ১৪৩৩ | ৫ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | রাত ৮:২১:৩৬
শিরোনাম
● তাইজের গুরুত্বপূর্ণ একাধিক জেলা দখল করল হুথিরা ● নাটোরে দুর্গাপূজা উপলক্ষে ২০০ দরিদ্র বিধবা নারীকে শাড়ি উপহার দিলেন বিএনপি নেতা আসাদ ● এআই বিপত্তি, আদালতের দ্বারস্থ কৃতি স্যানন ● ডেঙ্গুর পরে চুল পড়া বেড়ে গেছে? জেনে নিন কী করবেন ● জিটিএ ৬ তৈরির খরচ এক বিলিয়ন ডলার ছাড়াতে পারে ● ওয়ালটনে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, প্রভিডেন্ট ফান্ডসহ রয়েছে ভাতা-বিমা ● বাউফলের ধুলিয়ায় ছাত্রনেতা রাফার উদ্যোগে ৩টি বক্স কালভার্ট নির্মাণ প্রকল্প ● এইচএসসি পাসেই স্বাস্থ্য সহকারী নিয়োগ, দ্রুত আবেদন করুন ● ২ জেলায় স্টোর বিভাগে নিয়োগ দেবে আকিজ গ্রুপ ● ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ● তাইজের গুরুত্বপূর্ণ একাধিক জেলা দখল করল হুথিরা ● নাটোরে দুর্গাপূজা উপলক্ষে ২০০ দরিদ্র বিধবা নারীকে শাড়ি উপহার দিলেন বিএনপি নেতা আসাদ ● এআই বিপত্তি, আদালতের দ্বারস্থ কৃতি স্যানন ● ডেঙ্গুর পরে চুল পড়া বেড়ে গেছে? জেনে নিন কী করবেন ● জিটিএ ৬ তৈরির খরচ এক বিলিয়ন ডলার ছাড়াতে পারে ● ওয়ালটনে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, প্রভিডেন্ট ফান্ডসহ রয়েছে ভাতা-বিমা ● বাউফলের ধুলিয়ায় ছাত্রনেতা রাফার উদ্যোগে ৩টি বক্স কালভার্ট নির্মাণ প্রকল্প ● এইচএসসি পাসেই স্বাস্থ্য সহকারী নিয়োগ, দ্রুত আবেদন করুন ● ২ জেলায় স্টোর বিভাগে নিয়োগ দেবে আকিজ গ্রুপ ● ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত

জিটিএ ৬ তৈরির খরচ এক বিলিয়ন ডলার ছাড়াতে পারে

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৬:৩১
শেয়ার: mail
জিটিএ ৬ তৈরির খরচ এক বিলিয়ন ডলার ছাড়াতে পারে

ভিডিও গেমের জগতে বহুল প্রতীক্ষিত গ্র্যান্ড থেফট অটো ৬ (জিটিএ ৬) আগামী ১৯ নভেম্বর মুক্তি পাবে। গেমটির নতুন ট্রেলারে মুক্তির তারিখ নিশ্চিত করেছে নির্মাতা প্রতিষ্ঠান রকস্টার গেমস। এতে গেমের দুই প্রধান চরিত্র জেসন ও লুসিয়ার অভিযানের আরও কিছু দৃশ্য দেখা গেছে। বিশ্লেষকদের ধারণা, গেমটি তৈরিতে ব্যয় এক বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে।

বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। এর আগে দুই দফায় গেমটির মুক্তির তারিখ পিছিয়েছে। প্রথমে ২০২৫ সালের শরৎকালে এবং পরে ২০২৬ সালের মে মাসে এটি মুক্তির পরিকল্পনা ছিল। রকস্টার জানিয়েছিল, গেমটি প্রত্যাশিত মানে তৈরি করতে আরও সময় প্রয়োজন।

জিটিএ সিরিজের ষষ্ঠ মূল কিস্তি পাওয়া যাবে প্লেস্টেশন ৫ এবং এক্সবক্স সিরিজ এক্স ও সিরিজ এস-এর জন্য। তবে কম্পিউটারে (পিসি) কবে গেমটি আসবে, তা এখনো জানায়নি প্রতিষ্ঠানটি। নিনটেনডো সুইচ ২-এ গেমটি আসবে কি না, সেটিও অনিশ্চিত।

যুক্তরাষ্ট্রে গেমটির সাধারণ সংস্করণের দাম ৭৯.৯৯ ডলার। যুক্তরাজ্যে দাম ৬৯.৯৯ পাউন্ড। অতিরিক্ত গাড়ি ও অস্ত্রসহ আলটিমেট সংস্করণের দাম যুক্তরাষ্ট্রে ৯৯.৯৯ ডলার এবং যুক্তরাজ্যে ৮৯.৯৯ পাউন্ড। আগাম কেনা গেমটি ১২ নভেম্বর থেকে কনসোলে ডাউনলোডের জন্য প্রস্তুত করা যাবে। তবে ফিজিক্যাল সংস্করণের বাক্সে ডিস্কের বদলে থাকবে ডিজিটাল ডাউনলোড কোড।

গেমটির গল্প এগোবে জেসন ও লুসিয়াকে ঘিরে। প্রথমবারের মতো ত্রিমাত্রিক জিটিএ গেমে নারী চরিত্র লুসিয়াকে খেলার সুযোগ পাবেন ব্যবহারকারীরা। যুক্তরাষ্ট্রের কাল্পনিক অঙ্গরাজ্য লিওনিডায় গড়ে উঠেছে গেমটির জগৎ। সেখানে মায়ামি থেকে অনুপ্রাণিত ভাইস সিটিও ফিরছে।

২০১৩ সালের সেপ্টেম্বরে মুক্তি পেয়েছিল সিরিজের আগের গেম জিটিএ ৫। বিবিসির তথ্য অনুযায়ী, গেমটি প্রায় ২৩ কোটি কপি বিক্রি হয়েছে। উন্মুক্ত জগতে স্বাধীনভাবে ঘোরাফেরা, নানা ধরনের অভিযান এবং বাস্তব জীবনের সংস্কৃতি ও রাজনীতিকে ব্যঙ্গাত্মকভাবে তুলে ধরার কারণে সিরিজটি জনপ্রিয়তা পেয়েছে।

রকস্টার ২০২২ সালের ফেব্রুয়ারিতে প্রথমবার জিটিএ ৬ তৈরির কথা নিশ্চিত করে। পরে গেমটির কিছু ছবি ও ভিডিও ফাঁস হয়। কর্মী ছাঁটাই ও শ্রমিক ইউনিয়ন নিয়ে বিরোধের অভিযোগও উঠেছে। আগের গেমের বিপুল সাফল্য এবং দীর্ঘ অপেক্ষার কারণে নতুন কিস্তিটি নিয়ে গেমারদের আগ্রহ তুঙ্গে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

জিটিএ ৬ তৈরির খরচ এক বিলিয়ন ডলার ছাড়াতে পারে

বিস্তারিত কমেন্টে