শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ | ৩০ আশ্বিন, ১৪৩৩ | ৪ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | বিকাল ৫:৪০:১৯
শিরোনাম
● ডেঙ্গুর ভ্যাকসিন আনার উদ্যোগ নেওয়া হবে: ডিএসসিসি প্রশাসক ● ভারত থেকে এলো নতুন ১৮টি রেলকোচ ● বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারিত্ব চুক্তি করছে বাংলাদেশ ● নিষেধাজ্ঞার প্রতিবাদে জবির ভিসি ভবনের পাশেই গরু জবাই ● কুবিতে ভাষা ইনস্টিটিউট, বাধ্যতামূলক হচ্ছে তৃতীয় ভাষা ● কুড়িগ্রামে বিশ্ব গ্রামীণ নারী দিবস পালিত ● চাঁপাইনবাবগঞ্জে আমবাগানে মিলল ৯২ ককটেল, ১২ কেজি বিস্ফোরক ● বান্দরবানে ৩৩ পূজামণ্ডপে ২৫ লাখ টাকার অনুদান ● চাটমোহরে জলবায়ু রক্ষার দাবিতে মানববন্ধন ● কসবায় মহানগর প্রভাতীর যাত্রাবিরতি, স্টেশনে জনসভা ● ডেঙ্গুর ভ্যাকসিন আনার উদ্যোগ নেওয়া হবে: ডিএসসিসি প্রশাসক ● ভারত থেকে এলো নতুন ১৮টি রেলকোচ ● বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারিত্ব চুক্তি করছে বাংলাদেশ ● নিষেধাজ্ঞার প্রতিবাদে জবির ভিসি ভবনের পাশেই গরু জবাই ● কুবিতে ভাষা ইনস্টিটিউট, বাধ্যতামূলক হচ্ছে তৃতীয় ভাষা ● কুড়িগ্রামে বিশ্ব গ্রামীণ নারী দিবস পালিত ● চাঁপাইনবাবগঞ্জে আমবাগানে মিলল ৯২ ককটেল, ১২ কেজি বিস্ফোরক ● বান্দরবানে ৩৩ পূজামণ্ডপে ২৫ লাখ টাকার অনুদান ● চাটমোহরে জলবায়ু রক্ষার দাবিতে মানববন্ধন ● কসবায় মহানগর প্রভাতীর যাত্রাবিরতি, স্টেশনে জনসভা

নিউজিল্যান্ডে ৭০ শতাংশ বাংলাদেশি শিক্ষার্থীর ভিসা প্রত্যাখ্যান

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ৩:৩৫
শেয়ার: mail
নিউজিল্যান্ডে ৭০ শতাংশ বাংলাদেশি শিক্ষার্থীর ভিসা প্রত্যাখ্যান

নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা প্রত্যাখ্যানের হার আশঙ্কাজনকভাবে বেড়েছে। ২০২৬ সালের জুলাই থেকে সেপ্টেম্বর, এই তিন মাসে দেশটিতে আবেদন করা বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান করেছে ইমিগ্রেশন নিউজিল্যান্ড। একই সময়ে ভারতীয় শিক্ষার্থীদের ভিসা প্রত্যাখ্যানের হার দাঁড়িয়েছে ৩৯ শতাংশে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রেডিও নিউজিল্যান্ডের (আরএনজেড) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত বিশ্বজুড়ে পূর্ণ টিউশন ফিভিত্তিক শিক্ষার্থী ভিসার ৬ হাজার ২৭৩টি আবেদন প্রত্যাখ্যান করেছে নিউজিল্যান্ডের অভিবাসন কর্তৃপক্ষ। অথচ ২০২৫-২৬ অর্থবছরের পুরো সময়ে এ ধরনের প্রত্যাখ্যাত আবেদনের সংখ্যা ছিল ৭ হাজার ৫০৩টি।

চলতি সময়ে পূর্ণ টিউশন ফিভিত্তিক শিক্ষার্থী ভিসার সামগ্রিক প্রত্যাখ্যানের হার বেড়ে ৩৪ শতাংশে দাঁড়িয়েছে। আগের অর্থবছরে এ হার ছিল ১৩ শতাংশ। ভারতীয় শিক্ষার্থীদের ভিসা প্রত্যাখ্যানের হারও বেড়ে ৩৯ শতাংশ হয়েছে, যা স্বাভাবিক সময়ের তুলনায় প্রায় দ্বিগুণ।

আরএনজেডকে ইমিগ্রেশন নিউজিল্যান্ড জানিয়েছে, ভিসার আবেদনে জালিয়াতি ও ভুয়া নথিপত্র ব্যবহারের ঘটনা ক্রমেই জটিল হচ্ছে। বিশেষ করে স্নাতকোত্তর পর্যায়ের আবেদনে ভুয়া তথ্য দেওয়ার প্রবণতা বেশি দেখা যাচ্ছে। এসব অনিয়ম ভিসা প্রত্যাখ্যানের অন্যতম প্রধান কারণ।

অন্যদিকে অভিবাসন এজেন্টদের মতে, বাংলাদেশ ও ভারতের শিক্ষা পরামর্শক প্রতিষ্ঠানগুলোর উপ-এজেন্টনির্ভর কার্যক্রম এ পরিস্থিতির জন্য দায়ী হতে পারে। বিপুলসংখ্যক আবেদন প্রক্রিয়াকরণের সময় কিছু উপ-এজেন্ট ভুল বা জাল আর্থিক নথিপত্র জমা দিয়েছেন বলে অভিযোগ রয়েছে।

জালিয়াতির ঘটনা শনাক্ত করতে অভিবাসন কর্তৃপক্ষ তদন্ত জোরদার করায় এর প্রভাব পড়ছে প্রকৃত ও যোগ্য শিক্ষার্থীদের ওপরও। কানাডা ও অস্ট্রেলিয়া আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভিসানীতি কঠোর করার পর কিছু অনভিজ্ঞ শিক্ষা পরামর্শক প্রতিষ্ঠান নিউজিল্যান্ডমুখী হয়েছে। তবে দেশটির জটিল ভিসা-সংক্রান্ত নিয়মকানুন সম্পর্কে পর্যাপ্ত ধারণা না থাকায় অনেক আবেদন প্রত্যাখ্যাত হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এর আগে ২০১৬ ও ২০২৪ সালেও ভারতসহ বিভিন্ন দেশের শিক্ষার্থীদের ভিসা প্রত্যাখ্যানের হার বেড়েছিল। সে সময়ও ভুয়া নথিপত্র ও অনিবন্ধিত এজেন্টদের কার্যক্রম নিয়ে উদ্বেগ জানিয়েছিল নিউজিল্যান্ড কর্তৃপক্ষ।

বর্তমান পরিস্থিতিতে অভিবাসন বিশেষজ্ঞরা মনে করছেন, জাল আবেদন শনাক্তে তদন্ত অব্যাহত রাখার পাশাপাশি প্রকৃত ও যোগ্য শিক্ষার্থীদের স্বার্থও সুরক্ষিত রাখা জরুরি। এ জন্য জালিয়াতি প্রতিরোধ এবং বৈধ আবেদনকারীদের অযথা ভোগান্তি এড়ানোর মধ্যে ভারসাম্য রেখে নীতিমালা প্রয়োগের ওপর গুরুত্ব দিচ্ছেন তাঁরা।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

নিউজিল্যান্ডে ৭০ শতাংশ বাংলাদেশি শিক্ষার্থীর ভিসা প্রত্যাখ্যান

বিস্তারিত কমেন্টে