শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ | ৩০ আশ্বিন, ১৪৩৩ | ৪ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ২:৪৮:২৩
শিরোনাম
● আজ বিশ্ব বিড়াল দিবস ● ভারত ছাড়ার আদেশের বিরুদ্ধে হাইকোর্টে যাচ্ছেন ইমরান খান ● চাটমোহরে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে ৫০০ শাড়ি বিতরণ ● ‘চেয়ারম্যান হিসেবে দেখতে চাই জামাল আহমদকে’—যুবসেনা সভাপতির ফেসবুক স্ট্যাটাস ঘিরে আলোচনা ● মাটিরাঙ্গায় ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে রোগী হয়রানির অভিযোগ ● চিতলমারীতে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ নবম শ্রেণির ছাত্র ● জনবল সংকটে ১০ মাস ধরে বন্ধ যবিপ্রবির প্যাথলজি ল্যাব ● দুর্গাপূজা ঘিরে সীমান্তে নিরাপত্তা জোরদার ২৩ বিজিবির ● তেজগাঁও কলেজে ইংলিশ লিটারারি ফেস্টিভ্যাল ২০২৬ অনুষ্ঠিত ● নাটোরে ৭ লাখ ৯ হাজার ৫০০ টাকার জাল নোটসহ গ্রেপ্তার ১ ● আজ বিশ্ব বিড়াল দিবস ● ভারত ছাড়ার আদেশের বিরুদ্ধে হাইকোর্টে যাচ্ছেন ইমরান খান ● চাটমোহরে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে ৫০০ শাড়ি বিতরণ ● ‘চেয়ারম্যান হিসেবে দেখতে চাই জামাল আহমদকে’—যুবসেনা সভাপতির ফেসবুক স্ট্যাটাস ঘিরে আলোচনা ● মাটিরাঙ্গায় ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে রোগী হয়রানির অভিযোগ ● চিতলমারীতে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ নবম শ্রেণির ছাত্র ● জনবল সংকটে ১০ মাস ধরে বন্ধ যবিপ্রবির প্যাথলজি ল্যাব ● দুর্গাপূজা ঘিরে সীমান্তে নিরাপত্তা জোরদার ২৩ বিজিবির ● তেজগাঁও কলেজে ইংলিশ লিটারারি ফেস্টিভ্যাল ২০২৬ অনুষ্ঠিত ● নাটোরে ৭ লাখ ৯ হাজার ৫০০ টাকার জাল নোটসহ গ্রেপ্তার ১

ডেঙ্গু পরীক্ষায় ভোগান্তিতে শিক্ষার্থীরা

জনবল সংকটে ১০ মাস ধরে বন্ধ যবিপ্রবির প্যাথলজি ল্যাব

রাকিবুল হাসান, যবিপ্রবি প্রতিনিধি
রাকিবুল হাসান, যবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ১২:৫৪
শেয়ার: mail
জনবল সংকটে ১০ মাস ধরে বন্ধ যবিপ্রবির প্যাথলজি ল্যাব

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) মেডিকেল সেন্টারের প্যাথলজি ল্যাব প্রায় ১০ মাস ধরে অচল হয়ে পড়ে আছে। প্রয়োজনীয় জনবল না থাকায় ল্যাবের পরীক্ষাসেবা বন্ধ রয়েছে। ফলে সাধারণ রক্ত পরীক্ষা থেকে শুরু করে ডেঙ্গু শনাক্তকরণের জন্যও শিক্ষার্থীদের ক্যাম্পাস থেকে প্রায় ১৩-১৪ কিলোমিটার দূরে যশোর শহরের বিভিন্ন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে ছুটতে হচ্ছে। এতে অতিরিক্ত অর্থ ব্যয়ের পাশাপাশি সময় ও শারীরিক ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের।

বর্তমানে ডেঙ্গুর প্রকোপের মধ্যে পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। জ্বর ও অন্যান্য উপসর্গ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরীক্ষা করাতে গিয়ে বিপাকে পড়ছেন শিক্ষার্থীরা। মেডিকেল সেন্টারে ডেঙ্গুর এনএস১, আইজিজি ও আইজিএম পরীক্ষার ব্যবস্থা না থাকায় বাধ্য হয়েই তাদের ক্যাম্পাসের বাইরে যেতে হচ্ছে।

মেডিকেল সেন্টারের নির্ধারিত ফি-তালিকা অনুযায়ী, শিক্ষার্থীদের জন্য ডেঙ্গু এনএস১, আইজিজি ও আইজিএম পরীক্ষার ফি ২১০ টাকা করে। ল্যাবটি চালু থাকলে স্বল্প খরচে এসব পরীক্ষা করানো সম্ভব হতো। কিন্তু বর্তমানে শহরে গিয়ে পরীক্ষা করাতে যাতায়াত ও পরীক্ষার ফি মিলিয়ে শিক্ষার্থীদের কয়েক গুণ বেশি অর্থ ব্যয় করতে হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের এক শিক্ষার্থী জানান, অসুস্থ হলে মেডিকেল সেন্টারে চিকিৎসকের পরামর্শ পাওয়া গেলেও প্রয়োজনীয় পরীক্ষা করানোর সুযোগ নেই। সম্প্রতি তীব্র জ্বরে আক্রান্ত হওয়ার পর চিকিৎসকের পরামর্শে ডেঙ্গু পরীক্ষা করাতে তাকে শরীরের তীব্র ব্যথা নিয়েই যশোর শহরে যেতে হয়েছে। ক্যাম্পাসে যে পরীক্ষা ২১০ টাকায় করানো সম্ভব, শহরে গিয়ে যাতায়াত ও পরীক্ষার খরচসহ তার প্রায় এক হাজার টাকা ব্যয় হয়েছে। এতে সাধারণ শিক্ষার্থীদের ওপর আর্থিক ও মানসিক চাপ তৈরি হচ্ছে। দ্রুত প্যাথলজি ল্যাবটি চালুর দাবি জানান তিনি।

ল্যাবটি দীর্ঘদিন ধরে অকার্যকর থাকার কারণ সম্পর্কে মেডিকেল সেন্টারের মেডিকেল অ্যাটেনডেন্ট আশরাফুল ইসলাম বলেন, প্যাথলজি বিভাগে কোনো টেকনোলজিস্ট না থাকায় পরীক্ষা-নিরীক্ষা করা সম্ভব হচ্ছে না। দীর্ঘদিন ব্যবহার না হওয়ায় ল্যাবে থাকা বিভিন্ন মেডিকেল কিটও নষ্ট হয়ে গেছে।

মেডিকেল সেন্টারের প্রধান মেডিকেল অফিসার ডা. দীপক কুমার মণ্ডল জানান, ২০২২ সাল থেকে মেডিকেল সেন্টারে প্যাথলজি ও এক্স-রে সেবা চালু রয়েছে। প্রায় ছয় বছর আগে রিজেন্ট বোর্ডের বিশেষ অনুমোদনের মাধ্যমে এ দুটি বিভাগের জন্য দুজন টেকনোলজিস্টকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছিল।

তিনি বলেন, পদ দুটি স্থায়ী না হওয়ায় টেকনোলজিস্টদের ধরে রাখা কঠিন হয়ে পড়েছে। ভালো সুযোগ পেলে তারা অন্য প্রতিষ্ঠানে চলে যান। একাধিকবার এমন ঘটনা ঘটায় সেবা কার্যক্রম ব্যাহত হয়েছে।

পদ দুটি স্থায়ী করার জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) কাছে একাধিকবার চিঠি পাঠানো হয়েছে বলে জানান তিনি। বর্তমান উপাচার্যের সঙ্গে আলোচনা করেও এ বিষয়ে পুনরায় চিঠি পাঠানো হয়েছে। এরই মধ্যে এক্স-রে টেকনোলজিস্ট পদের অনুমোদন প্রাথমিকভাবে পাওয়া গেছে।

প্যাথলজি ল্যাবের জনবল সংকট নিরসনের বিষয়ে তিনি বলেন, প্যাথলজি ল্যাবের টেকনোলজিস্ট নিয়োগের ব্যাপারে মাননীয় উপাচার্য মহোদয়ের সঙ্গে আলোচনা চলছে। আশা করা হচ্ছে, রিজেন্ট বোর্ডের মাধ্যমে দ্রুত চুক্তিভিত্তিক অথবা দৈনিক ভিত্তিতে নতুন টেকনোলজিস্ট নিয়োগ দেওয়া সম্ভব হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবির বলেন, প্যাথলজি বিভাগের টেকনোলজিস্ট নিয়োগের বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কাজ করছে। পদটি অস্থায়ী হওয়ায় জনবল ধরে রাখা কঠিন হচ্ছে, যার প্রভাব পড়ছে সেবার ওপর।

তিনি আরও বলেন, টেকনোলজিস্ট নিয়োগের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে। চলতি মাসে ছুটি থাকায় আগামী মাসে নিয়োগের উদ্যোগ নেওয়া হবে। শিক্ষার্থীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে মেডিকেল সেন্টারের বিদ্যমান সমস্যাগুলো সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ অব্যাহত থাকবে বলেও আশ্বাস দেন উপাচার্য।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

জনবল সংকটে ১০ মাস ধরে বন্ধ যবিপ্রবির প্যাথলজি ল্যাব

বিস্তারিত কমেন্টে