শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ | ৩০ আশ্বিন, ১৪৩৩ | ৪ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ১:৪৬:৪৩
শিরোনাম
● চাটমোহরে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে ৫০০ শাড়ি বিতরণ ● ‘চেয়ারম্যান হিসেবে দেখতে চাই জামাল আহমদকে’—যুবসেনা সভাপতির ফেসবুক স্ট্যাটাস ঘিরে আলোচনা ● মাটিরাঙ্গায় ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে রোগী হয়রানির অভিযোগ ● চিতলমারীতে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ নবম শ্রেণির ছাত্র ● জনবল সংকটে ১০ মাস ধরে বন্ধ যবিপ্রবির প্যাথলজি ল্যাব ● দুর্গাপূজা ঘিরে সীমান্তে নিরাপত্তা জোরদার ২৩ বিজিবির ● তেজগাঁও কলেজে ইংলিশ লিটারারি ফেস্টিভ্যাল ২০২৬ অনুষ্ঠিত ● নাটোরে ৭ লাখ ৯ হাজার ৫০০ টাকার জাল নোটসহ গ্রেপ্তার ১ ● সম্প্রীতির বার্তায় জবিতে গরুর সঙ্গে খাসিও কিনলেন শিক্ষার্থীরা ● গাইবান্ধায় বিয়ের আগের দিন বরের মৃত্যু ● চাটমোহরে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে ৫০০ শাড়ি বিতরণ ● ‘চেয়ারম্যান হিসেবে দেখতে চাই জামাল আহমদকে’—যুবসেনা সভাপতির ফেসবুক স্ট্যাটাস ঘিরে আলোচনা ● মাটিরাঙ্গায় ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে রোগী হয়রানির অভিযোগ ● চিতলমারীতে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ নবম শ্রেণির ছাত্র ● জনবল সংকটে ১০ মাস ধরে বন্ধ যবিপ্রবির প্যাথলজি ল্যাব ● দুর্গাপূজা ঘিরে সীমান্তে নিরাপত্তা জোরদার ২৩ বিজিবির ● তেজগাঁও কলেজে ইংলিশ লিটারারি ফেস্টিভ্যাল ২০২৬ অনুষ্ঠিত ● নাটোরে ৭ লাখ ৯ হাজার ৫০০ টাকার জাল নোটসহ গ্রেপ্তার ১ ● সম্প্রীতির বার্তায় জবিতে গরুর সঙ্গে খাসিও কিনলেন শিক্ষার্থীরা ● গাইবান্ধায় বিয়ের আগের দিন বরের মৃত্যু

রাঙামাটিতে পূজামণ্ডপ পরিদর্শন করলেন এসআরবি-৭-এর এএসপি

মো. নাজিম আলী, রাঙামাটি প্রতিনিধি
মো. নাজিম আলী, রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ১২:০৩
শেয়ার: mail
রাঙামাটিতে পূজামণ্ডপ পরিদর্শন করলেন এসআরবি-৭-এর এএসপি

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি পার্বত্য জেলার বিভিন্ন পূজামণ্ডপের আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন করেছেন এসআরবি-৭-এর এএসপি মো. আশরাফুল ইসলাম।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বেলা ১১টায় তিনি জেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি কালী মন্দির, গীতাশ্রম মন্দিরসহ বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন এবং সার্বিক নিরাপত্তা পরিস্থিতির খোঁজখবর নেন।

এএসপি মো. আশরাফুল ইসলাম এসআরবি-৭, চট্টগ্রামের সিপিপি-২-এর স্কোয়াড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন।

পরিদর্শনকালে তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশে সব ধর্মের মানুষের নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালনের অধিকার রয়েছে। শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপনের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

তিনি আরও বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সম্প্রীতি বজায় রাখতে হবে। কোনো ধরনের গুজব, উসকানি বা অপ্রীতিকর পরিস্থিতি যেন সৃষ্টি না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে দেশের শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে।

তিনি শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদ্‌যাপনে সংশ্লিষ্ট সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

রাঙামাটিতে পূজামণ্ডপ পরিদর্শন করলেন এসআরবি-৭-এর এএসপি

বিস্তারিত কমেন্টে