শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ | ৩০ আশ্বিন, ১৪৩৩ | ৪ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ১:৪৭:৪২
শিরোনাম
● চাটমোহরে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে ৫০০ শাড়ি বিতরণ ● ‘চেয়ারম্যান হিসেবে দেখতে চাই জামাল আহমদকে’—যুবসেনা সভাপতির ফেসবুক স্ট্যাটাস ঘিরে আলোচনা ● মাটিরাঙ্গায় ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে রোগী হয়রানির অভিযোগ ● চিতলমারীতে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ নবম শ্রেণির ছাত্র ● জনবল সংকটে ১০ মাস ধরে বন্ধ যবিপ্রবির প্যাথলজি ল্যাব ● দুর্গাপূজা ঘিরে সীমান্তে নিরাপত্তা জোরদার ২৩ বিজিবির ● তেজগাঁও কলেজে ইংলিশ লিটারারি ফেস্টিভ্যাল ২০২৬ অনুষ্ঠিত ● নাটোরে ৭ লাখ ৯ হাজার ৫০০ টাকার জাল নোটসহ গ্রেপ্তার ১ ● সম্প্রীতির বার্তায় জবিতে গরুর সঙ্গে খাসিও কিনলেন শিক্ষার্থীরা ● গাইবান্ধায় বিয়ের আগের দিন বরের মৃত্যু ● চাটমোহরে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে ৫০০ শাড়ি বিতরণ ● ‘চেয়ারম্যান হিসেবে দেখতে চাই জামাল আহমদকে’—যুবসেনা সভাপতির ফেসবুক স্ট্যাটাস ঘিরে আলোচনা ● মাটিরাঙ্গায় ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে রোগী হয়রানির অভিযোগ ● চিতলমারীতে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ নবম শ্রেণির ছাত্র ● জনবল সংকটে ১০ মাস ধরে বন্ধ যবিপ্রবির প্যাথলজি ল্যাব ● দুর্গাপূজা ঘিরে সীমান্তে নিরাপত্তা জোরদার ২৩ বিজিবির ● তেজগাঁও কলেজে ইংলিশ লিটারারি ফেস্টিভ্যাল ২০২৬ অনুষ্ঠিত ● নাটোরে ৭ লাখ ৯ হাজার ৫০০ টাকার জাল নোটসহ গ্রেপ্তার ১ ● সম্প্রীতির বার্তায় জবিতে গরুর সঙ্গে খাসিও কিনলেন শিক্ষার্থীরা ● গাইবান্ধায় বিয়ের আগের দিন বরের মৃত্যু

সাজেকে পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার

মো. নাজিম আলী, রাঙামাটি প্রতিনিধি
মো. নাজিম আলী, রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ১২:১৩
শেয়ার: mail
সাজেকে পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালির সব পর্যটনকেন্দ্র পর্যটকদের ভ্রমণের জন্য উন্মুক্ত ঘোষণা করেছে জেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাঙামাটি পার্বত্য জেলার জেলা প্রশাসক নাজমা আশরাফীর স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১১ অক্টোবর জারি করা জরুরি গণবিজ্ঞপ্তির নির্দেশনা পরিবর্তন করে সাজেক ভ্যালির সব পর্যটনকেন্দ্র পর্যটকদের ভ্রমণের জন্য উন্মুক্ত করা হয়েছে।

জেলা প্রশাসনের এ সিদ্ধান্তের ফলে সাজেক ভ্যালিতে ভ্রমণে আগ্রহী পর্যটকেরা আবারও সেখানকার পর্যটনকেন্দ্রগুলো ঘুরে দেখার সুযোগ পাবেন।

রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের জুডিসিয়াল মুন্সিখানা শাখা থেকে জারি করা এ গণবিজ্ঞপ্তির অনুলিপি সংশ্লিষ্ট সামরিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসনের বিভিন্ন দপ্তর এবং বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

সাজেক ভ্যালি দেশের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র। পাহাড়, মেঘ ও মনোরম প্রাকৃতিক সৌন্দর্যের কারণে প্রতিবছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য পর্যটক এখানে ভ্রমণে আসেন। পর্যটনকেন্দ্রগুলো উন্মুক্ত ঘোষণার ফলে সাজেকে পর্যটকদের আনাগোনা বাড়বে বলে আশা করা হচ্ছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

সাজেকে পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার

বিস্তারিত কমেন্টে