শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ | ৩০ আশ্বিন, ১৪৩৩ | ৪ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ১:৪৬:৪৪
শিরোনাম
● চাটমোহরে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে ৫০০ শাড়ি বিতরণ ● ‘চেয়ারম্যান হিসেবে দেখতে চাই জামাল আহমদকে’—যুবসেনা সভাপতির ফেসবুক স্ট্যাটাস ঘিরে আলোচনা ● মাটিরাঙ্গায় ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে রোগী হয়রানির অভিযোগ ● চিতলমারীতে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ নবম শ্রেণির ছাত্র ● জনবল সংকটে ১০ মাস ধরে বন্ধ যবিপ্রবির প্যাথলজি ল্যাব ● দুর্গাপূজা ঘিরে সীমান্তে নিরাপত্তা জোরদার ২৩ বিজিবির ● তেজগাঁও কলেজে ইংলিশ লিটারারি ফেস্টিভ্যাল ২০২৬ অনুষ্ঠিত ● নাটোরে ৭ লাখ ৯ হাজার ৫০০ টাকার জাল নোটসহ গ্রেপ্তার ১ ● সম্প্রীতির বার্তায় জবিতে গরুর সঙ্গে খাসিও কিনলেন শিক্ষার্থীরা ● গাইবান্ধায় বিয়ের আগের দিন বরের মৃত্যু ● চাটমোহরে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে ৫০০ শাড়ি বিতরণ ● ‘চেয়ারম্যান হিসেবে দেখতে চাই জামাল আহমদকে’—যুবসেনা সভাপতির ফেসবুক স্ট্যাটাস ঘিরে আলোচনা ● মাটিরাঙ্গায় ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে রোগী হয়রানির অভিযোগ ● চিতলমারীতে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ নবম শ্রেণির ছাত্র ● জনবল সংকটে ১০ মাস ধরে বন্ধ যবিপ্রবির প্যাথলজি ল্যাব ● দুর্গাপূজা ঘিরে সীমান্তে নিরাপত্তা জোরদার ২৩ বিজিবির ● তেজগাঁও কলেজে ইংলিশ লিটারারি ফেস্টিভ্যাল ২০২৬ অনুষ্ঠিত ● নাটোরে ৭ লাখ ৯ হাজার ৫০০ টাকার জাল নোটসহ গ্রেপ্তার ১ ● সম্প্রীতির বার্তায় জবিতে গরুর সঙ্গে খাসিও কিনলেন শিক্ষার্থীরা ● গাইবান্ধায় বিয়ের আগের দিন বরের মৃত্যু

নোয়াখালীতে অসহায় নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ

আবু রায়হান সরকার, নোয়াখালী প্রতিনিধি
আবু রায়হান সরকার, নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ১১:৪৫
শেয়ার: mail
নোয়াখালীতে অসহায় নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ

দরিদ্র ও অসহায় নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং তাদের স্বাবলম্বী করে তুলতে নোয়াখালীতে সেলাই মেশিন বিতরণ করেছে লায়ন্স ক্লাব অব নোয়াখালী, মাইজদী। সংগঠনটির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে অসহায় নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়। সেলাই মেশিন পেয়ে উপকারভোগী নারীদের মধ্যে আনন্দ ও উৎসাহ দেখা যায়।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে নোয়াখালী জেলা আইনজীবী সমিতির কার্যালয়ের একটি হলরুমে এ সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে লায়ন্স ক্লাব অব নোয়াখালী, মাইজদীর নেতৃবৃন্দ, সদস্য ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি লায়ন শাহাদাত হোসেন, সাবেক সভাপতি অ্যাডভোকেট জসিম উদ্দিন বাদল, নোয়াখালী প্রেসক্লাবের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও ক্লাবের পরিচালক আকবর হোসেন সোহাগ, পরিচালক মো. হাসান এবং অ্যাডভোকেট কাজলসহ অন্যরা।

সেলাই মেশিন বিতরণ কার্যক্রমের মাধ্যমে অসচ্ছল নারীদের কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার পথ সুগম করার ওপর গুরুত্ব দেওয়া হয়। একটি সেলাই মেশিনের মাধ্যমে নারীরা ঘরে বসেই পোশাক তৈরি, কাপড় সেলাইসহ বিভিন্ন কাজ করে আয় করতে পারবেন। এতে পারিবারিক আয়ে অবদান রাখার পাশাপাশি পরিবারের আর্থিক সংকট মোকাবিলায় সহায়তা হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

সেলাই মেশিন পাওয়া নারীরা এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন। তাদের মতে, এ ধরনের সহযোগিতা শুধু আর্থিক সহায়তা নয়, বরং নিজের পায়ে দাঁড়ানোর সুযোগও তৈরি করে। উপযুক্ত প্রশিক্ষণ ও কাজের পরিবেশ পেলে তারা সেলাইয়ের কাজের মাধ্যমে নিয়মিত আয় করতে পারবেন এবং পরিবারের ভরণপোষণে ভূমিকা রাখতে পারবেন।

লায়ন্স ক্লাব অব নোয়াখালী, মাইজদীর সদস্যরা জানান, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের জীবনমান উন্নয়নে কাজ করা সংগঠনটির অন্যতম লক্ষ্য। বিশেষ করে নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হলে তারা পরিবারের ওপর নির্ভরশীলতা কমিয়ে নিজেরাই আয় করতে পারবেন। এ লক্ষ্য সামনে রেখে সেলাই মেশিন বিতরণের মতো মানবিক কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

নোয়াখালীতে অসহায় নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ

বিস্তারিত কমেন্টে