বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ | ২৯ আশ্বিন, ১৪৩৩ | ৩ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | বিকাল ৫:৫৪:২৪
শিরোনাম
● ঠাকুরগাঁওয়ে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার ভিডিপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত  ● পূজার আনন্দে মানবিক ছোঁয়া: রুহিয়ায় বস্ত্র বিতরণ করল ‘আগামীর স্বপ্ন’ ● উত্তরায় অনির্দিষ্টকালের জন্য ৫ পোশাক কারখানা বন্ধ ঘোষণা ● বাকুতে ইসরায়েলি প্রেসিডেন্টের ভাষণ বয়কট করে বাংলাদেশের ওয়াকআউট ● হিন্দু ভাই-বোনরা বুক উঁচু করে চলবেন, পাশে আছি: হুইপ দুলু ● নিউইয়র্কে এবার ‘স্পাইডার-ম্যান ওয়ে’, রাস্তার নামে সুপারহিরো ● দুর্গাপূজায় কোস্ট গার্ডের ৩,৪০০ সদস্য মোতায়েন থাকবে ● বেড়ে গেল স্বর্ণের দাম ● দুর্গাপূজায় প্রথমবার বিআরটিসির ২০০ বিশেষ বাস, টিকিট শুক্রবার থেকে ● বাংলাদেশের শিপিং ও সামুদ্রিক খাতে বিপুল সম্ভাবনা কাজে লাগাতে সমন্বিত উদ্যোগ ও আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন: নৌপরিবহন মন্ত্রী ● ঠাকুরগাঁওয়ে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার ভিডিপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত  ● পূজার আনন্দে মানবিক ছোঁয়া: রুহিয়ায় বস্ত্র বিতরণ করল ‘আগামীর স্বপ্ন’ ● উত্তরায় অনির্দিষ্টকালের জন্য ৫ পোশাক কারখানা বন্ধ ঘোষণা ● বাকুতে ইসরায়েলি প্রেসিডেন্টের ভাষণ বয়কট করে বাংলাদেশের ওয়াকআউট ● হিন্দু ভাই-বোনরা বুক উঁচু করে চলবেন, পাশে আছি: হুইপ দুলু ● নিউইয়র্কে এবার ‘স্পাইডার-ম্যান ওয়ে’, রাস্তার নামে সুপারহিরো ● দুর্গাপূজায় কোস্ট গার্ডের ৩,৪০০ সদস্য মোতায়েন থাকবে ● বেড়ে গেল স্বর্ণের দাম ● দুর্গাপূজায় প্রথমবার বিআরটিসির ২০০ বিশেষ বাস, টিকিট শুক্রবার থেকে ● বাংলাদেশের শিপিং ও সামুদ্রিক খাতে বিপুল সম্ভাবনা কাজে লাগাতে সমন্বিত উদ্যোগ ও আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন: নৌপরিবহন মন্ত্রী

সুন্দরী প্রতিযোগিতা বন্ধ করে বুরকিনা ফাসোয় চালু হলো বিজ্ঞান প্রতিযোগিতা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৪:১০
শেয়ার: mail
সুন্দরী প্রতিযোগিতা বন্ধ করে বুরকিনা ফাসোয় চালু হলো বিজ্ঞান প্রতিযোগিতা

নিজস্ব সাংস্কৃতিক পরিচয়, সামাজিক মূল্যবোধ ও মানবমর্যাদা সমুন্নত রাখার লক্ষ্যে নতুন সিদ্ধান্ত নিয়েছে পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসো। দেশব্যাপী প্রথাগত রূপচর্চা ও সব ধরনের সুন্দরী প্রতিযোগিতা স্থগিত ঘোষণা করে এবার নারীদের মেধা, বুদ্ধি ও প্রতিভাকে মূল্যায়নের উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। এর অংশ হিসেবে বিজ্ঞানে মেধাবী তরুণী ও নারীদের আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে এবং তাঁদের পুরস্কৃত করতে চালু করা হয়েছে ‘হাকিলি মুসো’ নামের এক জাতীয় বিজ্ঞান প্রতিযোগিতা।

সংবাদমাধ্যম ব্রিফলির প্রতিবেদন থেকে জানা যায়, ২০২৬ সালের জুন মাসে বুরকিনা ফাসো কর্তৃপক্ষ এক আদেশের মাধ্যমে দেশটিতে চালু থাকা সব ধরনের সুন্দরী প্রতিযোগিতা স্থগিত করে। সরকারের পক্ষ থেকে জানানো হয়, দেশের সাংস্কৃতিক পরিচয়, সামাজিক ঐতিহ্য ও মানবমর্যাদা রক্ষার তাগিদে নতুন একটি নীতিমালা তৈরির কাজ চলছে এবং সেই প্রক্রিয়া চলাকালে এসব সৌন্দর্য প্রতিযোগিতা বন্ধ থাকবে। সৌন্দর্য প্রতিযোগিতার বিকল্প হিসেবে নারীদের মেধা ও বুদ্ধিবৃত্তিক বিকাশকে সর্বোচ্চ গুরুত্ব দিতে পরে আগস্ট মাসে ‘হাকিলি মুসো’ নামে এই নতুন বিজ্ঞান প্রতিযোগিতা চালুর সিদ্ধান্ত নেয় দেশটির অন্তর্বর্তীকালীন সরকার।

উদ্বোধনী আসরেই সাড়া ফেলে দেওয়া এই প্রতিযোগিতায় দেশটির ৮৪ জন তরুণী অংশ নেন, যাঁরা প্রত্যেকে ২০২৬ সালে বিজ্ঞানে ব্যাকালোরেট বা উচ্চমাধ্যমিক ও সমমানের ডিগ্রি অর্জন করেছিলেন। বিজ্ঞানভিত্তিক ক্যারিয়ারে নারীদের অংশগ্রহণ বাড়াতে ও উৎসাহ জোগাতে মূল প্রতিযোগিতা শুরুর আগে তাঁদের নিয়ে এক সপ্তাহব্যাপী বিশেষ প্রস্তুতিমূলক বুট ক্যাম্প কার্যক্রমের আয়োজন করা হয়। এই নিবিড় প্রশিক্ষণের পর প্রতিযোগীরা গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়নের মতো বিষয়ে লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় অংশ নেন। প্রতিটি বিষয়ে শীর্ষ পাঁচজন প্রতিযোগীকে বিজয়ী নির্বাচন করা হয় এবং তাঁদের পুরস্কার ও শিক্ষাবৃত্তি দেওয়া হয়। প্রথম স্থান অধিকারীদের প্রত্যেকে পান ২০ লাখ সিএফএ ফ্রাঙ্ক, একটি মোটরসাইকেল, একটি ল্যাপটপ এবং বেশ কিছু উপহারসামগ্রী।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের সঙ্গে দেখা করেন বুরকিনা ফাসোর অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ও সামরিক কর্মকর্তা ইব্রাহিম ত্রাওরে। বিজয়ী তরুণীদের অভিনন্দন জানিয়ে তিনি তাঁদের নিজেদের ভেতরের শক্তি ও ক্ষমতার ওপর দৃঢ় বিশ্বাস রাখার আহ্বান জানান। বিজ্ঞানভিত্তিক ক্যারিয়ার বেছে নেওয়ার গুরুত্ব তুলে ধরে তিনি তরুণীদের উদ্দেশে বলেন, তাঁরা যেন জীবনের যেকোনো ক্ষেত্রে উচ্চাভিলাষী লক্ষ্য নির্ধারণ করে সামনের দিকে এগিয়ে যান।

পশ্চিম আফ্রিকার সমাজে দীর্ঘদিন ধরে প্রচলিত একটি ধারণা হলো, বিজ্ঞানভিত্তিক পেশা কেবল পুরুষদের জন্যই সংরক্ষিত। এই ধারণা ভুল ও অপ্রাসঙ্গিক প্রমাণ করতেই মূলত ‘হাকিলি মুসো’ প্রতিযোগিতার আয়োজন। বুরকিনা ফাসো সরকারের বিশ্বাস, এর মাধ্যমে আরও বিপুলসংখ্যক নারী বৈজ্ঞানিক গবেষণা, প্রযুক্তি ও উচ্চশিক্ষায় স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসতে উৎসাহিত হবেন।

সূত্র: আফ্রিকা ডট ওয়ার্ল্ড

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

সুন্দরী প্রতিযোগিতা বন্ধ করে বুরকিনা ফাসোয় চালু হলো বিজ্ঞান প্রতিযোগিতা

বিস্তারিত কমেন্টে