বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ | ২৯ আশ্বিন, ১৪৩৩ | ৩ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ১:২০:১৮
শিরোনাম
● শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে তেজগাঁও কলেজের সামনে আটক ভিআইপি বাস ● মক্কায় মসজিদে অনৈতিক কাজের দায়ে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর ● হরমুজে ২৪ ঘণ্টায় ডুবল ২ বাণিজ্যিক জাহাজ ● উত্তরায় পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ ● জবির বাসে এবার ওয়াই-ফাই, ছাত্রদল নেতার উদ্যোগে রাউটার স্থাপন ● র‍্যাগিংয়ে পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনের অর্থদণ্ড ● নাটোরে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ● নাটোরে ছাত্রদল নেতাকে গুলি করে কুপিয়ে জখম ● পাবনায় হানি ট্র্যাপের ফাঁদে ফেলে অপহরণ, নারীসহ গ্রেপ্তার ৩ ● পূজা উপলক্ষে ১২ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি ● শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে তেজগাঁও কলেজের সামনে আটক ভিআইপি বাস ● মক্কায় মসজিদে অনৈতিক কাজের দায়ে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর ● হরমুজে ২৪ ঘণ্টায় ডুবল ২ বাণিজ্যিক জাহাজ ● উত্তরায় পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ ● জবির বাসে এবার ওয়াই-ফাই, ছাত্রদল নেতার উদ্যোগে রাউটার স্থাপন ● র‍্যাগিংয়ে পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনের অর্থদণ্ড ● নাটোরে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ● নাটোরে ছাত্রদল নেতাকে গুলি করে কুপিয়ে জখম ● পাবনায় হানি ট্র্যাপের ফাঁদে ফেলে অপহরণ, নারীসহ গ্রেপ্তার ৩ ● পূজা উপলক্ষে ১২ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি

পাবনায় হানি ট্র্যাপের ফাঁদে ফেলে অপহরণ, নারীসহ গ্রেপ্তার ৩

তোফাজ্জল হোসেন বাবু, পাবনা প্রতিনিধি
তোফাজ্জল হোসেন বাবু, পাবনা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ১১:৫৭
শেয়ার: mail
পাবনায় হানি ট্র্যাপের ফাঁদে ফেলে অপহরণ, নারীসহ গ্রেপ্তার ৩

প্রেমের ফাঁদে (হানি ট্র্যাপ) ফেলে এক ব্যক্তিকে অপহরণের পর ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় মূল পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত এক নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। অপহরণের শিকার ব্যক্তিকে উদ্ধারের পাশাপাশি অপহরণে ব্যবহৃত একটি সিএনজি ও তাঁর কাছ থেকে ছিনিয়ে নেওয়া টাকা জব্দ করা হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) রাতে জেলা গোয়েন্দা পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এদিন দুপুরের দিকে পাবনা শহরের শাপলা প্লাস্টিক মোড়ে দেখা করার কথা বলে ওই ব্যক্তিকে ডেকে নেওয়া হয়। পরে তাঁকে জোরপূর্বক সিএনজিতে তুলে আটকে রেখে পরিবারের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয় বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পাবনা শহরের পূর্ব কায়েমকোলা এলাকার পলি খাতুন, তাঁর স্বামী জামাল হোসেন (৪৩) এবং মহাদেবপুর এলাকার উকিল সর্দার (৪৩)।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ভুক্তভোগী মো. কারিবুর বুধবার সকাল ১০টার দিকে নিজের ব্যবহৃত মোবাইল ফোন মেরামতের জন্য বাড়ি থেকে পাবনা শহরের উদ্দেশে বের হন। দুপুর ১টার দিকে তিনি ছেলের মোবাইল ফোনে কল করে জানান, তাঁকে পাবনা শহরের শাপলা প্লাস্টিক মোড়ে ডেকে এনে জোরপূর্বক আটকে রাখা হয়েছে। তাঁকে মুক্তি দিতে ৫০ হাজার টাকা দাবি করা হচ্ছে। টাকা না দিলে প্রাণনাশের হুমকিও দেওয়া হচ্ছে।

বাবার অপহরণের খবর পেয়ে ছেলে মো. কামরুল মন্ডল (২৬) বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। কিন্তু কোনো সন্ধান না পেয়ে তিনি পাবনা সদর থানায় অভিযোগ দায়ের করেন।

ডিবি পুলিশের একটি দল তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাবনা থানাধীন শ্রীপুর বাজার এলাকা থেকে কারিবুরকে উদ্ধার করে। এ সময় অপহরণের সঙ্গে জড়িত অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে ভুক্তভোগীর চার হাজার টাকা এবং অপহরণে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়।

পরে ডিবি পুলিশের ধারাবাহিক অভিযানে ঘটনার মূল পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত পলি খাতুনকেও গ্রেপ্তার করা হয়।

ডিবি পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, পলি খাতুনের মাধ্যমে প্রায় ১৫ দিন ধরে মোবাইল ফোনে কথা বলে কারিবুরকে প্রেমের ফাঁদে ফেলা হয়। পরে পরিকল্পনা অনুযায়ী বুধবার তাঁকে পাবনা শহরের শাপলা প্লাস্টিক মোড়ে দেখা করার জন্য ডেকে আনা হয়।

সেখানে আগে থেকে অবস্থান করা সহযোগীরা তাঁকে জোরপূর্বক একটি সিএনজিতে তুলে অপহরণ করেন। এরপর তাঁকে বিভিন্ন স্থানে ঘোরানো হয়। একপর্যায়ে শ্রীপুর বাজারের একটি বিকাশের দোকান থেকে নম্বর সংগ্রহ করে ভুক্তভোগীর পরিবারের কাছে টাকা পাঠানোর জন্য চাপ দেওয়া হয়। এ সময় তাঁকে ভয়ভীতি দেখানো হয় বলেও জানিয়েছে পুলিশ।

পাবনা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে দ্রুত অভিযান চালানোয় অপহৃত ব্যক্তিকে উদ্ধার এবং ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পাবনা সদর থানায় দায়ের করা মামলায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

পাবনায় হানি ট্র্যাপের ফাঁদে ফেলে অপহরণ, নারীসহ গ্রেপ্তার ৩

বিস্তারিত কমেন্টে