বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ | ২৯ আশ্বিন, ১৪৩৩ | ৩ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ২:০৩:৩২
শিরোনাম
● শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে তেজগাঁও কলেজের সামনে আটক ভিআইপি বাস ● মক্কায় মসজিদে অনৈতিক কাজের দায়ে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর ● হরমুজে ২৪ ঘণ্টায় ডুবল ২ বাণিজ্যিক জাহাজ ● উত্তরায় পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ ● জবির বাসে এবার ওয়াই-ফাই, ছাত্রদল নেতার উদ্যোগে রাউটার স্থাপন ● র‍্যাগিংয়ে পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনের অর্থদণ্ড ● নাটোরে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ● নাটোরে ছাত্রদল নেতাকে গুলি করে কুপিয়ে জখম ● পাবনায় হানি ট্র্যাপের ফাঁদে ফেলে অপহরণ, নারীসহ গ্রেপ্তার ৩ ● পূজা উপলক্ষে ১২ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি ● শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে তেজগাঁও কলেজের সামনে আটক ভিআইপি বাস ● মক্কায় মসজিদে অনৈতিক কাজের দায়ে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর ● হরমুজে ২৪ ঘণ্টায় ডুবল ২ বাণিজ্যিক জাহাজ ● উত্তরায় পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ ● জবির বাসে এবার ওয়াই-ফাই, ছাত্রদল নেতার উদ্যোগে রাউটার স্থাপন ● র‍্যাগিংয়ে পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনের অর্থদণ্ড ● নাটোরে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ● নাটোরে ছাত্রদল নেতাকে গুলি করে কুপিয়ে জখম ● পাবনায় হানি ট্র্যাপের ফাঁদে ফেলে অপহরণ, নারীসহ গ্রেপ্তার ৩ ● পূজা উপলক্ষে ১২ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি

জবির বাসে এবার ওয়াই-ফাই, ছাত্রদল নেতার উদ্যোগে রাউটার স্থাপন

জবি প্রতিনিধি
জবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ১২:৪২
শেয়ার: mail
জবির বাসে এবার ওয়াই-ফাই, ছাত্রদল নেতার উদ্যোগে রাউটার স্থাপন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের যাতায়াতের সময় নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা পেতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ৩ নম্বর যুগ্ম আহ্বায়ক মো. শাহরিয়ার হোসেনের উদ্যোগে রাউটার স্থাপন করা হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের দুটি বাস—উল্কা-২ ও উত্তরণ-২—এ রাউটার স্থাপন করা হয়। এ রাউটার বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক মো. তারিক বিন আতিক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) পরিবহন সম্পাদক মো. মাহিদ হোসেনের কাছে হস্তান্তর করা হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি বড় অংশ রাজধানীর বিভিন্ন এলাকা ছাড়াও দূরদূরান্ত থেকে বাসে করে ক্যাম্পাসে যাতায়াত করেন। দীর্ঘ যাত্রাপথে মোবাইল ডাটা শেষ হয়ে যাওয়া, পর্যাপ্ত ডাটা প্যাকেজ না থাকা কিংবা নেটওয়ার্ক সমস্যার কারণে প্রয়োজনের সময় ইন্টারনেট ব্যবহারে অনেককে সমস্যায় পড়তে হয়। এ ভোগান্তি কমাতেই বাসে ওয়াই-ফাই চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

উত্তরণ বাসে যাতায়াতকারী বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাহিদ হাসান বলেন, ‘আমরা প্রতিনিয়তই ক্যাম্পাসে যাতায়াতের সময় ভালো ইন্টারনেট সেবা থেকে বঞ্চিত হই। বাসে যাতায়াতের সময় পড়াশোনা, অ্যাসাইনমেন্টসহ বিভিন্ন প্রয়োজনীয় কাজে ইন্টারনেটের দরকার হয়। কিন্তু মোবাইল ডাটা ও নেটওয়ার্ক সমস্যার কারণে অনেক সময় তা ব্যবহার করা সম্ভব হয় না। বাসে রাউটার স্থাপনের উদ্যোগটি শিক্ষার্থীদের জন্য বেশ উপকারী হবে। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের যাতায়াতের সময়টুকু কাজে লাগাতে সহায়তা করবে।’

ছাত্রদলের ৩ নম্বর যুগ্ম আহ্বায়ক মো. শাহরিয়ার হোসেন বলেন, ‘শিক্ষার্থীদের যাতায়াতের সময়টুকু যেন কাজে লাগে, সে চিন্তা থেকেই বাসে রাউটার স্থাপনের উদ্যোগ নিয়েছি। অনেক শিক্ষার্থী দীর্ঘ পথ পাড়ি দিয়ে ক্যাম্পাসে আসা-যাওয়া করেন। এ সময় ইন্টারনেটের প্রয়োজন হলেও নানা সীমাবদ্ধতার কারণে তাঁরা তা ব্যবহার করতে পারেন না। শিক্ষার্থীদের এ ভোগান্তি কিছুটা কমাতে এবং তাঁদের পড়াশোনা ও প্রয়োজনীয় অনলাইন কার্যক্রমে সহায়তা করতেই আমার এ উদ্যোগ। ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা করব।’

জকসুর পরিবহন সম্পাদক মো. মাহিদ হোসেন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের পরিবহন সেক্টরের অনেক সংকট আছে। সংকটের মাঝেও আমরা চেষ্টা করেছি, যেন শিক্ষার্থীদের পরিবহনে যেভাবে সুবিধা দেওয়া যায়। বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার হোসেন ভাই নিজ থেকে আমাদের পরিবহন দপ্তরে দুটি রাউটার হস্তান্তর করেছেন। ওই চারটা রাউটার আমরা উল্কা-২ বাস এবং উত্তরণ-২, এই দুটি বাসে হস্তান্তর করে দিয়েছি। ভাইয়ের যে কাজগুলো মানবিক, শিক্ষার্থীবান্ধব, সেগুলো চলমান থাকুক। শাহরিয়ার ভাইকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তর থেকে ধন্যবাদ জানাই।’

এ সম্পর্কে পরিবহন প্রশাসক অধ্যাপক ড. তারিক বিন আতিক বলেন, ‘আমরা রাউটার হাতে পেয়েছি এবং তা বাস দুটিতে স্থাপন করা হবে। এতে শিক্ষার্থীরা অনেক উপকৃত হবে বলে আশা করছি। শিক্ষার্থীদের যাতায়াতের সময় যাতে পড়াশোনার ব্যাঘাত না ঘটে, এ জন্য শাহরিয়ারের এ উদ্যোগের জন্য তাঁকে ধন্যবাদ জানাই। আশা করি, ভবিষ্যতেও এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে।’

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

জবির বাসে এবার ওয়াই-ফাই, ছাত্রদল নেতার উদ্যোগে রাউটার স্থাপন

বিস্তারিত কমেন্টে