বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ | ২৯ আশ্বিন, ১৪৩৩ | ৩ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ১১:৫৪:৩২
শিরোনাম
● পূজা উপলক্ষে ১২ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি ● চুয়াডাঙ্গায় তুচ্ছ ঘটনায় এক যুবককে পিটিয়ে হত্যা ● বান্দরবান লামা থেকে নিখোঁজ হওয়া ৩ স্কুলছাত্রী উদ্ধার ● মণিরামপুরে বৈদ্যুতিক বাল্ব জ্বালিয়ে ধানের ক্ষতিকর পোকা শনাক্তকরণ কার্যক্রম অনুষ্ঠিত। ● মানিকগঞ্জে নষ্ট হচ্ছে ইভিএম, গুদাম ভাড়া ১ লাখ ২৯ হাজার টাকা ● চাটমোহরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু ● মাধবপুরে মেয়র প্রার্থী বাদল পাঠানের নিজস্ব অর্থায়নে ২ সড়ক সংস্কার ● বিশ্ব মান দিবসে যবিপ্রবির সৌরবিদ্যুৎ প্রকল্পের সাফল্য তুলে ধরলেন ড. সাখাওয়াত ● দুর্গাপূজায় যবিপ্রবিতে টানা ৯ দিন ছুটি ● হালতী বিলে অবৈধ মাছ শিকারের দায়ে অর্থদন্ড, ২ লক্ষাধীক টাকার জাল ধ্বংস ● পূজা উপলক্ষে ১২ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি ● চুয়াডাঙ্গায় তুচ্ছ ঘটনায় এক যুবককে পিটিয়ে হত্যা ● বান্দরবান লামা থেকে নিখোঁজ হওয়া ৩ স্কুলছাত্রী উদ্ধার ● মণিরামপুরে বৈদ্যুতিক বাল্ব জ্বালিয়ে ধানের ক্ষতিকর পোকা শনাক্তকরণ কার্যক্রম অনুষ্ঠিত। ● মানিকগঞ্জে নষ্ট হচ্ছে ইভিএম, গুদাম ভাড়া ১ লাখ ২৯ হাজার টাকা ● চাটমোহরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু ● মাধবপুরে মেয়র প্রার্থী বাদল পাঠানের নিজস্ব অর্থায়নে ২ সড়ক সংস্কার ● বিশ্ব মান দিবসে যবিপ্রবির সৌরবিদ্যুৎ প্রকল্পের সাফল্য তুলে ধরলেন ড. সাখাওয়াত ● দুর্গাপূজায় যবিপ্রবিতে টানা ৯ দিন ছুটি ● হালতী বিলে অবৈধ মাছ শিকারের দায়ে অর্থদন্ড, ২ লক্ষাধীক টাকার জাল ধ্বংস

সরকার ঘোষিত নজরুল বর্ষ উপলক্ষ্যে নজরুল বিশ্ববিদ্যালয়ে নজরুল বর্ষ বক্তৃতামালা-১ অনুষ্ঠিত

আবু সাঈদ, ত্রিশাল, ময়মনসিংহ প্রতিনিধি
আবু সাঈদ, ত্রিশাল, ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ১০:৫২
শেয়ার: mail
সরকার ঘোষিত নজরুল বর্ষ উপলক্ষ্যে নজরুল বিশ্ববিদ্যালয়ে নজরুল বর্ষ বক্তৃতামালা-১ অনুষ্ঠিত

(নজরুল বিশ্ববিদ্যালয়, ত্রিশাল): গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ঘোষিত নজরুল বর্ষ উদ্‌যাপন উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে কাজী নজরুল ইসলাম: জীবন ও দর্শন শীর্ষক নজরুল বর্ষ বক্তৃতামালা-১ অনুষ্ঠিত হয়েছে। ১৪ অক্টোবর ২০২৬, বুধবার সকালে পুরোনো প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে এ বক্তৃতামালা শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব নজরুল স্টাডিজের পরিচালক ও উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

সভাপতির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, ‘আমরা অত্যন্ত সৌভাগ্যবান, কারণ কবি নজরুলের মতো একজন মাল্টি ডাইমেনশনাল প্রতিভার অধিকারী ব্যক্তি সম্পর্কে জানার সুযোগ পেয়েছি। কবি নজরুল আমাদের জন্য এক আদর্শ। তাঁর আদর্শকে ধারণ করতে পারলে আমরা সফলকাম হতে পারব। তিনি শুধু বাংলাদেশ বা ভারতের নয়, সারা বিশ্বের আশীর্বাদ হিসেবে এসেছিলেন। অথচ তিনি তাঁর জীবদ্দশায় প্রাপ্য মর্যাদা পাননি। সারা জীবন মানুষের মুক্তির জন্য সংগ্রাম করেছেন, অথচ তিনি সব সময় নিগৃহীত, বঞ্চিত এবং তিরস্কৃত হয়েছেন। তবে এত কিছুর পরও তিনি থেমে থাকেননি। শেষ জীবনে তিনি নির্বাক সময় কাটিয়েছেন। আমার মনে হয়, তিনি অভিমান করেই কারও সঙ্গে কথা বলেননি। তবে জিয়া পরিবার নজরুলপ্রেমিক। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই কবিকে বাংলাদেশের নাগরিকত্ব দিয়েছিলেন এবং তাঁর দাদি নজরুলসংগীতের ভক্ত ছিলেন। কবি নজরুলকে জাতীয় কবির স্বীকৃতি দিলেও এখনো সাংবিধানিকভাবে জাতীয় কবি হিসেবে কার্যকর করা হয়নি। আমরা তাঁকে সাংবিধানিকভাবে স্বীকৃতির দাবি জানাই।’

তিনি আরও বলেন, ‘কবি নজরুলের জীবন ও আদর্শ সামগ্রিকভাবে শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতেই আমরা বছরব্যাপী ১৩টি নজরুল বক্তৃতামালার আয়োজন করেছি। তোমরা শিক্ষার্থীরা এই নজরুল বক্তৃতামালার মাধ্যমে কবি নজরুলের জীবন, আদর্শ ও সৃষ্টিকর্ম সম্পর্কে বিশদভাবে জানতে পারবে।’

ইনস্টিটিউট অব নজরুল স্টাডিজের আয়োজনে নজরুল বর্ষ বক্তৃতামালা-১-এ নজরুল বক্তা হিসেবে বক্তব্য দেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নজরুল বর্ষ উদ্‌যাপন কমিটির আহ্বায়ক, নজরুলগবেষক ও বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. হাবিব-উল-মাওলা (মাওলা প্রিন্স)। তিনি নজরুলের মানসগঠন, নজরুল-দর্শন, দ্রোহ, প্রেম, সাম্য, অসাম্প্রদায়িকতা, ধর্মীয় মূল্যবোধ, অখণ্ড জাতীয়তাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে ইনস্টিটিউট অব নজরুল স্টাডিজের পক্ষ থেকে নজরুল বক্তার হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন অনুষ্ঠানের সভাপতি ইনস্টিটিউট অব নজরুল স্টাডিজের পরিচালক ও উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন। সঞ্চালনায় ছিলেন ইনস্টিটিউট অব নজরুল স্টাডিজের অতিরিক্ত পরিচালক রাশেদুল আনাম (রাশেদ আনাম)। বক্তৃতামালায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

সরকার ঘোষিত নজরুল বর্ষ উপলক্ষ্যে নজরুল বিশ্ববিদ্যালয়ে নজরুল বর্ষ বক্তৃতামালা-১ অনুষ্ঠিত

বিস্তারিত কমেন্টে