বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ | ২৯ আশ্বিন, ১৪৩৩ | ৩ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ১:২১:১২
শিরোনাম
● শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে তেজগাঁও কলেজের সামনে আটক ভিআইপি বাস ● মক্কায় মসজিদে অনৈতিক কাজের দায়ে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর ● হরমুজে ২৪ ঘণ্টায় ডুবল ২ বাণিজ্যিক জাহাজ ● উত্তরায় পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ ● জবির বাসে এবার ওয়াই-ফাই, ছাত্রদল নেতার উদ্যোগে রাউটার স্থাপন ● র‍্যাগিংয়ে পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনের অর্থদণ্ড ● নাটোরে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ● নাটোরে ছাত্রদল নেতাকে গুলি করে কুপিয়ে জখম ● পাবনায় হানি ট্র্যাপের ফাঁদে ফেলে অপহরণ, নারীসহ গ্রেপ্তার ৩ ● পূজা উপলক্ষে ১২ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি ● শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে তেজগাঁও কলেজের সামনে আটক ভিআইপি বাস ● মক্কায় মসজিদে অনৈতিক কাজের দায়ে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর ● হরমুজে ২৪ ঘণ্টায় ডুবল ২ বাণিজ্যিক জাহাজ ● উত্তরায় পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ ● জবির বাসে এবার ওয়াই-ফাই, ছাত্রদল নেতার উদ্যোগে রাউটার স্থাপন ● র‍্যাগিংয়ে পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনের অর্থদণ্ড ● নাটোরে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ● নাটোরে ছাত্রদল নেতাকে গুলি করে কুপিয়ে জখম ● পাবনায় হানি ট্র্যাপের ফাঁদে ফেলে অপহরণ, নারীসহ গ্রেপ্তার ৩ ● পূজা উপলক্ষে ১২ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি

পূজা উপলক্ষে ১২ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি

মাহামুদুল ইসলাম জয়, পঞ্চগড় প্রতিনিধি
মাহামুদুল ইসলাম জয়, পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ১১:৩২
শেয়ার: mail
পূজা উপলক্ষে ১২ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা, কালীপূজা-দীপাবলি এবং ছটপূজা উপলক্ষে ভারতের পশ্চিমবঙ্গের ফুলবাড়ী স্থল শুল্ক স্টেশনে তিন দফায় মোট ১২ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। এর প্রভাবে বাংলাদেশের পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়েও ভারত ও বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় পণ্য পারাপার সাময়িকভাবে বন্ধ থাকবে। তবে এ সময় বন্দর দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার সম্পূর্ণ স্বাভাবিক থাকবে।

ভারতের ফুলবাড়ী এক্সপোর্টার অ্যান্ড ইমপোর্টার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের গত ৬ অক্টোবরের এক দাপ্তরিক চিঠিতে ছুটির এই নির্দিষ্ট সময়সূচি জানানো হয়েছে।

চিঠির সিদ্ধান্ত অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে আগামী ১৭ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা আট দিন, কালীপূজা ও দীপাবলি উপলক্ষে ৮ থেকে ১০ নভেম্বর পর্যন্ত তিন দিন এবং ছটপূজা উপলক্ষে ১৫ ও ১৬ নভেম্বর দুই দিন বাংলাবান্ধা-ফুলবাড়ী রুটে আমদানি-রপ্তানি পুরোপুরি স্থগিত থাকবে। প্রতিটি পর্বের ছুটি শেষে যথাক্রমে ২৫ অক্টোবর, ১১ নভেম্বর এবং ১৭ নভেম্বর থেকে পুনরায় নিয়মিত কার্যক্রম চালু হবে।

বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রপ্তানি গ্রুপের আহ্বায়ক রেজাউল করিম শাহীন এবং সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাদিকুল ইসলাম জানান, ভারতের ফুলবাড়ী শুল্ক স্টেশনে উৎসবকালীন ছুটি ঘোষণার প্রেক্ষিতে বাংলাবান্ধা স্থলবন্দরেও বাণিজ্যিক লেনদেন বন্ধ রাখার সিদ্ধান্ত কার্যকর হবে। ভারতের ব্যবসায়ী সমিতি ইতিমধ্যে ছুটির বিষয়টি সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছে।

বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট লিমিটেডের ইনচার্জ আবুল কালাম আজাদ এ বিষয়ে চিঠি পাওয়ার কথা নিশ্চিত করেছেন।

এদিকে বাণিজ্য বন্ধ থাকলেও সাধারণ যাত্রীদের যাতায়াতে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বাংলাবান্ধা ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেফাতুল্লা ওয়ারেছ। তিনি জানান, ইমিগ্রেশন চেকপোস্টের কার্যক্রম যথারীতি খোলা থাকবে এবং পাসপোর্টধারী যাত্রীরা স্বাভাবিকভাবেই যাতায়াত করতে পারবেন।

এ ছাড়া বাংলাবান্ধা স্থলবন্দর কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা রাশেদ জানান, বাণিজ্যিক পণ্য খালাস বা পারাপার বন্ধ থাকলেও কাস্টমস-সংক্রান্ত প্রয়োজনীয় দাপ্তরিক তথ্য ও সেবা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

পূজা উপলক্ষে ১২ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি

বিস্তারিত কমেন্টে