বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ | ২৮ আশ্বিন, ১৪৩৩ | ২ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | রাত ৮:৪০:২৪
শিরোনাম
● ওয়ালটনে চাকরি, বেতন ১ লাখ টাকা, আছে প্রভিডেন্ট ফান্ড ● ঢাকা থেকে সৌদিগামী ৮৯ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ১৪ হাজার ৬৫৫ যাত্রী ● প্রধান শিক্ষক-সহকারী শিক্ষিকার মারামারির ভিডিও ভাইরাল, জানা গেল কারণ ● দেশ গঠনে আপনাদের মতো মানুষের প্রয়োজন: প্রধানমন্ত্রী ● বোমা হামলার হুমকি, জয়পুরে ঘুরিয়ে নেওয়া হলো এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ● দুই দিন বন্ধ থাকবে সোনালী ব্যাংকের এটিএমসহ সব লেনদেন ● ৩ দিন মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে যে এলাকায় ● ৪ থেকে ৮ বছর বয়সী মেয়েদের এইচপিভি টিকাদান নিয়ে ডব্লিউএইচওর বার্তা ● ইয়েমেনে সংঘাতে ব্যাহত খাদ্যসহায়তা, ঝুঁকিতে ৮ লাখ মানুষ: ডব্লিউএফপি ● অল্পের জন্য রক্ষা পেলেন ইমরান হাশমি ● ওয়ালটনে চাকরি, বেতন ১ লাখ টাকা, আছে প্রভিডেন্ট ফান্ড ● ঢাকা থেকে সৌদিগামী ৮৯ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ১৪ হাজার ৬৫৫ যাত্রী ● প্রধান শিক্ষক-সহকারী শিক্ষিকার মারামারির ভিডিও ভাইরাল, জানা গেল কারণ ● দেশ গঠনে আপনাদের মতো মানুষের প্রয়োজন: প্রধানমন্ত্রী ● বোমা হামলার হুমকি, জয়পুরে ঘুরিয়ে নেওয়া হলো এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ● দুই দিন বন্ধ থাকবে সোনালী ব্যাংকের এটিএমসহ সব লেনদেন ● ৩ দিন মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে যে এলাকায় ● ৪ থেকে ৮ বছর বয়সী মেয়েদের এইচপিভি টিকাদান নিয়ে ডব্লিউএইচওর বার্তা ● ইয়েমেনে সংঘাতে ব্যাহত খাদ্যসহায়তা, ঝুঁকিতে ৮ লাখ মানুষ: ডব্লিউএফপি ● অল্পের জন্য রক্ষা পেলেন ইমরান হাশমি

দুই দিন বন্ধ থাকবে সোনালী ব্যাংকের এটিএমসহ সব লেনদেন

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ৬:৪৫
শেয়ার: mail
দুই দিন বন্ধ থাকবে সোনালী ব্যাংকের এটিএমসহ সব লেনদেন

কোর ব্যাংকিং সিস্টেম (সিবিএস) আপগ্রেডেশনের কাজের জন্য দুই দিন বন্ধ থাকবে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের এটিএম সেবা, কার্ড সার্ভিসসহ সব ধরনের ডিজিটাল ও আর্থিক লেনদেন। ব্যাংকটির আবেদনের পরিপ্রেক্ষিতে এ কার্যক্রমের জন্য নির্ধারিত সময়ের ডাউনটাইমের অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার (১৪ অক্টোবর) কেন্দ্রীয় ব্যাংকের এক সার্কুলারে এ তথ্য জানানো হয়েছে।

সার্কুলার অনুযায়ী, আগামী ১৫ অক্টোবর রাত ১২টা থেকে ১৭ অক্টোবর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত সোনালী ব্যাংকের কোর ব্যাংকিং সিস্টেমের মানোন্নয়নের কাজ চলবে। এ সময় ব্যাংকটির অনলাইন ব্যাংকিং, এটিএম বুথ, ডিজিটাল ব্যাংকিং, কার্ড সার্ভিসসহ সব ধরনের আর্থিক লেনদেন সাময়িকভাবে বন্ধ থাকবে।

তবে আপগ্রেডেশনের কাজে কোনো ধরনের কারিগরি জটিলতা দেখা না দিলে শনিবার (১৭ অক্টোবর) ব্যাংকটির শাখায় স্বাভাবিক লেনদেন ও ব্যাংকিং কার্যক্রম চালু রাখার সুযোগ থাকবে।

উল্লেখ্য, সাপ্তাহিক ছুটির দিন হলেও বিশেষ প্রয়োজনে আগামী শনিবার সব বাণিজ্যিক ব্যাংকের লেনদেন স্বাভাবিক নিয়মে চালু রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এদিকে কোর ব্যাংকিং সফটওয়্যার আপগ্রেডেশনের জন্য ৮৪ ঘণ্টা ব্যাংকিং সেবা ও ডিজিটাল লেনদেন বন্ধ রাখার অনুমোদন পেয়েছে এক্সিম ব্যাংক ও স্ট্যান্ডার্ড ব্যাংক (বর্তমানে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক)। ব্যাংক দুটির আগামী ২০ অক্টোবর রাত ১২টা থেকে ২৩ অক্টোবর সকাল ১১টা ৫৯ মিনিট পর্যন্ত যাবতীয় লেনদেন ও ব্যাংকিং কার্যক্রম বন্ধ রাখার কথা রয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

দুই দিন বন্ধ থাকবে সোনালী ব্যাংকের এটিএমসহ সব লেনদেন

বিস্তারিত কমেন্টে