বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ | ২৮ আশ্বিন, ১৪৩৩ | ২ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | রাত ৮:৩০:৩০
শিরোনাম
● ওয়ালটনে চাকরি, বেতন ১ লাখ টাকা, আছে প্রভিডেন্ট ফান্ড ● ঢাকা থেকে সৌদিগামী ৮৯ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ১৪ হাজার ৬৫৫ যাত্রী ● প্রধান শিক্ষক-সহকারী শিক্ষিকার মারামারির ভিডিও ভাইরাল, জানা গেল কারণ ● দেশ গঠনে আপনাদের মতো মানুষের প্রয়োজন: প্রধানমন্ত্রী ● বোমা হামলার হুমকি, জয়পুরে ঘুরিয়ে নেওয়া হলো এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ● দুই দিন বন্ধ থাকবে সোনালী ব্যাংকের এটিএমসহ সব লেনদেন ● ৩ দিন মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে যে এলাকায় ● ৪ থেকে ৮ বছর বয়সী মেয়েদের এইচপিভি টিকাদান নিয়ে ডব্লিউএইচওর বার্তা ● ইয়েমেনে সংঘাতে ব্যাহত খাদ্যসহায়তা, ঝুঁকিতে ৮ লাখ মানুষ: ডব্লিউএফপি ● অল্পের জন্য রক্ষা পেলেন ইমরান হাশমি ● ওয়ালটনে চাকরি, বেতন ১ লাখ টাকা, আছে প্রভিডেন্ট ফান্ড ● ঢাকা থেকে সৌদিগামী ৮৯ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ১৪ হাজার ৬৫৫ যাত্রী ● প্রধান শিক্ষক-সহকারী শিক্ষিকার মারামারির ভিডিও ভাইরাল, জানা গেল কারণ ● দেশ গঠনে আপনাদের মতো মানুষের প্রয়োজন: প্রধানমন্ত্রী ● বোমা হামলার হুমকি, জয়পুরে ঘুরিয়ে নেওয়া হলো এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ● দুই দিন বন্ধ থাকবে সোনালী ব্যাংকের এটিএমসহ সব লেনদেন ● ৩ দিন মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে যে এলাকায় ● ৪ থেকে ৮ বছর বয়সী মেয়েদের এইচপিভি টিকাদান নিয়ে ডব্লিউএইচওর বার্তা ● ইয়েমেনে সংঘাতে ব্যাহত খাদ্যসহায়তা, ঝুঁকিতে ৮ লাখ মানুষ: ডব্লিউএফপি ● অল্পের জন্য রক্ষা পেলেন ইমরান হাশমি

ইয়েমেনে সংঘাতে ব্যাহত খাদ্যসহায়তা, ঝুঁকিতে ৮ লাখ মানুষ: ডব্লিউএফপি

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ৬:৩৮
শেয়ার: mail
ইয়েমেনে সংঘাতে ব্যাহত খাদ্যসহায়তা, ঝুঁকিতে ৮ লাখ মানুষ: ডব্লিউএফপি

যুদ্ধ, সড়ক অবরোধ ও নিরাপত্তাহীনতার কারণে ইয়েমেনে লাখো মানুষের কাছে পৌঁছানো যাচ্ছে না জীবন রক্ষাকারী খাদ্যসহায়তা। সংঘাত তীব্র হওয়ায় প্রায় ৮ লাখ মানুষের জন্য সহায়তা কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে সতর্ক করেছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। একই সঙ্গে দেশটিতে খাদ্যসংকট আরও ভয়াবহ রূপ নেওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

ডব্লিউএফপি এক বিবৃতিতে জানিয়েছে, ইয়েমেনের বিভিন্ন এলাকায় যুদ্ধের পরিবর্তনশীল পরিস্থিতি, সড়ক বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা এবং নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে ত্রাণ পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে সংঘাতপ্রবণ ও দুর্গম এলাকাগুলোতে খাদ্যসহায়তা কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে।

সংস্থাটির তথ্য অনুযায়ী, ইয়েমেনের তৃতীয় বৃহত্তম শহর তায়েজে পরিস্থিতি সবচেয়ে উদ্বেগজনক। সেখানে চলমান লড়াই এবং সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কায় হাজার হাজার বাস্তুচ্যুত পরিবারের বসবাসের এলাকাগুলো কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

ডব্লিউএফপি জানিয়েছে, শুধু তায়েজেই ৬ লাখের বেশি মানুষ খাদ্যসহায়তা থেকে বঞ্চিত হওয়ার ঝুঁকিতে রয়েছেন। তাঁদের মধ্যে প্রায় ২ লাখ নারী ও শিশু রয়েছেন।

ইয়েমেনের পশ্চিম উপকূলীয় এলাকায় সহায়তা পৌঁছানোর ক্ষেত্রে আগে থেকেই প্রতিবন্ধকতা ছিল। নতুন করে সংঘাত ও যোগাযোগব্যবস্থার সংকট পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

খাদ্যসংকটে থাকা এলাকাগুলোতে ময়দার সরবরাহ কমে আসছে। একই সঙ্গে স্থানীয় বাজারে খাদ্যপণ্যের মজুদও দ্রুত ফুরিয়ে যাচ্ছে বলে জানিয়েছে ডব্লিউএফপি।

এ অবস্থায় নিয়মিত খাদ্যসহায়তা পৌঁছাতে না পারলে সংকট আরও তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে বাস্তুচ্যুত পরিবার, নারী ও শিশুরা এর কারণে বেশি ঝুঁকিতে পড়তে পারেন।

ডব্লিউএফপির তথ্য অনুযায়ী, পুরো ইয়েমেনে ১ কোটি ৮০ লাখের বেশি মানুষের পর্যাপ্ত খাবারের সংস্থান নেই। সংস্থাটির সর্বশেষ পর্যবেক্ষণে আরও দেখা গেছে, যেসব এলাকায় সহায়তা পৌঁছানো সম্ভব, সেসব এলাকার ৭৪ শতাংশ পরিবারও দৈনন্দিন খাদ্যের চাহিদা পূরণ করতে পারছে না।

সংঘাতের কারণে ত্রাণ পরিবহন ব্যাহত হওয়া, সড়ক যোগাযোগের অনিশ্চয়তা এবং বাজারে খাদ্যপণ্যের ঘাটতি—সব মিলিয়ে দেশটির মানবিক পরিস্থিতি আরও নাজুক হয়ে উঠছে।

ডব্লিউএফপির সতর্কতা অনুযায়ী, সংঘাত অব্যাহত থাকলে এবং প্রয়োজনীয় খাদ্যসহায়তা মানুষের কাছে পৌঁছানো সম্ভব না হলে ইয়েমেনে মানবিক সংকট আরও গভীর হতে পারে। খবর আল জাজিরা।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

ইয়েমেনে সংঘাতে ব্যাহত খাদ্যসহায়তা, ঝুঁকিতে ৮ লাখ মানুষ: ডব্লিউএফপি

বিস্তারিত কমেন্টে