বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ | ২৮ আশ্বিন, ১৪৩৩ | ২ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৬:০৫:০১
শিরোনাম
● লংমার্চে বিদ্যুৎ উৎপাদন হলে বিএনপিই আগে করত: চিফ হুইপ ● পদত্যাগ করিনি, সুস্থ হয়ে দায়িত্বে ফিরব: চুয়েট উপাচার্য ● এলপিজি ব্যবসায়ীদের ডাকা দুই দিনের ধর্মঘট প্রত্যাহার ● বড় সুখবর পেলেন হাসান-লিটন ● স্টারলিংকের প্রথম মাসের ফ্রি সেবা, মোবাইলে চালু করবেন যেভাবে ● মহেশপুর সীমান্তে নারী-শিশুসহ ৮ বাংলাদেশি আটক ● সাজেকে বৃহস্পতিবার ভোর থেকে ফের সড়ক অবরোধ ● ঢাকা মহানগর উত্তর যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় সিলেটের রুহেল আহমেদ চৌধুরী ● বেরোবিতে টানা ১০ দিন ছুটি, বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞার উদ্যোগ ● নোয়াখালীতে চুরির অভিযোগে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা,গ্রেফতার ৪ ● লংমার্চে বিদ্যুৎ উৎপাদন হলে বিএনপিই আগে করত: চিফ হুইপ ● পদত্যাগ করিনি, সুস্থ হয়ে দায়িত্বে ফিরব: চুয়েট উপাচার্য ● এলপিজি ব্যবসায়ীদের ডাকা দুই দিনের ধর্মঘট প্রত্যাহার ● বড় সুখবর পেলেন হাসান-লিটন ● স্টারলিংকের প্রথম মাসের ফ্রি সেবা, মোবাইলে চালু করবেন যেভাবে ● মহেশপুর সীমান্তে নারী-শিশুসহ ৮ বাংলাদেশি আটক ● সাজেকে বৃহস্পতিবার ভোর থেকে ফের সড়ক অবরোধ ● ঢাকা মহানগর উত্তর যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় সিলেটের রুহেল আহমেদ চৌধুরী ● বেরোবিতে টানা ১০ দিন ছুটি, বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞার উদ্যোগ ● নোয়াখালীতে চুরির অভিযোগে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা,গ্রেফতার ৪

বাংলাদেশকে দেখে ভারতজুড়ে শুরু হয়েছে জেন-জি আন্দোলন: নেহা বোরা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ৪:০২
শেয়ার: mail
বাংলাদেশকে দেখে ভারতজুড়ে শুরু হয়েছে জেন-জি আন্দোলন: নেহা বোরা

ভারতজুড়ে চলমান সরকারবিরোধী তরুণদের আন্দোলন ২০২৪ সালে বাংলাদেশের ছাত্র-জনতার আন্দোলন থেকে অনুপ্রেরণা পেয়েছে বলে মন্তব্য করেছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (এআইএসএ) সভাপতি নেহা বোরা। তিনি বলেন, ‘ভারতজুড়ে এখন যে জেন-জি আন্দোলন চলছে, তা মূলত শুরু হয়েছে বাংলাদেশকে দেখে।’

প্রগতিশীল ছাত্র সংগঠন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ষষ্ঠ কেন্দ্রীয় কাউন্সিল ও সাধারণ সম্মেলন উপলক্ষে শুভেচ্ছা ও সংহতি বার্তা জানিয়েছেন ভারতের প্রগতিশীল ছাত্র সংগঠন এআইএসএর সর্বভারতীয় সভাপতি নেহা বোরা। মঙ্গলবার (১৩ অক্টোবর) নিজেদের ফেসবুক পেজে ভিডিও বার্তাটি শেয়ার করে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।

বাংলাদেশ তাঁদের পথ দেখিয়েছে উল্লেখ করে নেহা বোরা বলেন, ‘আমাদের পথ দেখানোর জন্য ও ভারতের তরুণ সমাজের প্রতি সমর্থন জুগিয়ে যাওয়ার জন্য আপনাদের ধন্যবাদ। আমরা জানি, বাংলাদেশে যে আন্দোলন শুরু হয়েছিল, তা ছিল গণতন্ত্র ও ভোটাধিকার ফিরিয়ে আনার লড়াই। বর্তমানে ভারতে যে বিক্ষোভ চলছে, তার উদ্দেশ্যও এক।’

এআইএসএর এই সর্বভারতীয় নেত্রী আরও বলেন, ‘আমরা আপনাদের প্রতি সংহতি প্রকাশ করছি। আপনাদের কাছ থেকে আমরা অনুপ্রেরণা পেয়েছি ও আপনাদের করা আন্দোলন থেকে শিখতে পেরেছি। আশা করি, আপনারা ও আমরা মিলে একটি ভালো দক্ষিণ এশিয়া গড়তে পারব।’

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

বাংলাদেশকে দেখে ভারতজুড়ে শুরু হয়েছে জেন-জি আন্দোলন: নেহা বোরা

বিস্তারিত কমেন্টে