বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ | ২৮ আশ্বিন, ১৪৩৩ | ২ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ২:০০:৪০
শিরোনাম
● শিবচরে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার, ১০ জেলের কারাদণ্ড ● আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার ● ঠাকুরগাঁওয়ে নির্বাচনী পরিবেশ ভালো, সেনা মোতায়েনের প্রয়োজন হবে না: নির্বাচন কমিশনার ● টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ১৯ ইউনিট, যোগ দিয়েছে সেনাবাহিনীও ● নবীকে নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগে জাবিতে বিক্ষোভ, ৪ দফা দাবি শিক্ষার্থীদের ● পঞ্চগড়ে বিজিবির অভিযানে ৮০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ আটক ১ ● ৫ অঞ্চলের নদীবন্দরে সতর্ক সংকেত, ঢাকার আকাশ থাকবে মেঘলা ● ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে: রিজভী ● পাঁচবিবিতে অটোভ্যান চালককে কুপিয়ে হত্যা, সেতুর পাশে মরদেহ উদ্ধার ● রুহিয়ায় ইয়াবা ও হিরোইনসহ ২ নারী মাদক কারবারি গ্রেফতার, পলাতক ১ ● শিবচরে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার, ১০ জেলের কারাদণ্ড ● আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার ● ঠাকুরগাঁওয়ে নির্বাচনী পরিবেশ ভালো, সেনা মোতায়েনের প্রয়োজন হবে না: নির্বাচন কমিশনার ● টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ১৯ ইউনিট, যোগ দিয়েছে সেনাবাহিনীও ● নবীকে নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগে জাবিতে বিক্ষোভ, ৪ দফা দাবি শিক্ষার্থীদের ● পঞ্চগড়ে বিজিবির অভিযানে ৮০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ আটক ১ ● ৫ অঞ্চলের নদীবন্দরে সতর্ক সংকেত, ঢাকার আকাশ থাকবে মেঘলা ● ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে: রিজভী ● পাঁচবিবিতে অটোভ্যান চালককে কুপিয়ে হত্যা, সেতুর পাশে মরদেহ উদ্ধার ● রুহিয়ায় ইয়াবা ও হিরোইনসহ ২ নারী মাদক কারবারি গ্রেফতার, পলাতক ১

পাঁচবিবিতে অটোভ্যান চালককে কুপিয়ে হত্যা, সেতুর পাশে মরদেহ উদ্ধার

আল মামুন, জয়পুরহাট প্রতিনিধি
আল মামুন, জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ১১:২৮
শেয়ার: mail
পাঁচবিবিতে অটোভ্যান চালককে কুপিয়ে হত্যা, সেতুর পাশে মরদেহ উদ্ধার

জয়পুরহাটের পাঁচবিবিতে সাখাওয়াত হোসেন (২৬) নামে এক অটোভ্যানচালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৪ অক্টোবর) ভোরে উপজেলার ঐতিহাসিক পাথরঘাটা সেতুর পশ্চিম পাশে একটি চায়ের দোকানের কাছ থেকে তাঁর রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তাঁর শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। অটোভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে তাঁকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।

নিহত সাখাওয়াত হোসেন উপজেলার আটাপুর ইউনিয়নের সূর্যাপুর চকপাড়া গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাখাওয়াতের বড় ভাই শাহারুল অটোভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করেন। স্ট্রোকের কারণে তিনি বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন। এ অবস্থায় বড় ভাইয়ের অটোভ্যানটি চালাচ্ছিলেন সাখাওয়াত।

গত মঙ্গলবার (১৩ অক্টোবর) ভাড়ায় চালানোর উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন তিনি। বিকেল ৪টার পর থেকে তাঁর আর কোনো খোঁজ পাওয়া যায়নি। রাতেও বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। তাঁর মুঠোফোনে একাধিকবার কল করেও সেটি বন্ধ পাওয়া যায়।

বুধবার ভোরে পাথরঘাটা সেতুর পশ্চিম পাশে একটি চায়ের দোকানের কাছে সাখাওয়াতের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। পরে তাঁরা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পাঁচবিবি থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তামবিরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অটোভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে সাখাওয়াতকে হত্যা করা হয়ে থাকতে পারে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

পাঁচবিবিতে অটোভ্যান চালককে কুপিয়ে হত্যা, সেতুর পাশে মরদেহ উদ্ধার

বিস্তারিত কমেন্টে