বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ | ২৮ আশ্বিন, ১৪৩৩ | ২ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ৩:০৫:৩৭
শিরোনাম
● পীরগঞ্জে পৌর ভবনের ছাদ ধসে ২ শ্রমিক নিহত, পৌর সচিব আটক ● সাবিলার বিচ্ছেদের গুঞ্জন, নতুন প্রেমিকের নাম জানালেন এক ফেসবুক একটিভিস্ট ● কাল থেকে সাজেকে ফের সড়ক অবরোধের ঘোষণা ● পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত ● হুথিদের বিরুদ্ধে যুদ্ধ করতে চায় ইসরায়েল, না করল সৌদি ● ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ ● ধর্মঘট করে জিনিসের মূল্য বাড়ানোর চেষ্টা গ্রহণ করা হবে না: জ্বালানিমন্ত্রী ● নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ● যশোরে শার্শা ও বেনাপোলে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি সম্পন্ন: ৩২ মণ্ডপে বইছে আনন্দের জোয়ার ● শিবচরে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার, ১০ জেলের কারাদণ্ড ● পীরগঞ্জে পৌর ভবনের ছাদ ধসে ২ শ্রমিক নিহত, পৌর সচিব আটক ● সাবিলার বিচ্ছেদের গুঞ্জন, নতুন প্রেমিকের নাম জানালেন এক ফেসবুক একটিভিস্ট ● কাল থেকে সাজেকে ফের সড়ক অবরোধের ঘোষণা ● পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত ● হুথিদের বিরুদ্ধে যুদ্ধ করতে চায় ইসরায়েল, না করল সৌদি ● ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ ● ধর্মঘট করে জিনিসের মূল্য বাড়ানোর চেষ্টা গ্রহণ করা হবে না: জ্বালানিমন্ত্রী ● নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ● যশোরে শার্শা ও বেনাপোলে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি সম্পন্ন: ৩২ মণ্ডপে বইছে আনন্দের জোয়ার ● শিবচরে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার, ১০ জেলের কারাদণ্ড

মোরেলগঞ্জে জিপিএফের টাকা ফেরতের দাবিতে শিক্ষকদের অবস্থান, স্মারকলিপি ইউএনওকে

প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট প্রতিনিধি
প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ১০:৩৮
শেয়ার: mail
মোরেলগঞ্জে জিপিএফের টাকা ফেরতের দাবিতে শিক্ষকদের অবস্থান, স্মারকলিপি ইউএনওকে

জেনারেল প্রভিডেন্ট ফান্ডের (জিপিএফ) সঞ্চিত অর্থ ফেরত এবং কথিত অর্থ আত্মসাতের ঘটনার বিচার দাবিতে বাগেরহাটের মোরেলগঞ্জে বিক্ষোভে নেমেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। তাঁদের অভিযোগ, ভুয়া ঋণের নথি তৈরি করে শিক্ষকদের জিপিএফ থেকে ১০ কোটি টাকার বেশি আত্মসাৎ করা হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে প্রায় দুই শতাধিক শিক্ষক এ কর্মসূচিতে অংশ নেন। প্রথমে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সামনে মানববন্ধন করেন তাঁরা। পরে উপজেলা হিসাবরক্ষণ অফিস ও সোনালী ব্যাংকের সামনে গিয়ে ঘণ্টাব্যাপী বিক্ষোভ প্রদর্শন করেন।

কর্মসূচিতে শিক্ষকরা বলেন, তাঁদের নামে ভুয়া ঋণ দেখিয়ে সঞ্চিত অর্থ আত্মসাতের অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দায়ীদের চিহ্নিত করতে হবে। একই সঙ্গে আত্মসাতের অভিযোগে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া এবং ক্ষতিগ্রস্ত শিক্ষকদের অর্থ ফেরত দেওয়ার দাবি জানান তাঁরা।

শিক্ষকদের ভাষ্য, দীর্ঘদিনের সঞ্চিত অর্থের নিরাপত্তা ও প্রাপ্য টাকা ফেরত নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন। তাঁরা এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

পরে শিক্ষক প্রতিনিধিরা মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে গিয়ে দাবিসংবলিত স্মারকলিপি জমা দেন।

এ কর্মসূচিতে ভুক্তভোগী শিক্ষকদের পাশাপাশি উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা অংশ নেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

মোরেলগঞ্জে জিপিএফের টাকা ফেরতের দাবিতে শিক্ষকদের অবস্থান, স্মারকলিপি ইউএনওকে

বিস্তারিত কমেন্টে