বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ | ২৮ আশ্বিন, ১৪৩৩ | ২ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ৯:৫৬:২৬
শিরোনাম
● বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট-দোকানপাট বন্ধ ● সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ● গঙ্গায় নৌকাডুবি, শিশুসহ ১১ জনের মৃত্যু ● তবে কি ভাঙনের মুখে সাবিলা নূরের সংসার? ● নিজে দাঁড়িয়ে প্রাক্তন স্ত্রীর বিয়ে দিলেন টোবি ম্যাগুয়ার ● এনসিপির কেন্দ্রীয় কমিটিতে বড় পরিবর্তন ● বাগাতিপাড়ায় তিন দিনের পুষ্টি প্রশিক্ষণ শুরু ● প্রবাসী তরুণীর সঙ্গে প্রতারণার অভিযোগ, শেরপুরে সংবাদ সম্মেলন ● অ্যাপেক্স ফুটওয়্যারে চাকরি, আবেদন শেষ ১১ নভেম্বর ● ১৩ দিন ধরে হাসপাতালে অভিনেত্রী কল্পনা ● বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট-দোকানপাট বন্ধ ● সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ● গঙ্গায় নৌকাডুবি, শিশুসহ ১১ জনের মৃত্যু ● তবে কি ভাঙনের মুখে সাবিলা নূরের সংসার? ● নিজে দাঁড়িয়ে প্রাক্তন স্ত্রীর বিয়ে দিলেন টোবি ম্যাগুয়ার ● এনসিপির কেন্দ্রীয় কমিটিতে বড় পরিবর্তন ● বাগাতিপাড়ায় তিন দিনের পুষ্টি প্রশিক্ষণ শুরু ● প্রবাসী তরুণীর সঙ্গে প্রতারণার অভিযোগ, শেরপুরে সংবাদ সম্মেলন ● অ্যাপেক্স ফুটওয়্যারে চাকরি, আবেদন শেষ ১১ নভেম্বর ● ১৩ দিন ধরে হাসপাতালে অভিনেত্রী কল্পনা

গঙ্গায় নৌকাডুবি, শিশুসহ ১১ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ৭:১৮
শেয়ার: mail
গঙ্গায় নৌকাডুবি, শিশুসহ ১১ জনের মৃত্যু

ভারতের বিহারে গঙ্গা নদীতে নৌকাডুবির ঘটনায় শিশুসহ অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে রাজ্যটির হাজিপুরের রাঘোপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ জানায়, একটি বাড়িতে দাওয়াতে যাওয়ার পথে মাঝগঙ্গায় নৌকাটি উল্টে যায়। নৌকাটিতে প্রায় ১৫ থেকে ২০ জন যাত্রী ছিলেন। তাঁরা সবাই পাশের গ্রামের একটি বাড়িতে দাওয়াতে যাচ্ছিলেন।

রামপুর শ্যামচন্দ গ্রামের কাছে নৌকাটি উল্টে গেলে স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজ শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রাঘোপুর থানার পুলিশ। পরে উদ্ধারকারী দল ঘটনাস্থলে এসে গঙ্গায় ডুবুরি নামিয়ে তল্লাশি শুরু করে।

প্রথমে আটজনের মৃত্যুর খবর পাওয়া গেলেও পরে বৈশালীর জেলাশাসক বর্ষা সিং জানান, এ দুর্ঘটনায় এখন পর্যন্ত শিশুসহ ১১ জনের মৃত্যু হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে পাঁচজনকে। অন্যদের সন্ধানে তল্লাশি চলছে।

উদ্ধার হওয়া আহত ব্যক্তিদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাঁদের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়নি।

নৌকাটিতে ঠিক কতজন যাত্রী ছিলেন, তাঁদের মধ্যে কতজনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে এবং কতজন এখনো নিখোঁজ রয়েছেন, তা নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে, দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। নৌকাটি কীভাবে উল্টে গেল, তা খতিয়ে দেখা হচ্ছে। এ জন্য প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি নিহত ও আহত ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করার চেষ্টা করছে প্রশাসন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

গঙ্গায় নৌকাডুবি, শিশুসহ ১১ জনের মৃত্যু

বিস্তারিত কমেন্টে