সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ | ২৬ আশ্বিন, ১৪৩৩ | ২৯ রবিউস সানী, ১৪৪৮ | রাত ৯:৪৮:০৫
শিরোনাম
● সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা ● ইউরোপে জনশক্তি পাঠাতে মাহ্দী আমিনের সঙ্গে ইইউর সাক্ষাৎ ● নিয়োগ দেবে ব্যাংক এশিয়া, আবেদন শেষ ২০ অক্টোবর ● আকর্ষণীয় বেতনে নিয়োগ দেবে এসকেএফ ফার্মাসিউটিক্যালস ● নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৪৫ ● পাবিপ্রবিতে পাখিদের নিরাপদ আবাসস্থল তৈরি করলেন ছাত্রদলের দুই নেতা ● গাইবান্ধায় সম্পত্তি নিয়ে ভাইয়ের সঙ্গে বিরোধ, বাবার দাফন আটকে দিলেন মেয়ে ● মিঠাপুকুর থানা ও চৌকিদারি প্যারেড পরিদর্শন করলেন রংপুরের পুলিশ সুপার ● দুর্গাপূজায় টানা ৮ দিন বন্ধ থাকবে বেনাপোল-পেট্রাপোল দিয়ে আমদানি-রপ্তানি ● চাটমোহরে জাতীয় কন্যাশিশু দিবস উদ্‌যাপন ● সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা ● ইউরোপে জনশক্তি পাঠাতে মাহ্দী আমিনের সঙ্গে ইইউর সাক্ষাৎ ● নিয়োগ দেবে ব্যাংক এশিয়া, আবেদন শেষ ২০ অক্টোবর ● আকর্ষণীয় বেতনে নিয়োগ দেবে এসকেএফ ফার্মাসিউটিক্যালস ● নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৪৫ ● পাবিপ্রবিতে পাখিদের নিরাপদ আবাসস্থল তৈরি করলেন ছাত্রদলের দুই নেতা ● গাইবান্ধায় সম্পত্তি নিয়ে ভাইয়ের সঙ্গে বিরোধ, বাবার দাফন আটকে দিলেন মেয়ে ● মিঠাপুকুর থানা ও চৌকিদারি প্যারেড পরিদর্শন করলেন রংপুরের পুলিশ সুপার ● দুর্গাপূজায় টানা ৮ দিন বন্ধ থাকবে বেনাপোল-পেট্রাপোল দিয়ে আমদানি-রপ্তানি ● চাটমোহরে জাতীয় কন্যাশিশু দিবস উদ্‌যাপন

সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ৭:২০
শেয়ার: mail
সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা

মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতিতে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। একই সঙ্গে সৌদি কর্তৃপক্ষের জারি করা নির্দেশনা যথাযথভাবে মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।

রোববার (১১ অক্টোবর) প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে দূতাবাস এ আহ্বান জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান পরিস্থিতি নিয়ে কোনো ধরনের তথ্য, ছবি বা ভিডিও ধারণ, আদান-প্রদান কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা সৌদি আইনে শাস্তিযোগ্য অপরাধ। এ কারণে পরিস্থিতিসংশ্লিষ্ট কোনো ছবি, ভিডিও বা সংবেদনশীল তথ্য ফেসবুক, ইউটিউব, এক্সসহ (সাবেক টুইটার) অন্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ, মোবাইলে সংরক্ষণ কিংবা অন্যের সঙ্গে আদান-প্রদান থেকে বিরত থাকতে বাংলাদেশিদের বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

এ ছাড়া ঝুঁকিপূর্ণ ও জনবহুল স্থান এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে দূতাবাস। পরিস্থিতি বিবেচনায় সৌদি কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ এবং সতর্কতা অবলম্বনের ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।

জরুরি প্রয়োজনে যেসব নম্বরে যোগাযোগ করবেন

সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের প্রয়োজনীয় তথ্য ও সহায়তার জন্য দূতাবাসের নির্ধারিত হটলাইন নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

শ্রমসংক্রান্ত সহায়তা: ৮০০১০০০১২৫ (টোল-ফ্রি)
পাসপোর্টসংক্রান্ত সহায়তা: ৮০০১০০০১২৬ (টোল-ফ্রি)
ডিপ্লোম্যাটিক উইং: ৮০০১০০০১২৮
মৃত্যুসংক্রান্ত জরুরি প্রয়োজনে: +৯৬৬৫৬৭০২১১৮০

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিরা নিয়মিত ও নির্ভরযোগ্য তথ্য পেতে রিয়াদে বাংলাদেশ দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজ অনুসরণ করতে পারেন।

দূতাবাসের পক্ষ থেকে প্রবাসীদের সতর্ক থাকার পাশাপাশি যাচাই করা তথ্যের ওপর নির্ভর করা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সংবেদনশীল তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ১২ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা

বিস্তারিত কমেন্টে