সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ | ২৬ আশ্বিন, ১৪৩৩ | ২৯ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ৩:২৭:৩১
শিরোনাম
● খাগড়াছড়িতে পাহাড় কাটায় ৫০ হাজার টাকা জরিমানা ● প্রথম ধাপের ইউপি নির্বাচনের ভোটগ্রহণ ২১ জানুয়ারি ● কন্যাশিশু কোনো বোঝা নয়, অফুরন্ত সম্ভাবনার উৎস: রাষ্ট্রপতি ● ‎সুন্দরবনে ডাকাতদের হাতে জিম্মি থাকা চার জেলে উদ্ধার ● যাত্রীনিরাপত্তার জন্য ফ্লাইট বন্ধ, বিকল্প ব্যবস্থায় পাঠানো হবে যাত্রীদের: বিমানমন্ত্রী ● দেশব্যাপী ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা ● দুর্যোগের ভয়ে দিল্লিতে রেড অ্যালার্ট জারি ● দিল্লিতে ফের ধরপাকড়, লড়াই চালিয়ে যাবে সিজেপি ● ময়নাতদন্তে জানা গেল নানা পাটেকরের মৃত্যুর কারণ ● ব্যাংকে একদিনের ছুটি বাতিল ● খাগড়াছড়িতে পাহাড় কাটায় ৫০ হাজার টাকা জরিমানা ● প্রথম ধাপের ইউপি নির্বাচনের ভোটগ্রহণ ২১ জানুয়ারি ● কন্যাশিশু কোনো বোঝা নয়, অফুরন্ত সম্ভাবনার উৎস: রাষ্ট্রপতি ● ‎সুন্দরবনে ডাকাতদের হাতে জিম্মি থাকা চার জেলে উদ্ধার ● যাত্রীনিরাপত্তার জন্য ফ্লাইট বন্ধ, বিকল্প ব্যবস্থায় পাঠানো হবে যাত্রীদের: বিমানমন্ত্রী ● দেশব্যাপী ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা ● দুর্যোগের ভয়ে দিল্লিতে রেড অ্যালার্ট জারি ● দিল্লিতে ফের ধরপাকড়, লড়াই চালিয়ে যাবে সিজেপি ● ময়নাতদন্তে জানা গেল নানা পাটেকরের মৃত্যুর কারণ ● ব্যাংকে একদিনের ছুটি বাতিল

ব্যাংকে একদিনের ছুটি বাতিল

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ১:০০
শেয়ার: mail
ব্যাংকে একদিনের ছুটি বাতিল

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের সব তফসিলি ব্যাংকে ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ছুটি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। এর পরের দুদিন শুক্র ও শনিবার হওয়ায় পূজায় সব মিলিয়ে ৫ দিন ব্যাংক বন্ধ থাকবে।

তবে পূজার ছুটির আগে ব্যাংকে সাপ্তাহিক ছুটির মধ্যে একদিনের (১৭ অক্টোবর) ছুটি বাতিল করা হয়েছে। রোববার (১১ অক্টোবর) রাতে দুর্গাপূজা উপলক্ষে তফসিলি ব্যাংকগুলোর ছুটি ঘোষণা করে সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের পরিচালক (এসডিএডি) মো. আব্দুল মান্নানের সই করা ওই সার্কুলারে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ৭ অক্টোবরের প্রজ্ঞাপনের অনুবৃত্তিক্রমে আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর ২০২৬ (মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার) বাংলাদেশে কার্যরত সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে এবং আগামী ১৭ অক্টোবর (শনিবার) সব তফসিলি ব্যাংক স্বাভাবিক সময়সূচি অনুযায়ী খোলা থাকবে।

সার্কুলারে বলা হয়, সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকায় (পোর্ট ও কাস্টমস এলাকা) অবস্থিত ব্যাংকের শাখা ও বুথ সপ্তাহে ৭ দিন ২৪ ঘণ্টা চালু রাখার বিষয়ে গত ৫ আগস্ট ২০১৯ তারিখে জারি করা ডিওএস সার্কুলার অনুসারে ২০ থেকে ২২ অক্টোবর ২০২৬ সরকারি ছুটির দিন এবং ২৩ ও ২৪ অক্টোবর ২০২৬ (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটির দিনে আমদানি-রপ্তানি–সংক্রান্ত কার্যক্রম সীমিত আকারে চলমান রাখতে হবে।

তবে এ ক্ষেত্রে স্থানীয় প্রশাসনসহ বন্দর বা কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ব্যাংকগুলো যথাযথ ব্যবস্থা নিতে পারবে।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে জনস্বার্থে এ নির্দেশনা জারি করা হয়েছে বলেও সার্কুলারে উল্লেখ করা হয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ১২ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

ব্যাংকে একদিনের ছুটি বাতিল

বিস্তারিত কমেন্টে