কুমিল্লার দেবীদ্বারে ‘জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ)’-এর দেবীদ্বার উপজেলা পূর্ণাঙ্গ কমিটি এবং দেবীদ্বার পৌরসভা আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
গত ৬ অক্টোবর ২০২৬ তারিখে জিয়া সাইবার ফোর্স কুমিল্লা উত্তর জেলার আহ্বায়ক ডেন্টিস্ট মো. জসিম উদ্দিন ও সদস্যসচিব মো. সিরাজুল ইসলাম যৌথ স্বাক্ষরে এ দুই কমিটি অনুমোদন দেন।
দেবীদ্বার উপজেলা শাখার ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিতে মো. রফিকুল ইসলাম মুন্সীকে সভাপতি এবং এস এম শাহিন সারওয়ারকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।
উপজেলা কমিটির অন্য নেতারা হলেন—সিনিয়র সহসভাপতি জয়নাল আবেদীন শিমুল। সহসভাপতি আনোয়ার সাঈদ, উজ্জ্বল পাটোয়ারী, আরাফাত সামী, আজিজুল ফাহাদ, মো. ইমরান শিকদার, তানভীর আহমেদ ও কাজী তুষার। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা। যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর আহমেদ সরকার, মহিউদ্দিন সরকার, আরিয়ান শরীফ, মো. শফিউল্লাহ, শরিফুল ইসলাম শরীফ, খলিলুর রহমান ও মো. সালমান গাজী। সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক সুমন। সহসাংগঠনিক সম্পাদক কাউছার আহমেদ ও সোহেল রানা আকাশ। দপ্তর সম্পাদক রাহিদুল হক, অর্থ সম্পাদক মো. নাজমুল হাসান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. নাজমুল খন্দকার, সহপ্রচার সম্পাদক মো. জসিম উদ্দিন, তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মো. রিপন মাহমুদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মেহেদী হাসান পলাশ, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক শাকিল রহমান তন্ময় এবং স্বাস্থ্য ও পরিবেশবিষয়ক সম্পাদক রাকিব মুন্সী। কার্যনির্বাহী সদস্য মো. সাইফুল ইসলাম, জাবেদ হাসান, মো. জসিম উদ্দিন মাসুদ, মো. আবু বাকের, সাইফুল ইসলাম (সাংবাদিক), মো. জাহিদুল ইসলাম, মো. জাবেদ, শিহাব গাজী, আহাদ সরকার, বশির আহমেদ, আশরাফুল ইসলাম ও মো. আল আমিন।
একই সঙ্গে ২১ সদস্যবিশিষ্ট দেবীদ্বার পৌরসভা আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে মো. সিদ্দিকুর রহমানকে আহ্বায়ক এবং মো. নাছির সরকারকে সদস্যসচিব করা হয়েছে।
পৌরসভা কমিটির অন্য নেতারা হলেন—সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম। যুগ্ম আহ্বায়ক কেফায়েত উল্লাহ, ইমিতিয়াজ আহমেদ মামুন, নাঈমুল হাসান, রাজিব সরকার, শরিফুল ইসলাম, আপন হাসান ইমন ও মো. হবি আহমেদ আবির। সদস্য মো. রুহুল আমিন, আসিফুর রহমান আসিফ, মো. রাসেল, মো. মাসুম হোসেন, মো. এনামুল, মো. রিফাত, মো. সুমন, মো. সাকিবুর রহমান, মো. খলিলুর রহমান, মো. নাজমুল হাসান ও মো. মামুন রহমান।
নবগঠিত পৌরসভা কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
সাইবার স্পেসে সত্য প্রকাশ এবং জাতীয়তাবাদী আদর্শ বাস্তবায়নে নবগঠিত এ দুটি কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন কুমিল্লা উত্তর জেলা জিয়া সাইবার ফোর্সের শীর্ষ নেতারা।
kalprakash.com/IM