সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ | ২৬ আশ্বিন, ১৪৩৩ | ২৯ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১২:৪৮:১০
শিরোনাম
● সাংবাদিক নিবিড়ের নতুন বই ‘পূর্ণতা’, প্রি-অর্ডার শুরু ● এসএসসি পাসেই পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর থেকে ● চাকরি দেবে সিম্ফনি মোবাইল, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত ● দুর্গাপূজা উপলক্ষে চলবে বিশেষ ট্রেন, সময়সূচি প্রকাশ ● বিমানবন্দরে হীরা-স্বর্ণালঙ্কার ও মূল্যবান পাথর জব্দ ● ফ্যামিলি কার্ড নিয়ে প্রচারণা চালানোর নির্দেশ ● রূপপুরে সফলভাবে পরমাণু বিক্রিয়া শুরু ● ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন, ভূমিষ্ঠ শিশু পেল পিতৃপরিচয় ● দিবস পালন নিয়ে নির্দেশনা দিয়ে পরিপত্র জারি ● এমপি গাজী নজরুলের জামিন ফের নামঞ্জুর ● সাংবাদিক নিবিড়ের নতুন বই ‘পূর্ণতা’, প্রি-অর্ডার শুরু ● এসএসসি পাসেই পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর থেকে ● চাকরি দেবে সিম্ফনি মোবাইল, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত ● দুর্গাপূজা উপলক্ষে চলবে বিশেষ ট্রেন, সময়সূচি প্রকাশ ● বিমানবন্দরে হীরা-স্বর্ণালঙ্কার ও মূল্যবান পাথর জব্দ ● ফ্যামিলি কার্ড নিয়ে প্রচারণা চালানোর নির্দেশ ● রূপপুরে সফলভাবে পরমাণু বিক্রিয়া শুরু ● ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন, ভূমিষ্ঠ শিশু পেল পিতৃপরিচয় ● দিবস পালন নিয়ে নির্দেশনা দিয়ে পরিপত্র জারি ● এমপি গাজী নজরুলের জামিন ফের নামঞ্জুর

সুন্দরবনের হলদী খালে হরিণ শিকারের ফাঁদসহ গ্রেপ্তার ৬

প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট প্রতিনিধি
প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬, ১:০৯
শেয়ার: mail
সুন্দরবনের হলদী খালে হরিণ শিকারের ফাঁদসহ গ্রেপ্তার ৬

সুন্দরবনে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে প্রবেশ এবং নিষিদ্ধ জাল ব্যবহারের অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে বন বিভাগ। শনিবার (১০ অক্টোবর) বিকেল ৫টার দিকে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের চরাপুটিয়া টহল ফাঁড়ির আওতাধীন হলদী খালে এ অভিযান পরিচালিত হয়।

বন বিভাগ জানায়, চরাপুটিয়া টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার আসাদুজ্জামানের নেতৃত্বে বনকর্মীরা নিয়মিত টহলে ছিলেন। টহলের সময় তাঁরা সুন্দরবনে অনুপ্রবেশকারী একটি দলকে দেখতে পান। এরপর অভিযান চালিয়ে ছয়জনকে আটক করা হয়।

বনকর্মীদের ভাষ্য অনুযায়ী, আটক ব্যক্তিরা বনের খালে নিষিদ্ধ খালপাটা জাল দিয়ে মাছ ধরছিলেন। তাঁদের বিরুদ্ধে বন্যপ্রাণী শিকারের জন্য ফাঁদ পাতার অভিযোগও রয়েছে। অভিযানের সময় দুটি ডিঙি নৌকা, নিষিদ্ধ খালপাটা জাল এবং হরিণ ধরার বিপুল পরিমাণ ফাঁদ উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ছয়জন হলেন হেজবুল্লাহ খন্দকার, সামছুল হক, তমেজ শেখ, সবুজ শেখ, সউদ শেখ ও নাহিদ শেখ। তাঁরা সবাই মোংলা উপজেলার ছায়েরাবাদ এলাকার বাসিন্দা।

সুন্দরবন পূর্ব বন বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, সুন্দরবনের জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণে নিয়মিত অভিযান চলবে। বনের পরিবেশের ক্ষতি করে এমন অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ১১ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

সুন্দরবনের হলদী খালে হরিণ শিকারের ফাঁদসহ গ্রেপ্তার ৬

বিস্তারিত কমেন্টে