বাগেরহাটের মোল্লাহাটে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. নাইম মোল্লা (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) রাতে মোল্লাহাট উপজেলার উদয়পুর গ্রাম এলাকায় এ অভিযান চালায় বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকস দল।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, অভিযানে নাইম মোল্লার কাছ থেকে ৫০০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১০(ক) ও ৪১ ধারায় মোল্লাহাট থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
kalprakash.com/IM