শনিবার, ১০ অক্টোবর, ২০২৬ | ২৪ আশ্বিন, ১৪৩৩ | ২৭ রবিউস সানী, ১৪৪৮ | রাত ৮:৩৪:১১
শিরোনাম
● ভারতে তরুণদের বিক্ষোভ, এবার আটক বলিউড তারকা ইমরান খান ● উন্নয়ন ও সুশাসনের প্রতিশ্রুতি নিয়ে সাংবাদিকদের মুখোমুখি মির্জা ফয়সল ● বেনাপোল বন্দর থেকে ৭ কোটি টাকার পণ্য পাচার, ঢাকায় আটক ৩ ● আইফোন ১৮ প্রোতে রং ফিকে হওয়ার অভিযোগ ● বিদেশি কর্মী নিয়োগে জালিয়াতি, মালয়েশিয়ায় ২৬৫ বাংলাদেশি পাসপোর্ট জব্দ ● মালয়েশিয়ায় কোরআন প্রতিযোগিতায় প্রথম হাফেজ ইহতেশামুল হক হিরা ● রমজান মাস শুরু হতে আর কতদিন বাকি? ● সহ-সম্পাদক পদে নিয়োগ দেবে আজকের পত্রিকা ● অভিজ্ঞতা না থাকলেও প্রাণ গ্রুপে আবেদনের সুযোগ ● অ্যাপেক্স ফুটওয়্যারে চাকরি, আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত ● ভারতে তরুণদের বিক্ষোভ, এবার আটক বলিউড তারকা ইমরান খান ● উন্নয়ন ও সুশাসনের প্রতিশ্রুতি নিয়ে সাংবাদিকদের মুখোমুখি মির্জা ফয়সল ● বেনাপোল বন্দর থেকে ৭ কোটি টাকার পণ্য পাচার, ঢাকায় আটক ৩ ● আইফোন ১৮ প্রোতে রং ফিকে হওয়ার অভিযোগ ● বিদেশি কর্মী নিয়োগে জালিয়াতি, মালয়েশিয়ায় ২৬৫ বাংলাদেশি পাসপোর্ট জব্দ ● মালয়েশিয়ায় কোরআন প্রতিযোগিতায় প্রথম হাফেজ ইহতেশামুল হক হিরা ● রমজান মাস শুরু হতে আর কতদিন বাকি? ● সহ-সম্পাদক পদে নিয়োগ দেবে আজকের পত্রিকা ● অভিজ্ঞতা না থাকলেও প্রাণ গ্রুপে আবেদনের সুযোগ ● অ্যাপেক্স ফুটওয়্যারে চাকরি, আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত

মালয়েশিয়ায় কোরআন প্রতিযোগিতায় প্রথম হাফেজ ইহতেশামুল হক হিরা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ৬:৩১
শেয়ার: mail
মালয়েশিয়ায় কোরআন প্রতিযোগিতায় প্রথম হাফেজ ইহতেশামুল হক হিরা

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত ৬৬তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশের হাফেজ ইহতেশামুল হক হিরা। তিনি ঢাকার মিরপুরের মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামীর শিক্ষার্থী।

বিশ্বের শতাধিক দেশের প্রতিযোগীদের মধ্যে কয়েক ধাপে বাছাই শেষে চূড়ান্ত পর্বে ৩৮টি দেশের প্রতিযোগীর অংশগ্রহণে হিফজুল কোরআন বিভাগে প্রথম স্থান অর্জন করে বিশ্বদরবারে লাল-সবুজের পতাকা সমুন্নত করেছেন বাংলাদেশের হিরা।

৬ অক্টোবর শুরু হয় এ প্রতিযোগিতা। উদ্বোধন করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। শনিবার (১০ অক্টোবর) বর্ণাঢ্য সমাপনী ও পুরস্কার বিতরণীর মাধ্যমে শেষ হয় পাঁচ দিনের প্রতিযোগিতা। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দেশটির বিভিন্ন পর্যায়ের রাষ্ট্রীয় দায়িত্বশীল ও বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে ধর্মবিষয়ক মন্ত্রী ড. জুলকিফলি হাসান বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

প্রথম স্থান অর্জনের স্বীকৃতি হিসেবে হিরা পুরস্কার পেয়েছেন ৪০ হাজার মালয়েশিয়ান রিঙ্গিত নগদ অর্থ, সম্মাননা ট্রফি, ৫ হাজার রিঙ্গিত মূল্যের ওমরা প্যাকেজ এবং ৩ হাজার রিঙ্গিত মূল্যের স্বর্ণের বার।

এর আগেও এ প্রতিষ্ঠানের শিক্ষার্থী হাফেজ সালেহ আহমদ তাকরিম, মুয়াজ মাহমুদ, আনাস মাহফুজ ও সাদ নুরসহ অনেকে বিশ্বের বিভিন্ন দেশে অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনসহ গৌরবোজ্জ্বল সাফল্যের স্বাক্ষর রেখেছেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ১০ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

মালয়েশিয়ায় কোরআন প্রতিযোগিতায় প্রথম হাফেজ ইহতেশামুল হক হিরা

বিস্তারিত কমেন্টে