অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি অফিসার, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং পদে জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ৮ অক্টোবর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
এক নজরে অ্যাপেক্স ফুটওয়্যারের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
প্রতিষ্ঠানের নাম: অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড
চাকরির ধরন: বেসরকারি চাকরি
প্রকাশের তারিখ: ৮ অক্টোবর ২০২৬
পদসংখ্যা: ১টি
লোকবল নিয়োগ: নির্ধারিত নয়
চাকরির খবর: ঢাকা পোস্ট জবস
আবেদনের মাধ্যম: অনলাইন
আবেদন শুরুর তারিখ: ৮ অক্টোবর ২০২৬
আবেদনের শেষ তারিখ: ৩১ অক্টোবর ২০২৬
অফিশিয়াল ওয়েবসাইট: https://www.apexfootwearltd.com
আবেদনের লিংক: অফিশিয়াল নোটিশের নিচে
পদের নাম: অফিসার, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং
পদসংখ্যা: ১টি
শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট কোনো বিষয়ে ৪ বছর মেয়াদি স্নাতক ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: জুতা বা উৎপাদন শিল্পে কাজের দক্ষতাকে অগ্রাধিকার দেওয়া হবে
অভিজ্ঞতা: কমপক্ষে ১ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: কারখানায়
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: ২৫ থেকে ২৮ বছর
কর্মস্থল: গাজীপুর (কালিয়াকৈর)
বেতন: পারিশ্রমিক বা বেতন কাঠামো সংশ্লিষ্ট শিল্পের মান অনুযায়ী এবং আলোচনাসাপেক্ষে নির্ধারিত হবে।
অন্যান্য সুবিধা: গ্র্যাচুইটি, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, প্রতিবছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস, জীবন বিমা (দুর্ঘটনা ও হাসপাতালে ভর্তিকালীন চিকিৎসার কভারেজসহ), হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে বিশেষ ছাড়, আংশিক ভর্তুকিযুক্ত দুপুরের খাবার, ডে-কেয়ার সুবিধা এবং অ্যাপেক্সের পণ্য ক্রয়ে অ্যাপেক্স ফ্যামিলি ডিসকাউন্ট সুবিধা।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা অফিশিয়াল নোটিশের নিচে থাকা লিংকের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ৩১ অক্টোবর ২০২৬
kalprakash.com/IM