শনিবার, ১০ অক্টোবর, ২০২৬ | ২৪ আশ্বিন, ১৪৩৩ | ২৭ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ২:৩১:৩২
শিরোনাম
● চুয়াডাঙ্গায় কারিগরদের নিপুন হাতের ছোঁয়ায় ফুটে উঠছে দেবী দুর্গা ● জনগণের দোড়গোড়ায় সংসদ সদস্য মাসুদ সাঈদী ● আবারও প্রার্থী ইউপি সদস্য রফিকুল, দোয়া চাইলেন ভোটারদের ● ধ্রুব রাঠির পর বিমানবন্দর থেকে আটক অভিজিৎ দীপকে ● খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে বেরোবির কেন্দ্রীয় গ্রন্থাগার ● চাটমোহরে পুলিশের অভিযানে ৩ মাদকসেবী ও ১ মাদক বিক্রেতা আটক ● রাতের আঁধারে অসুস্থ গরু জবাই, চারজনকে জরিমানা ● চটের আসরে ছিন্নমূল মানুষের সঙ্গে প্রতিমন্ত্রীর দুপুরের খাবার ● মণিরামপুরে ১০ গ্রাম গাঁজাসহ আটক, যুবকের এক মাসের কারাদণ্ড ● রাবি পাঠক ফোরামের সনদ বিতরণ, প্রশিক্ষণ নিলেন ৪৫ জন ● চুয়াডাঙ্গায় কারিগরদের নিপুন হাতের ছোঁয়ায় ফুটে উঠছে দেবী দুর্গা ● জনগণের দোড়গোড়ায় সংসদ সদস্য মাসুদ সাঈদী ● আবারও প্রার্থী ইউপি সদস্য রফিকুল, দোয়া চাইলেন ভোটারদের ● ধ্রুব রাঠির পর বিমানবন্দর থেকে আটক অভিজিৎ দীপকে ● খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে বেরোবির কেন্দ্রীয় গ্রন্থাগার ● চাটমোহরে পুলিশের অভিযানে ৩ মাদকসেবী ও ১ মাদক বিক্রেতা আটক ● রাতের আঁধারে অসুস্থ গরু জবাই, চারজনকে জরিমানা ● চটের আসরে ছিন্নমূল মানুষের সঙ্গে প্রতিমন্ত্রীর দুপুরের খাবার ● মণিরামপুরে ১০ গ্রাম গাঁজাসহ আটক, যুবকের এক মাসের কারাদণ্ড ● রাবি পাঠক ফোরামের সনদ বিতরণ, প্রশিক্ষণ নিলেন ৪৫ জন

রাবি পাঠক ফোরামের সনদ বিতরণ, প্রশিক্ষণ নিলেন ৪৫ জন

জাকিয়া সুলতানা জ্যোতি, রাবি প্রতিনিধি
জাকিয়া সুলতানা জ্যোতি, রাবি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ১২:৪৭
শেয়ার: mail
রাবি পাঠক ফোরামের সনদ বিতরণ, প্রশিক্ষণ নিলেন ৪৫ জন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পাঠক ফোরামের উদ্যোগে সাংগঠনিক সপ্তাহ ও প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফোরাম প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মো. জুয়েল কিবরিয়া, জনতা ব্যাংক আঞ্চলিক স্টাফ কলেজের ফ্যাকাল্টি মেম্বার মো. ফজলুল হক, এলিট পেইন্ট অ্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের জ্যেষ্ঠ এরিয়া সেলস ম্যানেজার (রাজশাহী অঞ্চল) উৎপল কুমার, ৪৬তম বিসিএসে অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ক্যাডারে সুপারিশপ্রাপ্ত আশিফা আশরাফি আশা, ফোরামের সাবেক সহসভাপতি মো. রাকিবুল ইসলাম এবং কবি কাজী নজরুল ইসলাম গবেষণা কেন্দ্রের সাধারণ সম্পাদক মো. সানারুল ইসলাম বাহার।

কর্মসূচির অংশ হিসেবে ফোরাম পরিচালিত কম্পিউটার প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করা ৩০ জন এবং শুদ্ধ উচ্চারণ, আবৃত্তি, উপস্থাপনা ও সংবাদপাঠ কোর্সের ১৫ জন শিক্ষার্থীর হাতে সনদপত্র তুলে দেওয়া হয়। আয়োজকদের প্রত্যাশা, এই প্রশিক্ষণ শিক্ষার্থীদের দক্ষতা ও আত্মবিশ্বাস বাড়িয়ে পেশাগত জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ ছাড়া ফোরাম আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিজয়ী প্রথম তিনজনের হাতে সনদপত্র ও উপহার তুলে দেওয়া হয়। প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন নুরে মিমটাজ (অন্নি), দ্বিতীয় মোছা. জান্নাতুল মাওয়া তুলি এবং তৃতীয় হন মোছা. লামিয়া আহম্মেদ। অন্য অংশগ্রহণকারীদেরও শুভেচ্ছা উপহার দেওয়া হয়। একই সঙ্গে মেধা যাচাই প্রতিযোগিতার সেরা তিন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

পাঠক ফোরামের নেতৃত্ব জানান, শিক্ষার্থীদের সাংগঠনিক দক্ষতা, পারস্পরিক সম্প্রীতি ও সহশিক্ষামূলক কার্যক্রম জোরদার করতেই এই আয়োজন। ভবিষ্যতে ফোরামের কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ১০ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

রাবি পাঠক ফোরামের সনদ বিতরণ, প্রশিক্ষণ নিলেন ৪৫ জন

বিস্তারিত কমেন্টে