শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬ | ২৩ আশ্বিন, ১৪৩৩ | ২৬ রবিউস সানী, ১৪৪৮ | রাত ৮:০৯:০৪
শিরোনাম
● সেপ্টেম্বরে অর্থনীতির গতি কমেছে, সংকোচনে শিল্প-সেবা ও নির্মাণ খাত ● পারিবারিক সহিংসতা রোধে পুলিশের দৃষ্টিভঙ্গি বদলানোর নির্দেশ পাকিস্তানের সুপ্রিম কোর্টের ● চীনের আপত্তির মধ্যেই বিশাল পতাকা নিয়ে তাইওয়ানের আকাশে চিনুক হেলিকপ্টার ● ২০৩৪ সালের মধ্যে অর্থনীতি দ্বিগুণ করতে দক্ষ তরুণ গড়ার আহ্বান ববি হাজ্জাজের ● শীতের সবজি বাজারে, তবু কমছে না দাম; ডজনপ্রতি ১০ টাকা কমেছে ডিম ● নানা পাটেকারের মৃত্যুতে তনুশ্রী দত্তের প্রতিক্রিয়া, বললেন ‘যে চলে গেছে, সে চলে গেছে’ ● তেজগাঁও কলেজে নজরুলবিষয়ক সেমিনার অনুষ্ঠিত ● রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার ● ইসলামিক ক্রেডিট কার্ডে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের, ফি পরিবর্তনে জানাতে হবে ৩০ দিন আগে ● চীনা ল্যাবের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব যুক্তরাষ্ট্রের, চাপে পড়তে পারে প্রযুক্তি বাণিজ্য ● সেপ্টেম্বরে অর্থনীতির গতি কমেছে, সংকোচনে শিল্প-সেবা ও নির্মাণ খাত ● পারিবারিক সহিংসতা রোধে পুলিশের দৃষ্টিভঙ্গি বদলানোর নির্দেশ পাকিস্তানের সুপ্রিম কোর্টের ● চীনের আপত্তির মধ্যেই বিশাল পতাকা নিয়ে তাইওয়ানের আকাশে চিনুক হেলিকপ্টার ● ২০৩৪ সালের মধ্যে অর্থনীতি দ্বিগুণ করতে দক্ষ তরুণ গড়ার আহ্বান ববি হাজ্জাজের ● শীতের সবজি বাজারে, তবু কমছে না দাম; ডজনপ্রতি ১০ টাকা কমেছে ডিম ● নানা পাটেকারের মৃত্যুতে তনুশ্রী দত্তের প্রতিক্রিয়া, বললেন ‘যে চলে গেছে, সে চলে গেছে’ ● তেজগাঁও কলেজে নজরুলবিষয়ক সেমিনার অনুষ্ঠিত ● রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার ● ইসলামিক ক্রেডিট কার্ডে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের, ফি পরিবর্তনে জানাতে হবে ৩০ দিন আগে ● চীনা ল্যাবের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব যুক্তরাষ্ট্রের, চাপে পড়তে পারে প্রযুক্তি বাণিজ্য

মধ্যপ্রাচ্যের যুদ্ধ বন্ধে সহযোগিতার আশ্বাস পুতিনের, আলোচনায় থাকার ঘোষণা ইরানের

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ৩:৩৭
শেয়ার: mail
মধ্যপ্রাচ্যের যুদ্ধ বন্ধে সহযোগিতার আশ্বাস পুতিনের, আলোচনায় থাকার ঘোষণা ইরানের

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের অবসানে সহায়তা করতে রাশিয়া প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) তুর্কমেনিস্তানে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে এক বৈঠকে তিনি এ আশ্বাস দেন।

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসের বরাতে জানা যায়, পুতিন বলেছেন, চলমান সংকট নিরসনে রাশিয়ার সামর্থ্যের মধ্যে থাকা সব ধরনের সহযোগিতা দিতে মস্কো প্রস্তুত। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাত বন্ধে ইরান আন্তরিকভাবে চেষ্টা চালিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে, যুদ্ধ পরিস্থিতির মধ্যেও কূটনৈতিক আলোচনার পথ খোলা রাখার কথা জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তাঁর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার পরও বারবার নতুন করে হামলার মুখে পড়ছে ইরান। তবে এসব ঘটনার পরও সংলাপ থেকে সরে আসবে না তেহরান।

পেজেশকিয়ান বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পরও প্রতিবার নতুন করে হামলা চালানো হচ্ছে। তা সত্ত্বেও ইরান আলোচনার টেবিল ছেড়ে যাবে না।

স্বাধীন রাষ্ট্রগুলোর কমনওয়েলথ (সিআইএস) শীর্ষ সম্মেলনের আগে তুর্কমেনিস্তানে পুতিন ও পেজেশকিয়ানের এই বৈঠক অনুষ্ঠিত হয়। শুক্রবার থেকে সম্মেলনটি শুরু হওয়ার কথা রয়েছে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

মধ্যপ্রাচ্যের যুদ্ধ বন্ধে সহযোগিতার আশ্বাস পুতিনের, আলোচনায় থাকার ঘোষণা ইরানের

বিস্তারিত কমেন্টে