বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬ | ২২ আশ্বিন, ১৪৩৩ | ২৫ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ২:৩৯:০৯
শিরোনাম
● বিশ্বসেরা ২% বিজ্ঞানীর তালিকায় যবিপ্রবির ১১ গবেষক ● মা ইলিশ রক্ষায় সকলকে এগিয়ে আসার আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ● নালিতাবাড়ীতে ইয়াবাসহ আটক ৪ ● স্ত্রী ও দুই সন্তান রেখে না ফেরার দেশে রামপালের ওসি ● টানা তিনবার বিশ্বসেরা ২% বিজ্ঞানীর তালিকায় বেরোবির ফেরদৌস রহমান ● দেশের মানুষকে নিরাপদ পানি দিতে ২৫ হাজার কোটি টাকার প্রকল্পের পরিকল্পনা ● আয়ের ৯০ শতাংশই দান করতেন নানা পাটেকর ● পরিবহন খাতে মাফিয়াবৃত্তির অবসান হবে, আশা রিজভীর ● ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে বৈঠকে প্রধানমন্ত্রী ● সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে ৯ অস্ত্র ও ১৪ কার্তুজ উদ্ধার ● বিশ্বসেরা ২% বিজ্ঞানীর তালিকায় যবিপ্রবির ১১ গবেষক ● মা ইলিশ রক্ষায় সকলকে এগিয়ে আসার আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ● নালিতাবাড়ীতে ইয়াবাসহ আটক ৪ ● স্ত্রী ও দুই সন্তান রেখে না ফেরার দেশে রামপালের ওসি ● টানা তিনবার বিশ্বসেরা ২% বিজ্ঞানীর তালিকায় বেরোবির ফেরদৌস রহমান ● দেশের মানুষকে নিরাপদ পানি দিতে ২৫ হাজার কোটি টাকার প্রকল্পের পরিকল্পনা ● আয়ের ৯০ শতাংশই দান করতেন নানা পাটেকর ● পরিবহন খাতে মাফিয়াবৃত্তির অবসান হবে, আশা রিজভীর ● ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে বৈঠকে প্রধানমন্ত্রী ● সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে ৯ অস্ত্র ও ১৪ কার্তুজ উদ্ধার

তাহিরপুরে দুই গ্রামের মধ্যে সংঘর্ষ অর্ধশতাধিক আহত

সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ১২:৪০
শেয়ার: mail
তাহিরপুরে দুই গ্রামের মধ্যে সংঘর্ষ অর্ধশতাধিক আহত

সুনামগঞ্জের তাহিরপুরে পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের গ্রামবাসীর মধ্যে দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষে অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। সংঘর্ষে বীরনগর, জয়নগর, দুতমা, লক্ষ্মীপুর ও মমিসিংঙ্গাহাটি (মধ্য তাহিরপুর) গ্রামের লোকজন জড়িয়ে পড়েন। এ সময় দুটি দোকানে হামলা চালানো হয় ও একটি বাড়িতে আগুন দেওয়া হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

বুধবার (৭ অক্টোবর) দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত উপজেলার সদর ইউনিয়নে পুলিশ সার্কেল অফিসের সামনে তাহিরপুর-সুনামগঞ্জ সড়ক ও শনির হাওরে সংঘর্ষ এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় তাহিরপুর-সুনামগঞ্জ সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে ছত্রভঙ্গ করার চেষ্টা করে, কিন্তু তাতে কাজ হয়নি। পরে পুলিশ, উপজেলা বিএনপির নেতারাসহ স্থানীয় এলাকাবাসীর চেষ্টায় সংঘর্ষ থামলেও এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

সংঘর্ষে গুরুতর আহত বীরনগর গ্রামের সোবহান মিয়ার ছেলে আশিকনুর, আলিম উদ্দিনের ছেলে রেজাউল ও মাইনুদ্দিনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে রেফার করা হয়েছে। এ ছাড়া মমিসিংঙ্গাহাটি (মধ্য তাহিরপুর) গ্রামের মো. হারুন অর রশিদ (৫২), বাকারুল মিয়া (৫০), আজিম মিয়া (২৫), রমজান মিয়া (৩০), আবুল কালামসহ দুই পক্ষে অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ বলেন, সংঘর্ষের শুরু থেকেই পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছে। কিন্তু এর মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও থমথমে অবস্থা বিরাজ করছে। তাহিরপুর-সুনামগঞ্জ সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

সংঘর্ষের নেপথ্যে: গত এক সপ্তাহ আগে তাহিরপুর-সুনামগঞ্জ সড়কের পাশে বীরজয় লক্ষ্মী দুতমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ক্রিকেট খেলার বল জালাল মিয়ার অটোরিকশায় পড়ে। তখন অটোরিকশাচালক চলে গেলেও হাফিজ আলী এসে কথা-কাটাকাটি করেন।

এর জেরে রোববার রাতে তাহিরপুর বাজারে একই বিষয় নিয়ে দুতমা গ্রামের হান্নানের ছেলে জসিমের সঙ্গে মমিসিংঙ্গাহাটির হাফিজ মিয়া, নবাব মিয়া, মানিক মিয়াসহ কয়েকজনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে জসিমকে মারধর করা হয়।

একই ঘটনা নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে হাফিজকে জয়নগর ও বীরনগর গ্রামের কয়েকজন মারধর করেন। এ নিয়ে এলাকায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

পরে এশার নামাজের সময় বীরনগর গ্রামের মসজিদে মাইকিং করা হয়, যাতে বুধবার সকালে গ্রামের সবাই উপস্থিত হন। এরপর দুপুরে সংঘর্ষের ঘটনা ঘটে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

তাহিরপুরে দুই গ্রামের মধ্যে সংঘর্ষ অর্ধশতাধিক আহত

বিস্তারিত কমেন্টে