বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬ | ২২ আশ্বিন, ১৪৩৩ | ২৫ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ২:৪০:০৩
শিরোনাম
● বিশ্বসেরা ২% বিজ্ঞানীর তালিকায় যবিপ্রবির ১১ গবেষক ● মা ইলিশ রক্ষায় সকলকে এগিয়ে আসার আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ● নালিতাবাড়ীতে ইয়াবাসহ আটক ৪ ● স্ত্রী ও দুই সন্তান রেখে না ফেরার দেশে রামপালের ওসি ● টানা তিনবার বিশ্বসেরা ২% বিজ্ঞানীর তালিকায় বেরোবির ফেরদৌস রহমান ● দেশের মানুষকে নিরাপদ পানি দিতে ২৫ হাজার কোটি টাকার প্রকল্পের পরিকল্পনা ● আয়ের ৯০ শতাংশই দান করতেন নানা পাটেকর ● পরিবহন খাতে মাফিয়াবৃত্তির অবসান হবে, আশা রিজভীর ● ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে বৈঠকে প্রধানমন্ত্রী ● সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে ৯ অস্ত্র ও ১৪ কার্তুজ উদ্ধার ● বিশ্বসেরা ২% বিজ্ঞানীর তালিকায় যবিপ্রবির ১১ গবেষক ● মা ইলিশ রক্ষায় সকলকে এগিয়ে আসার আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ● নালিতাবাড়ীতে ইয়াবাসহ আটক ৪ ● স্ত্রী ও দুই সন্তান রেখে না ফেরার দেশে রামপালের ওসি ● টানা তিনবার বিশ্বসেরা ২% বিজ্ঞানীর তালিকায় বেরোবির ফেরদৌস রহমান ● দেশের মানুষকে নিরাপদ পানি দিতে ২৫ হাজার কোটি টাকার প্রকল্পের পরিকল্পনা ● আয়ের ৯০ শতাংশই দান করতেন নানা পাটেকর ● পরিবহন খাতে মাফিয়াবৃত্তির অবসান হবে, আশা রিজভীর ● ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে বৈঠকে প্রধানমন্ত্রী ● সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে ৯ অস্ত্র ও ১৪ কার্তুজ উদ্ধার

ফুটপাতে মোটরসাইকেল, পথচারীদের চলাচলে ঝুঁকি

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ১২:২৫
শেয়ার: mail
ফুটপাতে মোটরসাইকেল, পথচারীদের চলাচলে ঝুঁকি

রাজধানীর তেজগাঁও সাতরাস্তা-এফডিসি সড়কে যানজটের কারণে দীর্ঘ সময় ধরে শত শত যানবাহন অপেক্ষা করলেও সেই পরিস্থিতিতে একজন মোটরসাইকেলচালককে ফুটপাত দিয়ে চলাচল করতে দেখা গেছে।

বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে তেজগাঁও সাতরাস্তা-এফডিসি সড়কে এ দৃশ্য চোখে পড়ে। ছবিতে দেখা যায়, মোটরসাইকেলটি সাধারণ পথচারীদের চলাচলের জন্য নির্ধারিত ফুটপাতের ওপর দিয়ে এগিয়ে যাচ্ছে। এ সময় ফুটপাতটি পথচারীদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।

স্থানীয় পথচারীদের অভিযোগ, যানজট এড়াতে অনেক সময় মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন ফুটপাত ব্যবহার করে। এতে ফুটপাত দিয়ে চলাচলকারী সাধারণ মানুষকে বিপদের মুখে পড়তে হয়। বিশেষ করে শিশু, নারী ও বয়স্কদের জন্য এ ধরনের পরিস্থিতি আরও ঝুঁকিপূর্ণ।

সড়কে যানজট থাকলেও ফুটপাত পথচারীদের নিরাপদে চলাচলের জায়গা। তাই যানজট এড়াতে ফুটপাত ব্যবহার না করে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছেন সচেতন নাগরিকেরা।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

ফুটপাতে মোটরসাইকেল, পথচারীদের চলাচলে ঝুঁকি

বিস্তারিত কমেন্টে