শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬ | ১২ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১৬ জমাদিউস সানী, ১৪৪৮ | ভোর ৫:২৭:০৪
শিরোনাম
● লেখাপড়ায় দুর্নীতি ও নকল বরদাশত করা হবে না: শিক্ষামন্ত্রী ● মিশরের সঙ্গে যৌথ ব্যবসায়িক ফোরাম গঠনের প্রস্তাব বাংলাদেশের ● হরমুজ প্রণালি পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে, দাবি আইআরজিসির ● বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী ● সয়াবিন তেলের নতুন দাম নির্ধারণ ● দীর্ঘ আট বছর পর নেতৃত্ব নির্বাচনের সুযোগ ॥ বঞ্চনার মধ্যেও নতুন প্রত্যাশায় চা শ্রমিকরা ● চাটমোহরে ধান মাড়াইয়ের মেশিনে গামছা পেঁচিয়ে প্রাণ গেল ● ছয় মাসের জ্বালানি চাহিদা মেটাতে ৮ হাজার কোটি টাকার তেল কিনবে সরকার ● কুবির নজরুল হলের নতুন প্রাধ্যক্ষ প্রত্নতত্ত্বের মশিউর রহমান ● বাকেরগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন ও বর্ণাঢ্য র‍্যালি ● লেখাপড়ায় দুর্নীতি ও নকল বরদাশত করা হবে না: শিক্ষামন্ত্রী ● মিশরের সঙ্গে যৌথ ব্যবসায়িক ফোরাম গঠনের প্রস্তাব বাংলাদেশের ● হরমুজ প্রণালি পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে, দাবি আইআরজিসির ● বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী ● সয়াবিন তেলের নতুন দাম নির্ধারণ ● দীর্ঘ আট বছর পর নেতৃত্ব নির্বাচনের সুযোগ ॥ বঞ্চনার মধ্যেও নতুন প্রত্যাশায় চা শ্রমিকরা ● চাটমোহরে ধান মাড়াইয়ের মেশিনে গামছা পেঁচিয়ে প্রাণ গেল ● ছয় মাসের জ্বালানি চাহিদা মেটাতে ৮ হাজার কোটি টাকার তেল কিনবে সরকার ● কুবির নজরুল হলের নতুন প্রাধ্যক্ষ প্রত্নতত্ত্বের মশিউর রহমান ● বাকেরগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন ও বর্ণাঢ্য র‍্যালি

উরুগুয়ের গোলবন্যায় ভেসে গেল ভারত

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ৫:২৮
শেয়ার: mail
উরুগুয়ের গোলবন্যায় ভেসে গেল ভারত

দুবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ের সামনে দাঁড়াতেই পারল না স্বাগতিক ভারত। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে নুনেজ ও আরৌজোর দুর্দান্ত পারফরম্যান্সে ৬-১ গোলের বড় ব্যবধানে হেরেছে ভারত।

সল্টলেক স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে উরুগুয়ে। ম্যাচের ১১ মিনিটে ডি-বক্সের ভেতর ভারতীয় ডিফেন্ডারের ভুলে পেনাল্টি পায় তারা। স্পটকিক থেকে ঠান্ডা মাথায় গোল করে লা সেলেস্তেদের এগিয়ে দেন লিভারপুল তারকা ডারউইন নুনেজ।

তবে পিছিয়ে পড়েও দ্রুত ঘুরে দাঁড়ায় ভারত। ২২ মিনিটে উইঙ্গার রায়ান উইলিয়ামসের জোরালো শট উরুগুয়ের গোলরক্ষক কোনোমতে ঠেকালেও ফিরতি বল বিপদমুক্ত করতে পারেননি। সেই সুযোগ কাজে লাগিয়ে জোরালো শটে গোল করে ভারতকে সমতায় ফেরান মিডফিল্ডার অনিরুদ্ধ থাপা।

এরপর বৃষ্টি ও তীব্র বজ্রপাতের কারণে প্রায় ৩৫ মিনিট খেলা বন্ধ থাকে। বিরতির পর খেলা পুনরায় শুরু হলে ফের আক্রমণে যায় উরুগুয়ে। ২৮ মিনিটে আরৌজোর গোলে আবারও এগিয়ে যায় সফরকারীরা। শেষ পর্যন্ত প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় উরুগুয়ে।

দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই ভারতকে চাপে ফেলে উরুগুয়ে। ৫৩ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান ৩-১ করেন নুনেজ।

এর মাত্র ছয় মিনিট পর, ৫৯ মিনিটে আবারও গোল করেন আরৌজো। তার গোলে উরুগুয়ের ব্যবধান দাঁড়ায় ৪-১।

এরপর আর ম্যাচে ফিরতে পারেনি ভারত। ৭১ মিনিটে বদলি হিসেবে মাঠে নামা উরুগুয়ের স্ট্রাইকার সানাব্রিয়া গোল করে ব্যবধান আরও বাড়িয়ে দেন।

ম্যাচের শেষদিকে ভারতের রক্ষণ আরও ভেঙে পড়ে। ৮৬ মিনিটে আরেক বদলি স্ট্রাইকার আগুইরে গোল করলে উরুগুয়ের গোলসংখ্যা দাঁড়ায় ছয়ে।

শেষ পর্যন্ত ৬-১ গোলের বড় ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে উরুগুয়ে। অন্যদিকে, নিজেদের মাঠে এমন বড় হারে হতাশ হয়েই মাঠ ছাড়তে হয় ভারতকে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ৭ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

উরুগুয়ের গোলবন্যায় ভেসে গেল ভারত

বিস্তারিত কমেন্টে