শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬ | ১২ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১৬ জমাদিউস সানী, ১৪৪৮ | ভোর ৪:৩০:৫২
শিরোনাম
● লেখাপড়ায় দুর্নীতি ও নকল বরদাশত করা হবে না: শিক্ষামন্ত্রী ● মিশরের সঙ্গে যৌথ ব্যবসায়িক ফোরাম গঠনের প্রস্তাব বাংলাদেশের ● হরমুজ প্রণালি পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে, দাবি আইআরজিসির ● বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী ● সয়াবিন তেলের নতুন দাম নির্ধারণ ● দীর্ঘ আট বছর পর নেতৃত্ব নির্বাচনের সুযোগ ॥ বঞ্চনার মধ্যেও নতুন প্রত্যাশায় চা শ্রমিকরা ● চাটমোহরে ধান মাড়াইয়ের মেশিনে গামছা পেঁচিয়ে প্রাণ গেল ● ছয় মাসের জ্বালানি চাহিদা মেটাতে ৮ হাজার কোটি টাকার তেল কিনবে সরকার ● কুবির নজরুল হলের নতুন প্রাধ্যক্ষ প্রত্নতত্ত্বের মশিউর রহমান ● বাকেরগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন ও বর্ণাঢ্য র‍্যালি ● লেখাপড়ায় দুর্নীতি ও নকল বরদাশত করা হবে না: শিক্ষামন্ত্রী ● মিশরের সঙ্গে যৌথ ব্যবসায়িক ফোরাম গঠনের প্রস্তাব বাংলাদেশের ● হরমুজ প্রণালি পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে, দাবি আইআরজিসির ● বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী ● সয়াবিন তেলের নতুন দাম নির্ধারণ ● দীর্ঘ আট বছর পর নেতৃত্ব নির্বাচনের সুযোগ ॥ বঞ্চনার মধ্যেও নতুন প্রত্যাশায় চা শ্রমিকরা ● চাটমোহরে ধান মাড়াইয়ের মেশিনে গামছা পেঁচিয়ে প্রাণ গেল ● ছয় মাসের জ্বালানি চাহিদা মেটাতে ৮ হাজার কোটি টাকার তেল কিনবে সরকার ● কুবির নজরুল হলের নতুন প্রাধ্যক্ষ প্রত্নতত্ত্বের মশিউর রহমান ● বাকেরগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন ও বর্ণাঢ্য র‍্যালি

কুবিতে ছয় শিক্ষকের পদ শূন্য ঘোষণা

কুবি প্রতিনিধি
কুবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ২:১৯
শেয়ার: mail
কুবিতে ছয় শিক্ষকের পদ শূন্য ঘোষণা

বিদেশে গিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে ফিরে চাকরিতে যোগদান না করায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ছয়জন শিক্ষকের পদ অবমুক্ত (শূন্য) ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

গত রোববার (৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ নুরুল করিম চৌধুরী স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়। অফিস আদেশে বলা হয়, গত ২৬ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম ১১১তম সিন্ডিকেট সভায় ওই শিক্ষকদের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

রেজিস্ট্রার দপ্তরের তথ্যমতে, ছয় শিক্ষকের মধ্যে রয়েছেন পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক দীপা রানী দাস, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক দেবাশীষ সেন, ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক সুমাইয়া হক চাঁদনী, মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক মো. আবদুল্লাহ ও সহযোগী অধ্যাপক মেহেদী হাসান এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের সহযোগী অধ্যাপক মো. কামাল হোসেন চৌধুরী।

পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক দীপা রানী দাসের কাছে বিশ্ববিদ্যালয়ের আর্থিক পাওনা ১৫ লাখ ৪ হাজার ৬০২ টাকা এবং রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক দেবাশীষ সেনের কাছে পাওনা ২৩ লাখ ৩৫ হাজার ৬১৮ টাকা। বাকি চার শিক্ষকের কাছে আর্থিক পাওনার হিসাব প্রক্রিয়াধীন।

এ বিষয়ে অতিরিক্ত দায়িত্বে থাকা রেজিস্ট্রার মোহাম্মদ নুরুল করিম চৌধুরী বলেন, ‘শিক্ষা ছুটির মেয়াদ শেষ হওয়ার পরও তাঁরা ফিরে না আসায় আমরা তাঁদের মূল পদ থেকে অব্যাহতি দিয়েছি। তাঁদের কাছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের যা পাওনা রয়েছে, সেসব অর্থের লেনদেন শেষ করার জন্য তাঁদের আবারও চিঠি দেওয়া হচ্ছে। এসব সম্পন্ন হওয়ার পর তাঁদের স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হবে।’

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

কুবিতে ছয় শিক্ষকের পদ শূন্য ঘোষণা

বিস্তারিত কমেন্টে