সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ | ১৯ আশ্বিন, ১৪৩৩ | ২২ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ১২:০৩:১৭
শিরোনাম
● শিক্ষার উদ্দেশ্য শুধু জীবিকা নয়, ভালো মানুষ হওয়া: মন্ত্রী রবিউল ● রাশিয়ায় প্লেগে গবেষকের মৃত্যু, শতাধিক কোয়ারেন্টাইনে, ৫ হাসপাতাল বন্ধ ● হুমকির মুখে ব্রিটেন থেকে সব বোমারু বিমান সরাল যুক্তরাষ্ট্র ● দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ ● ‘দেশের সব নাগরিকের নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার’ ● বিশ্ব বসতি দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি প্রধানমন্ত্রী ● কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা নিয়ে যা বললেন রাশেদ খাঁন ● ডেঙ্গু প্রতিরোধে জয়পুরহাটে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান শুরু ● নাটোরে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি, আটক ৩ ● দেবিদ্বারে দক্ষিণ গুনাইঘর ইউনিয়ন বিএনপির আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ● শিক্ষার উদ্দেশ্য শুধু জীবিকা নয়, ভালো মানুষ হওয়া: মন্ত্রী রবিউল ● রাশিয়ায় প্লেগে গবেষকের মৃত্যু, শতাধিক কোয়ারেন্টাইনে, ৫ হাসপাতাল বন্ধ ● হুমকির মুখে ব্রিটেন থেকে সব বোমারু বিমান সরাল যুক্তরাষ্ট্র ● দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ ● ‘দেশের সব নাগরিকের নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার’ ● বিশ্ব বসতি দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি প্রধানমন্ত্রী ● কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা নিয়ে যা বললেন রাশেদ খাঁন ● ডেঙ্গু প্রতিরোধে জয়পুরহাটে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান শুরু ● নাটোরে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি, আটক ৩ ● দেবিদ্বারে দক্ষিণ গুনাইঘর ইউনিয়ন বিএনপির আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

ডেঙ্গু রুখতে মণিরামপুরে জামায়াতের র‍্যালি

মামুনুর রশিদ খান, মণিরামপুর (যশোর) প্রতিনিধি
মামুনুর রশিদ খান, মণিরামপুর (যশোর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ১০:০৩
শেয়ার: mail
ডেঙ্গু রুখতে মণিরামপুরে জামায়াতের র‍্যালি

ডেঙ্গু জ্বর প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে যশোরের মণিরামপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

সারা দেশে ডেঙ্গু প্রতিরোধে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রোববার জোহরের নামাজের পর এ র‍্যালি অনুষ্ঠিত হয়। মণিরামপুর কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে র‍্যালিটি শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

র‍্যালিতে নেতৃত্ব দেন মণিরামপুর উপজেলা জামায়াতের আমির সহকারী অধ্যাপক ফজলুল হক। এ সময় উপস্থিত ছিলেন পৌর জামায়াতের আমির আব্দুল বারী, উপজেলা সহকারী সেক্রেটারি মো. শামীম হোসেন, উপজেলা কর্মপরিষদ সদস্য আ স ম উবাইদুল্লাহ ও মাওলানা ফরিদ উদ্দিন খানসহ জামায়াতে ইসলামী ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

র‍্যালি শেষে বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি ব্যক্তি, পরিবার ও সামাজিক পর্যায়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে। ডেঙ্গুর বিস্তার রোধে বাড়ির আশপাশে জমে থাকা পানি অপসারণ এবং মশার বংশবিস্তার রোধে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তাঁরা।

এ সময় ডেঙ্গু প্রতিরোধে সর্বসাধারণকে সচেতন হওয়ার পাশাপাশি পরিচ্ছন্নতা কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ৫ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

ডেঙ্গু রুখতে মণিরামপুরে জামায়াতের র‍্যালি

বিস্তারিত কমেন্টে