রবিবার, ৪ অক্টোবর, ২০২৬ | ১৮ আশ্বিন, ১৪৩৩ | ২১ রবিউস সানী, ১৪৪৮ | রাত ৯:০০:২৭
শিরোনাম
● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির ● সিনাইয়ে গাজার ৪০০ শিশুর স্কুল গড়লেন ফিলিস্তিনি শিক্ষক ● ২০ টাকার আলু ১৪ টাকায় ● এআই প্রযুক্তি ব্যবহারকারী ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ তদারকিতে কিম ● ইন্দোনেশিয়ায় ২ গণ্ডারের গর্ভধারণে বিপন্ন প্রজাতি রক্ষায় নতুন আশার আলো ● সাত শর্ত পূরণ না হলে হরমুজ খুলবে না ইরান ● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির ● সিনাইয়ে গাজার ৪০০ শিশুর স্কুল গড়লেন ফিলিস্তিনি শিক্ষক ● ২০ টাকার আলু ১৪ টাকায় ● এআই প্রযুক্তি ব্যবহারকারী ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ তদারকিতে কিম ● ইন্দোনেশিয়ায় ২ গণ্ডারের গর্ভধারণে বিপন্ন প্রজাতি রক্ষায় নতুন আশার আলো ● সাত শর্ত পূরণ না হলে হরমুজ খুলবে না ইরান

ইন্দোনেশিয়ায় ২ গণ্ডারের গর্ভধারণে বিপন্ন প্রজাতি রক্ষায় নতুন আশার আলো

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ৪ অক্টোবর, ২০২৬, ৬:২১
শেয়ার: mail
ইন্দোনেশিয়ায় ২ গণ্ডারের গর্ভধারণে বিপন্ন প্রজাতি রক্ষায় নতুন আশার আলো

ইন্দোনেশিয়ার একটি অভয়ারণ্যে অতি বিপন্ন প্রজাতির দুটি সুমাত্রান গণ্ডার গর্ভবতী হয়েছে। বিশ্বের সবচেয়ে বিরল ও বিপন্ন স্তন্যপায়ী প্রাণীদের একটি এই প্রজাতিকে টিকিয়ে রাখার ক্ষেত্রে এ ঘটনা নতুন আশার সৃষ্টি করেছে বলে জানিয়েছে দেশটির সরকার। বার্তা সংস্থা এএফপির খবরে এ তথ্য জানা গেছে।

সুমাত্রা দ্বীপের ওয়ে কামবাস জাতীয় উদ্যানের স্ত্রী গণ্ডার রতু তার চতুর্থ শাবকের গর্ভধারণের ২৩৮তম দিনে রয়েছে। অর্থাৎ তার গর্ভধারণের মোট সময়ের প্রায় অর্ধেক ইতোমধ্যেই পার হয়েছে। ইন্দোনেশীয় ভাষায় রতু শব্দের অর্থ রানি।

রতুর মেয়ে দেলিলাহও দ্বিতীয় শাবকের গর্ভধারণের ২৫০ দিনের বেশি সময় পার করেছে। ধারণা করা হচ্ছে, আগামী বছরের মে মাসে মা হবে রতু ও দেলিলাহ—দুজনই।

ইন্দোনেশিয়ার বন মন্ত্রণালয়ের কর্মকর্তা আহমাদ মুনাওয়ার এক বিবৃতিতে বলেন, ‘এই দুই সুমাত্রান গণ্ডারের গর্ভধারণ শুধু ইন্দোনেশিয়ার জন্য নয়, পুরো বিশ্বের জন্যই সুখবর।’

তিনি আরও বলেন, ‘পরিকল্পিত প্রজনন, প্রজননস্বাস্থ্য ব্যবস্থাপনা ও প্রতিটি প্রাণীর ওপর নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে সুমাত্রান গণ্ডারের সংখ্যা টিকিয়ে রাখার দীর্ঘমেয়াদি প্রচেষ্টারই অংশ এই দুই গণ্ডারের গর্ভধারণ।’

মন্ত্রণালয় জানিয়েছে, স্ত্রী গণ্ডার দুটির স্বাস্থ্য ও নিরাপত্তা চিকিৎসক দল, পরিচর্যাকারী ও জাতীয় উদ্যান কর্তৃপক্ষ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

ইন্টারন্যাশনাল রাইনো ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নিনা ফ্যাসিওন এক পৃথক বিবৃতিতে বলেন, ‘গণ্ডারের পাঁচটি প্রজাতিই গুরুতর হুমকির মুখে রয়েছে। বিপন্ন এই প্রজাতিকে রক্ষার লড়াইয়ে এই ঘোষণা একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।’

তিনি আরও বলেন, ‘রতু ও দেলিলাহর গর্ভধারণ আরও দুটি নতুন প্রাণীর জন্মের সম্ভাবনা তৈরি করেছে, যারা সুমাত্রান গণ্ডারকে বিলুপ্তির দ্বারপ্রান্ত থেকে ফিরিয়ে আনতে ভূমিকা রাখতে পারে।’

প্রকৃতি সংরক্ষণবিষয়ক আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার (আইইউসিএন) সুমাত্রান গণ্ডারকে অতি বিপন্ন হিসেবে শ্রেণিবদ্ধ করেছে। সংস্থাটির হিসাবে, বনে বর্তমানে এই প্রজাতির গণ্ডারের সংখ্যা ৮০টিরও কম।

সুমাত্রান গণ্ডার শুধু ইন্দোনেশিয়াতেই পাওয়া যায়। দেশটির উত্তর সুমাত্রা, লামপুং, বেংকুলু ও পূর্ব কালিমান্তানের বিভিন্ন জাতীয় উদ্যান এলাকায় বিচ্ছিন্নভাবে এদের বসবাস রয়েছে। সূত্র: বাসস

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ৪ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

ইন্দোনেশিয়ায় ২ গণ্ডারের গর্ভধারণে বিপন্ন প্রজাতি রক্ষায় নতুন আশার আলো

বিস্তারিত কমেন্টে