মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬ | ৯ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১৩ জমাদিউস সানী, ১৪৪৮ | সকাল ১১:৩০:২৭
শিরোনাম
● নেপালের পুনর্গঠনে ১৫ হাজার কোটি রুপির প্যাকেজ ঘোষণা ভারতের ● গ্রামীণ ব্যাংকের ১০০ শাখায় পেট্রলবোমা হামলার অভিযোগ ড. ইউনূসের ● স্বর্ণদ্বীপে তিন বাহিনীর বিশেষ যৌথ মহড়া দেখতে যাচ্ছেন প্রধানমন্ত্রী ● রাণীশংকৈকে লেহেম্বা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার পদে আলোচনায় মাসুম রানা মানিক ● ঘন কুয়াশার চাদরে পঞ্চগড়, সকাল ৯টাতেও মেলেনি সূর্যের দেখা ● বেনাপোল কাস্টমসে রাজস্ব ঘাটতি হাজার কোটি টাকার বেশি ● হলের সিট নিয়ে পাবিপ্রবিতে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, হাসপাতালে তিন ● বাকেরগঞ্জের নিয়ামতি ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক হাফিজুর রহমান বাচ্চু ● ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযান, জব্দ ২৮ লাখ টাকার ভারতীয় পণ্য ● মাদক বিক্রির প্রতিবাদ করায় অপপ্রচারের অভিযোগ ● নেপালের পুনর্গঠনে ১৫ হাজার কোটি রুপির প্যাকেজ ঘোষণা ভারতের ● গ্রামীণ ব্যাংকের ১০০ শাখায় পেট্রলবোমা হামলার অভিযোগ ড. ইউনূসের ● স্বর্ণদ্বীপে তিন বাহিনীর বিশেষ যৌথ মহড়া দেখতে যাচ্ছেন প্রধানমন্ত্রী ● রাণীশংকৈকে লেহেম্বা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার পদে আলোচনায় মাসুম রানা মানিক ● ঘন কুয়াশার চাদরে পঞ্চগড়, সকাল ৯টাতেও মেলেনি সূর্যের দেখা ● বেনাপোল কাস্টমসে রাজস্ব ঘাটতি হাজার কোটি টাকার বেশি ● হলের সিট নিয়ে পাবিপ্রবিতে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, হাসপাতালে তিন ● বাকেরগঞ্জের নিয়ামতি ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক হাফিজুর রহমান বাচ্চু ● ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযান, জব্দ ২৮ লাখ টাকার ভারতীয় পণ্য ● মাদক বিক্রির প্রতিবাদ করায় অপপ্রচারের অভিযোগ

চাটমোহর থানার এসআই আবুল কালাম আজাদের মৃত্যু

তোফাজ্জল হোসেন বাবু, পাবনা প্রতিনিধি
তোফাজ্জল হোসেন বাবু, পাবনা প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৪ অক্টোবর, ২০২৬, ১১:২১
শেয়ার: mail
চাটমোহর থানার এসআই আবুল কালাম আজাদের মৃত্যু

স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন পাবনার চাটমোহর থানায় কর্মরত পুলিশের উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ।

শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পাবনা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তাঁর আকস্মিক মৃত্যুতে চাটমোহর থানা পুলিশের সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

চাটমোহর থানা সূত্রে জানা যায়, শনিবার বিকেলে হঠাৎ অসুস্থ বোধ করেন এসআই আবুল কালাম আজাদ। পরে চিকিৎসকের পরামর্শ নিতে তিনি পাবনায় যাওয়ার সিদ্ধান্ত নেন। থানা থেকে ভ্যানে চড়ে সিএনজিতে ওঠার জন্য রওনা হন তিনি। এ সময় সহকর্মীদের ভাষ্য অনুযায়ী, তাঁকে স্বাভাবিক মনে হচ্ছিল।

পরে তাঁর স্ত্রী পাবনায় পৌঁছে তাঁকে পাবনা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাঁর মৃত্যু হয়।

সহকর্মীরা জানান, কর্মজীবনে আবুল কালাম আজাদের সঙ্গে তাঁদের অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। তাঁর এমন আকস্মিক মৃত্যুতে সহকর্মীরা গভীরভাবে শোকাহত। তাঁর চলে যাওয়ায় কর্মস্থলে যে শূন্যতা তৈরি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।

এসআই আবুল কালাম আজাদের মৃত্যুতে চাটমোহর থানা পুলিশের সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ৪ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

চাটমোহর থানার এসআই আবুল কালাম আজাদের মৃত্যু

বিস্তারিত কমেন্টে